নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজে পাওয়া যায় নি

হাজার মানুষের ভীড়ে মিশে যাওয়া আমিও একজন মানুষ

কিংকর্তব্য বিমূড়

কিংকর্তব্য বিমূড় › বিস্তারিত পোস্টঃ

......

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

তুমি উড়ে যাও

পুড়ে যাক

শহরের উষ্ঞ তম দিন

পৃথিবীর পীঠে পিয়ানোর রীডে সূরেলা শব্দ যেমন

মহাশূণ্যে মিইয়ে যায়

তেমন করেও রূপকথার বইয়ের

শেষ পৃষ্ঠা হতে পার

অথবা নীল সমুদ্রের তল ছুয়ে বেকে যাওয়া জলরাশিও হতে পার

আমার অন্ধকারই ভাল

নিজেকে প্রশ্ন করে

একটি কম্পমান প্রদীপ শিখা অন্তত জালাতে পারি

আমার চিলে কোঠার ধূল পড়া রুমটিই ভাল

আর ভাল তার জীর্ণ দেওয়াল

শুকিয়ে যাওয়া গোলাপ দানি

নাটাই ঘুড়ি

আরো বাকি সব

এখানে অন্তত আমি এক চিলতে আকাশ ছুতে পারি

নিরাশার ধোয়া জমিয়ে আইসক্রিম বানাতে পারি

তুমি ওখানেই থাক

আমি আসব না

এই সীমানার কাটা তার পেরিয়ে

আমার সেলভ ভর্তি কবিতার বইগুলোই ভাল

আমি বুঝে নেবার আগেই ওরা

আমাকে তলিয়ে নেয়

কল্পনার জানালায়



এই সব লেখার কোন

আগা মাথা থাকে না

সুতরাং এটারও নেই

চলতেই থাকবে

অথবা হটাৎ থেমে যাবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.