| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি কালো ?
আমরা সাদা না কালো এক সময় আমাদেরকে এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মেনে নিয়েছিলাম মানুষ সাদা ও কালো দুই আছে। কিন্তু রক্ত এক লাল । এটা কি আলাদা করা সম্ভাব ।
আমার ধর্ম কি ?
পৃথিবীতে যুগে যুগে বহু ধর্মের আবির্ভাব হয়েছে, মানুষের জন্যে । কেউ বা শাসনের সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করেছে, কেউ বা নৈতিকতা অর্জনের জন্য ধর্মকে ব্যবহার করেছে। তবে আমার বিশ্বাস মানুষ আগে তারপর ধর্ম ।
আমি কি বি এন পি , আওয়ামীলীগ , জামায়াত, কম্যুনিস্ট নাকি নাস্তিক ?
কি অবাক হলেন, জি এটা এখন অনেকের পরিচয়। কেউ নিজেকে আওয়ামীলীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ কম্যুনিস্ট কেউবা নিজেকে নাস্তিক পরিচয় দিয়ে নিজেকে অত্যাধুনিক রুপে জাহির করছে। নিজের মানুষ পরিচয় আরাল করে ।মানুষ হিসেবে নিজেকে না গড়ে গড়ছি আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, কম্যুনিস্ট নাস্তিক। মানুষ হতে না পারলে আমারা আমাদের হতে নিরাপধ নই ।
মানুষ কি ?
আমি মনে করি মানুষ হল একটি সার্বজনীন সত্তা । যার মানবীয় সকল গুণাবলী গুলো থাকতে হবে । একে অপরের দুঃখে দুঃখিত হবে । থাকবে সহযোগিতা ও সহমর্মিতা । সে তার চিন্তার বাপ্তি ও বিশ্লেষণ করার ক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন নতুন পন্থা বের করবে, মানব জাঁতির কল্যাণের জন্য । তৈরি করবে আরেকটি শিল্প বিপ্লবের মত তথ্য প্রযুক্তির মহা বিপ্লব্ । আজ সারা বিশ্ব্ তথ্য প্রযুক্তির মাধ্যমে এগিয়ে চলেছে , আছে প্রচণ্ড প্রতিযোগিতাও । আমাদেরকেও এগিয়ে যেতে হলে সঠিক কর্ম ও সিদ্ধান্ত নিতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
কাইউম হোসেন বলেছেন:
আজ যেন আমরা আমাদের পরিচয় ভুলে গেছি