নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৪৮

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪১

সকালের রোদ্দুরটা মাথা নিচু করে হাঁটছিল। নির্জন কিংবা জনাকীর্ণ যাইহোক না কেনো, আমাদের এদিকটার শুভাকাঙ্খীদের মনের ভেতরের স্পিডব্রেকারগুলো একটু বেশিই উঁচু। একটু সামলে না চললে টকাস করে হোঁচট খেতে হয়। হাঁটার সময় সে সব সময় একটা জিনিসই মনে মনে প্রার্থনা করে থাকে, সামনে যেনো কোনো নারী না পড়ে। জিজ্ঞেস করলে উত্তর দেয়, ‘এর পিছনে দুইটা কারণ আছে কাকা। এক নারীরা আস্তে আস্তে হাঁটে, তাই নিজেরও আস্তে আস্তে হাঁটতে হয়। দুই, তাদেরকে পাশ কাটিয়ে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ- কোনোভাবে গায়ে গা লেগে গেলে কেউ চোখ তুলে গালাগাল করে; অনেকে পরিবার-ভদ্রতা তুলেও কথা কইতে ছাড়ে না।‘
কথাটা একেবারে অযৌক্তিক নয়। তবু আমি একটু সাহস করেই বলি, আচ্ছা মনে করো ভাতিজা কারও শরীরের গড়ন সুন্দর। মানে তুমি যেরকম হাঁটার সময় পিছনের অংশ দেখতেছ... কথাটা শেষ হওয়ার আগেই মুখের কথাটা কেড়ে নেয় রোদ্দুর। ওর চোখে তেজ বাড়ছে, বেলা বাড়লে যেরকম বাড়ে।
‘যা কইবা, সরাসরি কও, প্যাঁচাইবা না কইলাম।’
‘না মানে এই মনে করো যে- কালিদাসের মতো আরকি! তন্বী শ্যামা শিখরোদশনা...প্রেক্ষণা নিম্ননাভিঃ’
‘ধুর ভাতিজা, আছ নাভি নিয়া। তুমিতো পাছার কথা কইতাছিলা, এতো ভঙ ধরার কি দরকার। আর আমি ওইগুলা দেখি না। যারা দেখিয়ে দেখিয়ে চলে তাদেরটা দেখায় সুখ পাই না। তার চেয়ে যে লুকিয়ে রাখতে চায় তারটা দেখেই সুখ বেশি। চুরি করার মধ্যে একটা আনন্দ আছে।’
‘চুরি করে দেখার সুখ আছে?’
‘কেউ পায় কি না জানি না, আমি পাই। কারণ আমি রোদ্দুর। যে দেখিয়ে বেড়ায় তাকে যতোটুকু না আলোকিত করতে পারি। তার চেয়ে বরং লুকায়িতকে বের করে দেখালে অনেকেই দেখতে পারে।‘
হঠাৎ এক পশলা মেঘ এসে ঢেকে দেয় রোদ্দুরকে। বিরক্ত হয়ে ওঠে ছাদে শুকাতে দেয়া অনভ্যস্ত কিশোরীর আনকোড়া অন্তর্বাস। অনেক জায়গায় সেলাই খুবলে গেছে । এই শহরে অনেক কিছু আছে। কিন্তু কিশোরীর অন্তর্বাস সেলাই করার ডাক্তারখানা নাই।
এই শহরে অনেক কিছু থাকলেও অন্তর্বাস সেলাই করার দোকান নেই। তাই হোক কিশোরী কিংবা প্রৌঢ়া, গোপনে কাগজে মুড়িয়ে কবে সেটিকে ডাস্টবিনে ফেলে দেবে সে চিন্তা করছে।
আজকাল অন্তর্বাস বা কিশোরী, প্রৌঢ়া কিংবা রোদ্দুর- কারোরই বাঁচতে ইচ্ছে করে না শুনেছি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.