| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
মাঝে মাঝে জানলার গ্রিল ধরে মন খারাপের ভান ধরে বসে থাকতে ইচ্ছে করে আজকাল। ভুল দরজায় কড়া নেড়ে গেছে নভেম্বরের বৃষ্টি , পাহারাদার ভিজতে ভিজতে সর্দি-গর্মিতে কাশছে। মেঘেরা কফি খেতে বিশ্রাম নিচ্ছে তখন, কালো রাস্তার বুক চিরে তীব্র ক্ষুধা গুলো মন খারাপ করে থাকে। সস্তার আলোয় পটল চেরা চোখের শান শওকত বুঝতে পারে অনেকেই।
তবু, ভুল জন্ম নয়, ভুল জায়গায় জন্ম হয়েছে বলে মাঝে মাঝে জানলার গ্রিল ধরে...
©somewhere in net ltd.