| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
বিকেল হওয়ার আগেই, ছোট ছানাগুলো ডানা ঝাপটাচ্ছিলো ক্ষুধায়-
তার মা ফেরেনি খাবার নিয়ে।
এখনও কথা বলতে না পারা "চিঁ চিঁ" শব্দ
একটাই কথা বলছিল "মা, খাবার, মা ক্ষুধা "।
কিন্তু তারা জানে না, তার খাবার জোগাড় করতে গিয়ে
সে মা পাখিটা, নিজেই কারও ফাঁদে খাবার হয়ে গেছে।
চিঁ চিঁ শব্দটা ততক্ষণে হয়ে গেছে আহাজারি, হাহাকার কিংবা অভিশাপ।
হে ঈশ্বর, এই অভিশাপ কোন জমাখানায় রাখো তুমি?
তিড়িং বিড়িং লাফিয়ে চলা ছাগল কিংবা গরুর বাচ্চাটাও জানে না,
তার অভিভাবক গতকাল বিকি হয়ে গেছে জরুরি প্রয়োজনে।
গোধূলিতে শূন্য গোয়ালের এ কোনা ওকোনায় ঘুরে ফেরে যার আর্তনাদ,
রাত পেরুতে না পেরুতেই সেইটি হয়ে গেছে আহাজারি, হাহাকার কিংবা অভিশাপ!
হে খোদা, এই অভিশাপ কোন মালখানায় জমা রাখো?
রাত জেগে জেগে, রক্ত হিম করা যে মেয়েটিকে চিঠি লিখতো ছেলেটি
মেয়েটির বিয়ের রাতে বদলে গেল হিম রক্ত,
হঠাৎ সোচ্চার হয়ে হয়ে গেল আহাজারি, হাহাকার কিংবা অভিশাপ।
হে ঈশ্বর, এই অভিশাপ কোথায় রাখো তুমি?
ঠিক এম্নিভাবে,
একমাত্র সন্তানহারা মা কিংবা চাকরিহীন মেধাবীটির
এতো অভিশাপ, এত হাহাকার কোথায় যায়?
----
হে ঈশ্বর দিন শেষে প্রতিদিন, এতো আহাজারি, হাহাকার কিংবা অভিশাপ রাখো কোথায়?
যায় কোথায়?
©কাঙাল
©somewhere in net ltd.