| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বেশ ভাল আছি ......
মন , তোর সাথে আমার ঠিক বনেনা !
বনবে কিভাবে , সব সময় যে একটা দ্বন্দ লেগেই থাকে ।
জানিস আজকাল আর উইকেন্ডের অপেক্ষায় থাকি না ,
এমন কি ঘড়ির কাটাকে ৫ টার ঘরেও খুজি না বারবার ।
তুই চাস নদীর তীরে বসে সুখের জারি গান গাইতে
আর আমি স্তুপাকৃত ফাইলের মাঝেই প্রশান্তি খুজে নিই ।
আমি বেশ ভাল আছি….
তুই চাস মাঝ রাতে জানালার শিক গলে চাদ দেখতে ,
বাড়ীর ছাদে জোস্নাস্নান করতে
আর আমাকে বইয়ের কালো অক্ষর গুলোই বেশি টানে ।
তুই চাস সিডনি,বার্বাডোজ , গ্রানাডা , ওয়েলিংটন ..সারা দুনিয়া চষে বেড়াতে ,
আর আমি ঐ রেল লাইনেই সিমাবদ্ধ ।
আমি বেশ ভাল আছি …..
এত অমিল নিয়ে কি এক সাথে থাকা যায় বল !!
তারপরও তোর সাথেই আমার চির বাস !!!
সত্যি আমি অনেক বেশি ভাল আছি …..
বিকেল:১২.৮.১৪
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪
খািদম বলেছেন: ধন্যবাদ আপনিও ভাল থাকবেন সব সময় ।
২|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮
সুমন কর বলেছেন: ভাল লাগল ।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩
খািদম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য @ সুমন
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল । ভাল থাকুন সব সময় ।