নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৪০

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৭

ইদানীং হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, আসলে আমরা জিনগত ভাবে কিছুটা আবেগী জাতি কি না! সেই সাথে লাজুকও বটে! মন খারাপ হলেও কাউকে কিছু বলতে চাই না কিংবা ভালো থাকলেও বলি না। শুধু নিজের কার্যকলাপ, অকারণে হাসি ঠাট্টা দেখে ঘনিষ্ট কেউ বলে উঠেন “কিরে মন ভালো না কি?” কিংবা এরকম কোনো কারণে অন্য কেউ বলেন, “ আজকে মনটা খারাপ বলে মনে হচ্ছে!”
তীব্র রোদে মাথা পুড়ে যাচ্ছে কিংবা গলা শুকিয়ে কাঠ তাও কাউকে সহজে বলি না, এক গ্লাস জল দে না ভাই! কিন্তু মেজাজ খারাপ হলে ঠিকই ঝাঁঝিয়ে উঠি, যেনো অনেক বছরের পুরনো আদা বস্তা থেকে বের হয়েছে! কিংবা একটা চমৎকার জোছনা জানলার খড়খড়ি দিয়ে উঁকি দিয়ে যাচ্ছে মন চাইছে একটু বেরুতে- প্রিয়জনের হাতে হাত রেখে চুপটি করে বসে থাকতে। অথবা ছুটির দিনটাতে তুমুল বৃষ্টিতে ভিজে যাচ্ছে মনের বারান্দা, তবু কাউকে বলতে পারি না, ‘চলো না একটু ভিজি!” আমরা একই সাথে আবেগী এবং লাজুক। মনের কথা যদি কেউ কেউ পড়ে ফেলার চেষ্টা করে বা পড়েও ফেলে আমরা আমাদের ধরে নিই এটা আমাদের লজ্জা! অথচ আমরা কিন্তু লাজুক জাতি!
ঠিক যেমনটা যৌনতা আমাদের দেশে ট্যাবু। সেটা পরপুরুষের সাথে বটে, নিজের স্বামী/স্ত্রীর সাথেও! এটা করতে হয় রাতের বেলা চুপি চুপি সঙ্গোপনে, যেনো কেউ না জানে। নিষিদ্ধ ব্যাপারকে শুদ্ধ করা যেমন। আবার যদি কোনো নারী কেউ সন্তান সম্ভবা হয় এটা তার জন্য বিশাল লজ্জার! কাউকে বলতে গেলে বিশাল লজ্জা-ভয়-দ্বিধা কাজ করে। স্বীকারই করতে চায় না সে মা হতে চলেছে। শুধু মুখে আঁচল চেপে চোখ নিচে রেখে হুঁ-হুঁ করে যায়। এর কারণ কী? এক কথায় বলা যায় স্বামীর সঙ্গে বসবাস-সহবাস। তাদের মধ্যে যৌনমিলন সম্পন্ন হয়েছে, এ সন্তান সম্ভাবনা তারই প্রমাণ।
মানে আমরা লজ্জা আর আবেগ দুটোকে এমন জায়গায় নিয়ে গিয়েছি যে, “বিবাহ”র মাধ্যমে মিলনের অনুমতি ও ছাড়পত্র পাওয়া লোকগুলাও মিলনের ফলে ‘সন্তান সম্ভাবনা”কে লজ্জার পর্যায়ে নিয়ে গিয়েছি। এরমধ্যে সমাজ পাড়া-পড়শি সবাই জেনে গেল যে তারা যৌন মিলন সম্পন্ন করেছে। আমরা আসলে লাজুক জাতি কি না!
©কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.