| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
বাইরের তীব্র নির্জনতায় জেগে উঠছে ভেতরের অসভ্যতা, নিচে নামতে থাকে মুখগ্রন্থিকার পাতা। শেষ হওয়ার আগেই নিভে যায় পাশের বিল্ডিংয়ের গ্যাসের চুলা। প্রতিদিনকার ডিম ভাজির গন্ধে তেতো হয়ে যায় অবিবাহিতদের রান্নাঘর। উদার অমিয় বাতাস মনের আনন্দে উড়ে যায় বুড়িগঙ্গায়, সেখানে গান গাইছেন কফিলেরা! কান্নায় মেখে দিচ্ছেন ধুলার পাহাড়। বন্যা হয়ে যাচ্ছে ঘুম ঘুম চোখে। নি:শব্দে বেড়ালেরা চুরি করে যাচ্ছে "বৈশাখের ইলিশ"। রোজকার আলুভর্তায় লবণ কম, তাই কিছুটা চোখের জল মিশিয়ে নিচ্ছে এ শহর!
আহা! কোলাহল-কলরবে বেড়ে ওঠা এ শহরের বুকে তীব্র নির্জনতা!
শুধু তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছে ফ্লাইওভারের পিচ, ওভার ব্রিজের ছাত!
©somewhere in net ltd.