| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের কল্যাণে এই আমি
অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে এরশাদ আজ শুক্রবার এই নিয়োগ দেন। জাপা সূত্র বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছে।
গত বছরের মাঝামাঝিতে সোহেল রানা জাতীয় পার্টিতে যোগ দেন। তখন তাঁকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। এর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি দলের চেয়ারম্যানের নির্বাচনবিষয়ক উপদেষ্টার পদ পেলেন।
দলীয় সূত্র জানায়, এরশাদ সম্প্রতি দলে নতুন কিছু পদ সৃষ্টি করে কয়েকজন নেতাকে অতিরিক্ত দায়িত্ব দেন। এর মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও কাজী ফিরোজ রশীদকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ সোহেল রানাকে নির্বাচনবিষয়ক উপদেষ্টা করা হলো।
প্রথম আলো
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
কাইয়ুম খান বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টিকে শক্তিশালি ভুমিকা বা অবস্থানে
দেখা এখন জনগনের গনতান্ত্রিক মুক্তি হিসাবে গন্য ।
সংবাদ শুভ হোক