| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
অনেক গল্পেরা ডানা মেলেছিল। উপর নিচে দুটো গ্রিলের মাঝখানের জায়গাটায় যেখানে এসি বসানো হয়নি, তাই বাসা বেঁধেছিল কোলাহল প্রিয় শহুরে পাখিরা। এই ক্রমশ পরিত্যক্ত শহরে নাকি তাদেরও ভাগ আছে!
গল্পের ডালপালা মূল ছাড়িয়ে এক রাশ আশা নিয়ে এই শহরে ভিড় জমিয়েছিল গ্রাম্য ইঁদুর। আত্মীয় স্বজনদের অনেককে হারিয়েছে গাড়ি চাপায়, অনভ্যাসের রাস্তা পেরোতে গিয়ে। হলদে নিয়ন আলোর নিচে ভাসমান সংসার পাতা ছুঁচোর দল কিচকিচ করে অনেক কথাই বলে গেছে, শুধু শোনার লোক ছিল না।
এই রোগাটে শহর এখন সবল হচ্ছে, ফুসফুস ভরে দম নিচ্ছে। ইঁদুর ছুঁচো গুলো আর নেই, রোদের মধ্যে হেঁটে হেঁটে চলে গেছে অন্য কোথাও। তাই এখন আর শহরে গাড়ি চাপায় কেউ মরে না! কোনো বিলাসবহুল গাড়ির নিচে চাপা পড়ে না খাবার খুঁজতে যাওয়া পোয়াতি চড়ুই।
শুনেছি, সড়ক বিভাজকে লোহার গরাদগুলো সুগন্ধি দেয় আজকাল! অনেক দামি দামি শহুরে গাড়ি হুশ হাশ করে চলে খাঁ খাঁ।
শহর তো তাদেরই, আগেও ছিল; এখনো আছে বরাবর!
©কাঙাল
©somewhere in net ltd.