নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৩২

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৫

আলসে রোদ্দুর মাথা উঁচু করে দেখছিল মেঘেদের এদেশে আসার কতটুকু দেরি। সারাবিশ্বের সঙ্গনিরোধের অনেক জায়গায় আটকে গেছে বহমান বাতাস, ভিসা মেলেনি তাদের। নদীর জলে ভেসে যায় বেতফুল, তার ছবি তোলার কেউ নেই। আর অন্যদিকে শহরের বেঞ্চগুলো পাহারা দিচ্ছে ঝরে পরা পাতার দল।
ক্যাকটাসের কাঁটা চুঁইয়ে ঝুলে আছে তার ছায়া। আর কোনো কোনো ঘরের ভেতর ঢুকেই আটকে গেছে এক পশলা বৃষ্টি!
এ জীবিতদের শহরে মৃতরা অস্থির! তারা পালাতে চায় বহুদূর!
যে গন্তব্য জানে আজও না কেউ।
©কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.