| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হটাত করেই আবিষ্কার করলাম যে , ঢাকা শহরে রাত্রে বেলা হাটতে ব্যাপক মজা । তাই হাতে যতই কাজ থাকুক না কেন আমি ও আমার এক তাঁরছিড়া বন্ধু রাত্রে হাটতে বের হয়ে যাই । হাটি আর রাত্রের ঢাকার মজা দেখি । জীবনে প্রথম অনুধাবন করলাম যে , জীবনটা দারুন মজার । দুই জনেই কোন দিক ঠিক না করে হাটতে থাকি । প্রতি রাত্রে ই কিছু না কিছু মজার ঘটনা দেখি । এক রাত্রে দেখি এক পাগল ল্যাম্পোস্টের চারপাশে চক্কর মারতাছে আর কয় " বড় ভাই কইছে পৃথিবী সুর্যের চারদিকে ঘুরে , আমি পৃথিবী আর তুই সুর্য " । এই বলে বেটা আবার চক্কর মারা শুরু করল । কি আর কমু হাসতে অইখানেই পইড়া যাওয়ার জোগাড় । আর একদিন দেখি এক বেকুব করুন সুরে ইনাইয়া বিনাইয়া কানতেছে । প্রথমে ভাবলাম নতুন পাগল , খুবই আগ্রহ নিয়া শুনতে গেলাম । পড়ে দেখি এক পোলা কানতাছে আর কয় "জাঁনঁ তুঁমিঁ আমাকে ভুল বুঝতাছ , আমি এমন না জান (সব গুলার উপর ই চন্দ্রবিন্দু হবে লেখতে লেখতে টায়ার্ড হইয়া গেছি) আরো অনেক প্যান প্যান । " এই কাহিনি দেইখা আবারো ব্যাপক বিনোদন পাইলাম । আর ও অনেক মজার ঘটনার সম্মুখীন হইছি । সেগুলা পরে বলব .।.।.।.।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
আল ইফরান বলেছেন: "জাঁনঁ তুঁমিঁ আমাকে ভুল বুঝতাছ
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
সাদা রং- বলেছেন: পুলিশের হাতে ধরা খাইলে হন্টনপীরের লন্টন দরাই দিবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯
জান্নাতুন নাইম রাজন বলেছেন: