| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার অভ্যাস নেই তাই লিখি।আমার সকল ভাষা লেখা।লেখা ছাড়া তোমাকে দেবার মত কিছু নেই।
এখন সকাল ৭টা।নাস্তা করিনি।করব কি; না লিখলে সকালের নাস্তাটাও হজম হয় না।তোমার দেওয়া ডাইরীটা রোজ পড়ি আর ভাবী এই ডাইরীর মত তুমি কি অক্ষত আছ? অথবা লেখার মতই তুমি কি সুন্দর আছ? বলবাহুল্য আমি অনেক বদলে গেছি,আমার অনেক কথাই এখন মিথ্যা হয়ে যায়।তবু ভাল আছি।ভাল থাকার একটাই সংগা-শ্বাষ চলছে-চোখ মেলে আছি,তোমকে কল্পনায় দেখছি,রাত করে ঘুমুচ্ছি.আর গান শুনছি-তুমি কি সেই আগের মতই আছ....নাকি অনেক খানি বদলে গেছ..জানতে ইচ্ছে করে..।শেষ বার যখন তুমি আমাকে হাসপাতালে দেখতে এসেছিল আমি তখন অচেতন ছিলাম। আমার নেশার পরিমানটা খুব বেশী হয়ে গিয়েছিল সেদিন। তুমি কতক্ষন ছিলে জানি না,মাথায় হাত রেখেছিলে কিনা জানি না-শুধু জেনেছিলাম তুমি এসেছিলে..
©somewhere in net ltd.