| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক পড়ন্ত বিকেলে- হঠাৎ দৃশ্যটি চোখে ভাসলো- বিকেলের কন্যাসুন্দর আলোর কারিশমা নাকি খোলা অবাধ্য রেশম-কালো চুলের জাদু !
কাজল-কালো হরিণীর চোখে দৃষ্টির পরাজয় .. ভাবনার চূড়ান্ত ব্যার্থতা ।
তারপর যা হয়, হাতে হাত , কলেজ ফাঁকি , আর পড়াকে লম্বা ছুটি ,
নব্য জুটিদের সমস্ত গলিতে আমাদের সরব পদধূলি !
কৃষ্ণচূড়ার নীচে বসে নীল আকাশে নীড় গড়ার স্বপ্ন,
গোধূলি লগনে নদীর ধারে বসে কাশফুলের নৃত্য দেখা
জীবন আর সময়ের এমন কোন বাঁক ছিল না যেটা আমরা একান্ত নিজেদের করে নেইনি!
শিরি – ফরহাদ , লাইলি – মজনুর রেকর্ড ভঙ্গের শপথ,
আর হাতে হাত রেখে সমুদ্রের সামনে দাড়িয়ে জীবনের মানে খুঁজে নেয়ার শপথ করেছিলাম ।
নদীর স্রোতের মত এগিয়ে চলে সময় .. তারপর একটি কালো মেঘ কাল-বৈশাখী ঝড় উলটপালট করে দিলো বিগত দিনের শপথ!
জীবনের মানে খোঁজার অপমৃত্যু ঘটলো।
হরিণীর চোখে নতুন কাজলের আগমন! আমি জীবনের মানে খুঁজে পাইনি !!
একটাই প্রার্থনা কোনো এক কাল-বৈশাখী ঝড়ের প্রযত্নে কাজলহীন চোখের সাক্ষাত!
আর একটি প্রশ্ন সত্যিই কি জীবনের মানে খুঁজে পেয়েছিলে…?
©somewhere in net ltd.