নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিহিলিকা

বিদ্যাই বল

ডায়াস

ভিলেন

ডায়াস › বিস্তারিত পোস্টঃ

একটি দাঁত ভাঙ্গার গল্প

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

করিম গ্রামের ছেলে । নদীর বাধের পাশে বসে থাকতে তাঁর ভালো লাগে । কেন ভাল লাগে এইটা মুখ্য বিষয় না । মুখ্য বিষয় হচ্ছে তাঁর এক বন্ধু ছিল , সে ভালবাসত তাঁর পিছনে শুয়ে ঘুমাইতে । করিম বাদাম খেতে পছন্দ করত । তো একদিন বাদাম খেতে খেতে হটাত তাঁর দাঁত ভেঙ্গে গেল ।

সে চিৎকার করে বলল "দাঁত ভেঙ্গে গেছে "। তাঁর বন্ধুর ঘুম ভেঙ্গে গেল । সে চিৎকার করে বলল "হাত ভাইঙ্গা গেছে " । পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল কুদ্দুস । সে শুনল "চাঁদ ভাইঙ্গা গেছে " । সে দ্রুত গ্রামের বাজারে গিয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিল যে "চাঁদ ভাইঙ্গা গেছে "। কেও শুনল "বাধ ভাইঙ্গা গেছে " , আবার কয়েকজন ভুল করে ঠিক শুনল । এ নিয়ে গ্রামবাসী দুই ভাগ হয়ে গেল । একদল গেল বাধ ঠিক করতে আর আরেক দল গেল পড়ন্ত চাঁদ থেকে বাচতে । এ ফাকে একদল সুবিধাবাদী প্রচার করে দিল যে , "সাঈদি চাঁদে গেছে চাঁদ মেরামত করতে " । ভাঙ্গা গ্রামবাসী আবার ভেঙ্গে দুভাগ হয়ে গেল । একদল শুনল "সাঈদি চাঁদে গেছে " আরেকদল শুনল "সাঈদি ছাদে গেছে " । প্রথম দল পুলিশকে পিটাইতে গেল , সাঈদি চাঁদে গেছে অথচ তারে জেলে আটকাইয়া রাখছে এত বড় সাহস । আরেকদল ওয়াজ শুনতে ছাদে গেল ।



গল্পের মোরাল ঃ নেটয়ার্ক এতই বাজে যে , কেউই ঠিকঠাক শুনে না ।

মোরাল ২ ঃ বোকা** কি গাছে ধরে ?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

অন্য পুরুষ বলেছেন: কোন জংলী নেটওয়ার্ক ব্যবহার করছে যে কিছুই ঠিকমত শুনতে পারে না !!!!!

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

ডায়াস বলেছেন: যারা এড বানাইছে ওরা বলতে পারব ।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

নিরব বাংলাদেশী বলেছেন: যারা এড বানাইসে বুইজ্জা ই বানাইসে, একদম সময় উপযোগী।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

প্রেম_হীন_পথিক বলেছেন: কি যে শুরু হল রে ভাই সবকিছুতেই মোরাল ডুকাই দে্য।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

জ্যোস্নার ফুল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


হাসতেইয়াছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.