নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গুঞ্জন থামার নয়...

ক্ষণজীবি

যাত্রাবিরতিতে, নেড়েচেড়ে দেখা কয়েকটা অদ্ভুত মুহূর্ত

ক্ষণজীবি › বিস্তারিত পোস্টঃ

এরুডিশান

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫

তাকে কাঁদতে দেখলাম
কক্সবাজার কলাতলী সৈকতের কোনায়
লাস্ট সাপারের টেবিলে
নৃবিজ্ঞান ক্লাসে
মসজিদে
একাকি
নিঃশব্দে

ষাটোর্ধ্ব বৃদ্ধাকে চালের ব্যাগ গছিয়ে দিয়ে
অতগুলো শিশুর সামনেই
তিনি অন্ধ হয়ে গেলেন

অথচ
এখনও বহু জনপদে রক্তের দাগ লেগে আছে
আমাদের ইতিহাস স্যারকে ছুটিতে পাঠানো হয়েছে
কারাগারের উত্তর দেয়াল ভেঙ্গে সীমানা বাড়ানো হচ্ছে
আর একজন খেলোয়াড় পেশিবহুল হাত বাড়িয়ে দিলে
তাকে
আলগোছে
কালো ব্যাংকের মালিক হিসেবে কবুল করা হলো

সত্যিই
আমাদের ইতিহাস স্যার দীর্ঘ ছুটিত...
আর তাকে দেখলাম
আরেকটি ত্রাণের পুটুলি নিয়ে
কাঁদতে কাঁদতে সমতটের দিকে হাঁটছেন

জানা গেলো
তিনি মওলানা ভাসানি, মুজিব, আর জিয়ার নাম জানতেন
তিনি সন্ধ্যা ছয়টা আটান্নতে আরিচা ঘাটে দাঁড়িয়ে
পদ্মার সাথে কথা বলেছিলেন
কেউ বলেন, সেটা ছিল একাত্তর সাল
কেউ বলেন, পঁচাত্তর
কেউ ঊনআশি

সম্ভবত
তিনিই একমাত্র ব্যক্তি
যিনি
লালন আখড়ার পাশ দিয়ে হেঁটে
তিউনিসে পৌঁছেছিলেন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দারুন দারুন দারুন

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.