| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভা্ই, এটা কোন কথা হইলো জালিম সরকার খালেদা জিয়ারে এভাবে আটকাইয়া রাখছে !আমি কইলাম কোথায় পড়লেন এ কথা......ভদ্রলোক মুখ ভেংচিয়ে কইলো আমেরিকা সহ সবাই জানে আর আপনে জানেন না !আমি কইলাম “হ” আমি জানি না !আমি যেটুক জানি উনি নিজেই ঐইখান থেকে বাইরেতে চাইতেছেন না |ভদ্রলোকের উত্তেজনা দেখে কইলাম ,বাদ দেন এইসব কথা...আপনে কাম না করলে একদিন ও খালেদা জিয়া ভাত দিব না !তার চেয়ে আমার কথা শুনেন...”ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রীর কান্ড দেখছেন?দুই সপ্তাহ’র বেশী ট্রে্নে আছেন তার মানে ট্রে্নে খান,ট্রে্নে ঘুমান বাকী কাজ ও ট্রে্নে করেন ।আমরা যেমন জাহাজ ডেলিবারী দেওয়ার সময় জাহাজে কাটায় এই টাইপের !” ভদ্রলোক চোখ মুখ বড় কইরা কইলো উনার বাড়ীঘর কি সরকার নিয়ে গেছে ? আমি কইলাম “না”...ঘটনা হইতেছে অন্য জায়গায় !তবে উনি একা না আরোও কয়েকজন সাথে নিয়ে নিছেন ! রেল সিস্টেম কে আরও উন্নত কিভাবে করা যায় সেই নিয়ে উনি দিন রাত বলতে গেলে গবেষনা শুরু করেছেন।আগে যেখানে কালো বাজারীদের কারনে টিকিট পাওয়া কঠিন হত এখন ই-টিকিট করে কালো বাজারীদের খবর করে দিয়েছেন ! আগে টয়লেট বর্জ্য যেখানে রেল লাইনে পরতো তা এখন সেনিটারী সিষ্টেমে !জনগণের সেবার জন্য যে প্রতিষ্টান তা গ্রাহক প্রধান হওয়া উচিত এটাই নাকি এই মন্ত্রীর চিন্তা ! তবে ট্রে্নের প্রতি এ ভালোবাসা অন্য কারন ও থাকতে পারে কারন ১৯৮৫ সালে তার স্ত্রীর সাথে প্রথম ট্রে্নেই দেখা হয় !একথা বলতে বলতে জিজ্ঞাসা করলাম ,আমাদের ট্রে্নের অবস্তা কি ? ই-টিকিটের পরও কালো বাজারীদের হাতে টিকেট যায় কি করে ? এসব গবেষনা করার জন্য কোন মন্ত্রী কি উঠে পরে লাগবেন ? লোক দেখানো ও কিছুই টেকশয় না যেমন কয়েকদিন আগে মোদী বাবু ভারত পরিস্কার করার জন্য বাবু সেজে ঝাড়ু হাতে নিছিলেন তেমনি অনেকে কয়েকদিন অনেকে ঝাড়ু দিল ,এখন কি দেখা যায় সেই পরিস্কার অভিযান ? কারন হচ্ছে বাবু সেজে কেউ ঝাড়ু দেয় না !তেমনি খালেদা জিয়া যে নাটক শুরু করছেন এটার কি ফল সামনে বুঝা যাবে তবে সবাই জানে এ নাটক ক্ষমতার জন্য !উনার যদি দেশ সেবা করার উদ্দেশ্য থাকতো অনেক ভাবে করা যায় !যেমনঃ সামনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য উনার দলের ছেলেমেয়েদের নিয়ে আন্তরিক ভাবে ঢাকা পরিস্কার অভিযান শুরু করতেন তাহলে উনার ভাবমুর্তি আস্তে আস্তে ফিরে আসতো !যাকগা এসব কথা আসল কথা হইতেছে আমপাবলিকের কপালে অনেক খারা্পী আছে নাইলে দুদিন পর পর এত ভেজাল ক্যাঁ......আর আমপাবলিকের কি চোখ নাই ,ভাল মন্দ বুঝার ক্ষেমতা নাই......ভদ্রলোক কয়েক মিণিট চুপ থাইক্যা কি বুঝলো কে জানে ...বললো... সরকার কিন্তু খালেদা জিয়ারে আটকাইয়া রাখতে পারবো না !
©somewhere in net ltd.