নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৪৯

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৩

মেঘের আড়ালে মুখচোরা সূর্যটা উঁকি দিচ্ছে পর্দা দেওয়া কাঁচের ভেতরে, কাঁচের ভেতরে এসির তাপমাত্রা কত সেটা বোঝা আজও হয়নি তার! পিচ রাস্তায় জমে যাওয়া জলের নিচে ছিদ্রটা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে বালি জমে, তাহলে এ শহরেও পলি পড়ে আজকাল! সস্তা দরের মেক আপ আজকাল দামি ক্যামেরায় হয়ে উঠছে অসাধারণ, সদ্য ব্রেক আপ তরুণীর একাকী সেল্ফি বাড়িয়ে দিচ্ছে মেক আপের ঝলকানি, তাই শহর আজ ভুলে গেছে রূপসজ্জা নামের একটি শব্দ কোনোদিন ছিল এদিকটায়। ভুলে গেলেও ঝলকানি কমেনি কারও, কেউ কেউ অন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ। পুরনো ব্যথা ভুলে কেউ কেউ হয়ে যাচ্ছে শিকারি, আর কেউ কেউ শিকার। তবু হচ্ছে পাল্টাচ্ছে।
এসি হোটেলের বাইরে উঁকি দিচ্ছে কয়েকদিনের অভুক্ত মুখটা, সামনে দেখা জ্বলজ্বলে ফ্রায়েড রাইস কিংবা ভাত ভাজির গন্ধটা কেমন সে শুঁকতে পারছে না!
রোদ আর তার মুখ, সমান সমান হয়ে প্রতিফলিত হচ্চে মোটা কাঁচে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.