| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক মাধ্যমগুলোতে কোন বিশেষ বিষয় নিয়ে ঝড় ওঠে ।ঝড়ের হাওয়ায় পালে হাল তুলে আমার ও কিছু বলতে ইচ্ছে করছে
প্রথমে আসি পাখি ড্রেস সম্পকিত তালাক আত্মহত্যা ।সামাজিক মাধ্যমে দেখা গেল খুব রঙ্গতামাশা করে প্রকাশ করছে । আসলে চোখের দেখা কানে শোনার মাঝেও কিছু ফাক থেকে যায় ।এর মূলে আছে অন্য কোন গল্প যা আমাদের অজানা । একটা মেয়ে কখন ও পোশাকের জন্য বরকে ছেড়ে দিবে এটা বিবেকবানরা কেমনে বিশ্বাস করে ? এর মূলে রয়েছে পতির নিষ্ক্রিয়তা , অথর্বতা , সামাজিক অর্থনৈতিক দায়বদ্ধতা । কার ও সখকে কেন আমরা কটাক্ষ করব ? সব মেয়ে চায় বরের অর্থনৈতিক নিরাপত্তা ,এটা প্রাচুর্য নয় স্বচ্ছলতা আমরা সবাই চাই । আসলে ভাগ্য হয়ত তার স্বামীকে এখানে ফেলেছে যে নুন্যতম পোশাক ও বউকে দিতে পারছে না আর বরের পরিবারের কতৃত্ব যার কষাকাতে মেয়েটি জর্জরিত হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছে । পাখি ড্রেস শুধু প্রভাবক হিসেবে কাজ করেছে । মেয়ের পরিবারের ও সমস্যা আছে তারা কেন মেয়ের চাহিদা বুঝে বিয়ে দেয় নি তবে তার চাওয়া বড় কিছু আমি দেখি না ।মতামত তাকে চাপিয়ে দেয়া হয়েছে । আর যে মেয়ে আত্মহত্যা করল কি বলব এখন পোলাপান একটু রাগ করলেই মরার হুমকি দেয় জীবন কত নগণ্য তাদের কাছে । পরিবারকে তাদের কষ্ট তো বুঝতে হবে যা হোক অনেক বললাম আর বলার নেই
©somewhere in net ltd.