নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাষ ঘাতক

নামের প্রভাব কাজেও থাকে।এক বিশ্বাষ ঘাতক আমি।

বিশ্বাষ ঘাতক › বিস্তারিত পোস্টঃ

বোনের প্রতি ছোট্র ভাইয়ের সরল ভালোবাসার কাব্যিক প্রকাশ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

[বোন আমার]

আজও কান পেতে থাকি-ঘুম থেকে জেগে,

তোর ডাকার অপেক্ষায়।

তুই ডাকিসনা কেন বল? তাই চোখেতে আসে জ্বল,

নিদারুণ হতাশায়!!

সেই ছোট্র যখন ছিলাম-তোকে বন্ধু ভেবেছিলাম

ছেড়ে যাবি,কখনো ভাবিনি!

আজ মন যে মানে নারে-তাই কাঁদছি বারে বারে।

তোকে ভুলতে পারিনি!

তুই কেনো চলে গেলি-কেনো মেয়ে হয়েছিলি?

আমি মানতে পারছিনা!

বিশ্বাষ কর বোন-মানেনা এই মন!

তোকে ক্ষমা করতে পারছিনা।

ঘরটা শূণ্য আজ -যতই করি ভাজ,

তোর হাতের ছোঁয়া নেই!

তুই আমায় একা ফেলে -যেতে পারলিরে বোন চলে?

তোর আমার মায়া নেই?!

আজ নাস্তা পাশে রেখে -তোর মুখটিকে না দেখে,

ভীষণ কান্না পায়!!

তুই ছিলি যখন ঘরে -নিজের হাতে করে,

খাইয়ে দিতি আমায়।

তুই বুঝলি নারে বোন -তোর ভাইটা আমরণ!

ভাববে তোরই কথা।

হয়তো বুঝবি সেদিন -চলে যাবো যেদিন,

নিয়ে সকল ব্যাঁথা!

আমি বিয়ে বুঝিনা -অন্য কাউকে খুঁজিনা,

শুধু তোকে ফিরে চাই!

তুই আসবি কিনা বল -না হয় আমায় নিয়ে চল।

আমি তোরই ছোট্র ভাই।

আমি কাঁদবো নাতো আর -এই মুখটি করে ভার,

শুধু বলিসনা তুই আসি!

বিশ্বাষ কর বোন -আমার মনের কথা শোন।

তোকে ভীষণ ভালোবাসি!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.