| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
কোথাও বৃষ্টি হয়েছে, এক পলকা ঠাণ্ডা বাতাস দুধচোর বেড়ালের মত পা টিপে টিপে ব্যালকনিটা পেরিয়ে গেল। উঁচু দেয়ালের অন্যপাশে জানলাগুলোতে রোদ নেই, তাদের বড্ড অভাব ভিটামিন ডি'র। জানলার নীলচে কাঁচে উকি দিয়ে যাচ্ছে জোছনার প্রতিচ্ছায়া, যেন আরেকজনের গোপনীয়তা দেখার খুব সখ! জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো বন্ধক দিয়েছি ফেসবুক - ইউটিবের কাছে, আর এখন রাত পাথারে কান্না পেলেও ইউটিউবে খুঁজে বেড়াই " How can I cry? "। মুঠোর ভেতর খিঁচড়ে ধরা কলমের নিব বেয়ে নেমে আসছে কালো কালি, যেন কলমের কষ্টের স্রোত! আহা জীবন!
যে কলম এতদিন অন্যের কষ্ট লিখে গেছে সেই কেবল লিখতে জানে না নিজেরটা।
যেমন লাখো প্রেমি জুটির রোমান্স বাড়িয়েছে যে বিকেলের বৃষ্টি ধোয়া ঠান্ডা বাতাস, রাত হলেই দুধচোর বেড়ালের মত পা টিপে পেরিয়ে গেছে আমার ব্যালকনি!
©কাঙাল
©somewhere in net ltd.