| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যখন কথা বল মনে হয় তুমি সত্য বলছ ,
তুমি যখন হাস মনে হয় কি অকৃত্রিম এই হাসি
তুমি যখন হাত বাড়িয়ে দাও মনে হয় তা বন্ধুত্তের হাত
আরও কত কিছু মনে হয়
শুধু এটুকু মনে হয় না যে ,
তোমার হাসির পিছনে লুকিয়ে আছে গভীর বেদনা
কথার পিছনে লুকিয়ে আছে সইতে না পারার মিথ্যে
বাড়ানো হাতের পিছনে রয়েছে সাহায্যের আবেদন
তবু ও আমি অনেক কিছু মনে করে মজা পাই
কেননা মন শুধু চায় সন্তুষ্টির খোরাক
অথবা ভোগবিলাস
কখন ও মনে হয় ভালো মানুষ হয়ে যাব
মনে হয় সব ছেড়ে যাযাবর হয়ে যাব
অথবা মৃত্যুর স্বাধ নিব
কিন্তু কখন মনে হয় না যে কেন কখন ভাল হতে চাই না
অথবা কেন ঘরপোড়া হয়ে বসে রই
কেনই বা জীবনের প্রকৃত মানে খুজে পাই না ।
জানি সব , বুঝি সব , মানি সব
তবুও মনের অব্যাক্ত খেয়ালে হয়তবা মনে হয় ।
©somewhere in net ltd.