| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Kawsar Siddiqui
চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে
ইংরেজীসহ অন্যান্য ভাষায় মাসের নামকরণ করা
হয়েছে ল্যাটিন শব্দ থেকে।
জানুয়ারি (Januarus) : এ মাসের নামকরণ করা
হয়েছে রোমান দেবতা জানুসের নামে । জানুসের
ছিল দুটি মুখ। একটি পিছনের বছরের দিকে ফিরে
থাকত, অন্য মুখটি নতুন বছরের দিন গুণত।
ফেব্রুয়ারি (Februarius) :ফেব্রুয়ারি ছিল রোমানদের
শুদ্ধকরণের উৎসব। উৎসবের নামানুসারে এ মাসের
নাম হয় ।
মার্চ (martius) :রোমান যুদ্ধদেব মার্সের নামে এ মাস।
এপ্রিল (Aprils) : এ শব্দটি এসেছে aperire থেকে।
যার অর্থ খোলামেলা। কারণ এমাসে উদ্ভিদের অঙ্কুরদ্মম হয়।
মে (Maius ) : এ মাসের নামটি সম্ভবত এসেছে সম্পদ
এবং বৃদ্ধির দেবী মাইয়া থেকে।
জুন (Juniur) : জুনিয়াস নামে এক রোমান পরিবার থেকে
এ নামের উৎপত্তি । এর অর্থ তরুণ । অথবা দেবী জুনো
থেকেও মাসটির নামকরণ হতে পারে।
জুলাই (Julius) : জুলিয়াস সিজারের নাম থেকে এ মাসের
উৎপত্তি। খ্রিষ্টপূর্ব ৪৪ সালে মার্ক অ্যানটনি সিজারের সম্মানে
মাসটির নাম রাখেন জুলাই । আগে এ মাসের নাম ছিল
Quintilis. শব্দটি এসেছে Quintus বা পাঁচ থেকে।
রোমান পনজিকা অনুসারে জুলাই ছিল পঞ্চম মাস।
আগস্ট : (Augustur) : সম্রাট আগাস্টাসের সম্মানে ৮
খ্রিস্টপূর্বে এ মাসের নামকরণ করা হয় ।
সেপ্টেম্বর (September ) : এসেছে Septem বা সাত
থেকে । কারণ রোমান ক্যালেন্ডার অনুসারে সেপ্টেমবর
ছিল সপ্তম মাস।
অক্টোবর (Octobor) : Octo বা আট থেকে এ মাসের
নামকরণ করা হয় । রোমান ক্যালেন্ডার অনুসারে
অক্টোবর ছিল অষ্টম মাস।
নভেম্বর (November) : রোমান ক্যালেন্ডার অনুযায়ী
নবম মাস ছিল November । Novem বা নয় থেকে
এ মাসের নাম নভেম্বর হয়েছে ।
ডিসেম্বর (December) : Decem বা দশ থেকে এ মাসের
নামকরণ করা হয়েছে । রোমান ক্যালেন্ডার অনুযায়ি ডিসেম্বর
দশম মাস ।
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১০:০৪
Kawsar Siddiqui বলেছেন: আপনাকে সু-স্বাগতম ![]()
২|
০২ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০০
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
ভাল তথ্য
আচ্ছা বাংলা মাসের নামগুলো কিভাবে এসেছে বলতে পারেন?
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১০:০৪
Kawsar Siddiqui বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
৩|
০২ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৫
অনির্বান বলেছেন: ধন্যবাদ
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১০:০৫
Kawsar Siddiqui বলেছেন: স্বাগতম
৪|
০২ রা অক্টোবর, ২০১২ রাত ৯:১৭
সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: দুই একটা জানতাম । সবগুলো জেনে ভাল লাগছে। আপনাকে ধন্যবাদ
+++++++
@ কাঙ্গাল মুরশিদ,
আমি যতটুকু জানি ,বাংলা মাসের নাম হয় নক্ষত্রের নামে
বিশাখা থেকে বৈশাখ।
জেষ্ঠ্যা থেকে জৈষ্ঠ
উত্তরাষাঢ়া থেকে আষাঢ় ,
শ্রবণা থেকে শ্রাবণ
পূর্বভাদ্রপদ থেকে ভাদ্র
আশ্বিনী থেকে আশ্বিন
কৃত্তিকা থেকে কার্তিক
মৃগশিরা থেকে মার্গশীর্ষ (অগ্রহায়ণ বা চলতি অঘ্রানকে আগে মার্গশীর্ষ বলা হত )
পুষ্যা থেকে পৌষ
মঘা থেকে মাঘ
ফাল্গুনি থেকে ফাল্গুন এবং
চিত্রা থেকে চৈত্র
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১০:০৬
Kawsar Siddiqui বলেছেন: আপনাকে স্বাগতম
![]()
৫|
০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৯
শামীম আরা সনি বলেছেন: +++++
০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ আপুমণি ![]()
৬|
০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৫৭
মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++++
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১২:৩২
Kawsar Siddiqui বলেছেন: thanks
৭|
০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৮
কাঙ্গাল মুরশিদ বলেছেন: @সপ্তর্ষি রাজকন্যা
ধন্যবাদ গুরুত্বপুর্ণ তথ্যের জন্য
৮|
০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৪
কাঙ্গাল মুরশিদ বলেছেন: @সপ্তর্ষি রাজকন্যা
ধন্যবাদ গুরুত্বপুর্ণ তথ্যের জন্য
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৩
কালো পতাকার খোঁজে বলেছেন: জানতাম না তো। ধন্যবাদ ।