নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুজ্জামান মাসুম

নিরানন্দ

নিরানন্দ › বিস্তারিত পোস্টঃ

একটি বিজ্ঞাপন ও কিছু প্রশ্ন?

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

সম্প্রতি টেলিভিশন চ্যানেলগুলোতে স্যানেটারি ন্যাপকিনের নতুন একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। বিজ্ঞাপনচিত্রটি নতুন হওয়াতে একটু বেশিই প্রচার হচ্ছে। ভোক্তা আকর্ষণ সৃষ্টি করার জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের প্রচারণা নতুন কিছু নয়। পণ্যের প্রচার ও প্রসারের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হবে এটাই স্বাভাবিক। তবে প্রচারিত বিজ্ঞাপনে যদি কোন রকম কুরুচিপূর্ণ দৃশ্যের অবতারণা হয়, তা নিয়ে সচেতন মহল প্রশ্ন তুলতেই পারেন।

বিজ্ঞাপনটি দেখে আমার মতো হয়তো অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে। বিজ্ঞাপনে তিনটি ভিন্ন ভিন্ন পেশার নারীকে মডেল হিসেবে দেখানো হয়েছে। নারীরা এখন পুরুষের সাথে সমান তালে এগিয়ে চলেছে এ কথা আর বলার অপো রাখে না। তবে কেন বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া নারীদেরকে অন্যায়ভাবে উপস্থাপন করা হয়েছে? কোজ শর্টে তিনজন নারীর একটি সংবেদনশীল অঙ্গ যেভাবে প্রদর্শন করা হয়েছে তা আমার ুদ্র চিন্তায় দৃষ্টিকটু মনে হয়েছে। নারীদের এভাবে পণ্যের মতো করে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিজ্ঞাপন ছাড়া চলতে পারে না বলেই মিডিয়াতে বিজ্ঞাপনের সমালোচনা করা হয় না। সমালোচনার ফলে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনদাতাদের বিরাগভাজন হতে পারে বলেই কি এমনটি করা হয়ে থাকে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

ভিটামিন সি বলেছেন: টিটু, টি টু, ট্টিটু, টিটু, টিটু - আমি বন্দী কারাগারে।

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

ডরোথী সুমী বলেছেন: এমন অনেক কিছু আছে যার জন্য কোন বিজ্ঞাপনের প্রয়োজন হয়না। মানুষ নিজের তাগিদেই খুঁজে নেয়। কে বোঝাবে তাদের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.