নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৩৫

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০০

ঘরের চালে অনাদরে বেড়ে ওঠা পুঁই লতাটার মতন বাড়ছে আতঙ্ক। প্রতিটা দিন ঘুম থেকে উঠে মাথায় টোকা দিয়ে, দেয়ালে ঘুষি দিয়ে জিজ্ঞেস করি "বেঁচে আছিস স্বপ্নরা? " আর সেগুলোর উত্তর দিনের প্রচণ্ড গরমে নেতিয়ে পড়া ইলেক্ট্রিক তারের মতোন মিইয়ে যায়!
এই শহরের বুকে ঘুড়ে বেড়াচ্ছে যে, সে তার নাম আর আমাদের হারিয়ে যাওয়া ডাক নাম একই বলে মনে হয়। ছোটবেলায় বাবা মায়ের দেয়া আদরের নামগুলো হারিয়ে গেছে বড় হয়ে যাওয়ার ধাক্কায়, আর এখন নাম হারিয়ে যাচ্ছে অবিশ্বাসের নি:শ্বাসে!
ঝকমক প্রসাধনীর আড়ালে চেহারা লুকিয়ে ফেলা মেয়েটা জানেই না, এই সস্তা-দামি পাউডারের প্রলেপ দিয়ে সে জীবন ঢেকে রাখতে পারবে না। এমব্রয়ডারি করা রূপসজ্জা, আকাঙ্ক্ষিত ফুলশয্যা ফিকে হতে হতে বহু বছর আগে দেয়ালে ঠুকে রাখা নড়বড়ে পেরেকের মত হয়ে গেছে।
এই শহরের বাতাস আজ নির্মল, হাতিরঝিলের পানি আজ দুর্গন্ধহীন, তবু বুক ভরে শ্বাস নেয়ার কেউ নেই! যেন সেই বুক গুলো হারিয়ে গেছে হঠাৎ! সেই নাকগুলো হারিয়ে গেছে হঠাৎ!
ছোট বেলার মা বাবার আদরের ডাকের মত!
আজ বাতাসে মৃত্যুভয়; আর নাকের মুখোশ খুললেই ঢুকে যাবে মৃতদের অতৃপ্ত প্রেতাত্মারা।
বেঁচে আছি না মরে গেছি? দেয়ালে ঘুষি ঠুকে বলি " স্বপ্নরা? আমার ভেতর তোমরা বেঁচে আছ? না তোমাদের ভেতর আমি বেঁচে আছি? "
© কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.