নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৩৬

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০১

হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়া আরশোলাটাকে বাম হাতে পিষে জানলা খুলে ছুঁড়ে দিলাম বাইরে! বাইরের তুমুল বৃষ্টির এক ছাঁট হঠাৎ ঘরে ঢুকে গেল, একে কোন হাতে পিষি? কোন হাতে ছুঁড়ে বাইরে ফেলি?
রান্নাঘরের জানলা দিয়ে অবহেলে বাইরে ছুঁড়ে ফেলা নুডলসের প্যাকেট, ডিমের খোসা, চায়ের ব্যাগ, মাছের কাঁটারা ভিজে যাচ্ছে। আর এদিকে খুব গোপনে বুকের ভেতর পুষে রাখা ছবিটাও ভিজে যাচ্ছে, ছবিটার নাকি বয়স বেড়ে গেছে!
মাঝে মাঝে উল্টেপাল্টে দেখি মগজের ভেতর। যেখানে খামে খাম বন্দী ছবি, যেন একেকটা টাইম মেশিন! একেকটা ছবি হঠাৎ করেই নিয়ে যায় দু' দশ বছর আগে, আবার নিয়ে আসে বর্তমানে। যেন জীবনের প্রতি এক অবহেলার স্যাটেলাইট।
মায়ের হাতের আদর খেতে খেতে বড় হওয়া শিশুটি হয়তো জানে না, সময়ের সমীকরণে সে বেড়ে উঠছে আর বেড়ে যাচ্ছে তার বাবা মায়ের বিছানার দূরত্ব! যেমন ভরদুপুরে বাতাসে ভাসতে ভাসতে মেঘেরা দূরে সরে যায়! দূর থেকে দেখতে সুন্দর, কিন্তু মেঘেরা জানে দূরে যাওয়ার বিচ্ছেদ।
জানলার বাইরে আরশোলাটার কয়েকটা পা নড়ছে, বাকিগুলো প্যারালাইজড। এইবার, জোর বৃষ্টির ফাঁকে একটা ঝলকানো আলোর বিদ্যুৎ আসুক, জানালার কাঁচে প্রতিফলিত হয়ে আলোকিত হয়ে যাক এ শহর! আর আমি এক পলকে গুনে নিই, টাইমমেশিনের রোমান্টিকতায় আলো নিভিয়ে দিয়ে ক'জন জানলার গ্রিল ধরে কাঁদছে!
©কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.