| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি ও কাব্য
একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।
![]()
প্রিয় বন্ধুরা আমি এতদিন আপনাদের অনেক সুন্দর ও চমৎকার গান শুনিয়েছিলাম । কিন্তু আজ কিছু অশ্লীল গান শুনাবো এবং দেখাবো। এখন রাত ১২ টার সময় যারা ব্লগে আছেন তাঁদের সময়টাকে একটু আনন্দময় করার জন্য এই ভয়াবহ অশ্লীল দৃশ্য সংবলিত কিছু বাংলা ছায়াছবির গান দেখাবো। যারা বাংলা ছায়াছবির গানকে রুচিহীন ও অশিক্ষিত খ্যাঁত শ্রমিক শ্রেণীর গান বলেন তাঁদের জন্য এই গানগুলো দেয়া। আসলেই তো তারা ঠিক কথাটাই বলেন। আমরা কেন এসব বস্তাপচা গান শুনবো আর কেনই এসব নোংরা গানের ছবি দেখবো? এর চেয়ে তো হিন্দি 'ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা' 'মুন্নি বদনাম' ''শিলাকি জওয়ানি' ''মেরি তেরি তেরি মেরি'' কিংবা সর্বশেষ 'কলাভেরি'' গান অনেক অনেক সুন্দর ও রুচিসম্মত আধুনিক শিক্ষিত শ্রেণীর গান!!! যেসব দেখে ও শুনে আমরা অনেক কিছু শিখতে পারি!!! কিন্তু সমস্যা আমার। আমি আবার এসব বাংলা অশ্লীল গান ও ছবি ছাড়া ঐ সব হিন্দি গান পছন্দ করতে পারি না যাকে ''কুকুরের পেটে ঘি হজম না হওয়া'' । চরম বদভ্যাস হয়ে গেছি এসব বাংলা অশ্লীল সিনেমা ও গান দেখতে দেখতে। তাই ভাবলাম আজ আপনাদেরও একটু দেখাই।
১) দুশমনি করোনা প্রিয়তম
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- দূরদেশ
২) তুমি আজ কথা দিয়েছো
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- দুই জীবন
পরিচালক- আব্দুল্লাহ আল মামুন
৩) আমি একদিন তোমায় না দেখিলে
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- দুই জীবন
পরিচালক- আব্দুল্লাহ আল মামুন
৪) তুমি ছাড়া আমি একা
শিল্পী- সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- দুই জীবন
পরিচালক - আব্দুল্লাহ আল মামুন
৫) সুখের দিনে আমি তোমার দুখের দিনেও আমি
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- সহধর্মিণী
পরিচালক- সুভাষ দত্ত
৬) কথা বলবো না বলেছি
শিল্পী- সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- আঁখিমিলন
পরিচালক- মস্তোফা আনোয়ার
৭) আমার গরুর গাড়ীতে
শিল্পী- এন্দ্রু কিশোর ও সামিনা চৌধুরী
ছায়াছবি- আঁখি মিলন
পরিচালক- মস্তোফা আনোয়ার
8) এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- নরম গরম
৯) যেও না সাথী
শিল্পী- সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- দূরদেশ
১০) তুমি আমার কত চেনা
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- দোলনা
পরিচালক- মাহাফুজুর রহমান খান
১১) নাই টেলিফোন নাইরে পিয়ন
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- কুসুমকলি
পরিচালক- সি বি জামান
১২) আমার বুকের মধ্যখানে
শিল্পী- এন্দ্রু কিশোর
ছায়াছবি- নয়নের আলো
পরিচালক- বেলাল আহমেদ
১৩) আমি তোমার মনের মতো কিনা
শিল্পী- এন্দ্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- গর্জন
পরিচালক- জহিরুল হক
১৪) আজ রাত সারা রাত জেগে থাকবো
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- নীতিবান
পরিচালক- শিবলি সাদিক
১৫) কত যে তোমাকে বেসেছি ভালো
শিল্পী- সুবীর নন্দী
ছায়াছবি- উসিলা
পরিচালক- মমতাজ আলী
১৬) বুকে আছে মন মনে আছে আশা
কণ্ঠ- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- লড়াকু
পরিচালক- শহীদুল ইসলাম খোকন
১৭) সুন্দর এই পৃথিবী ভালো লাগে না
শিল্পী- সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- লড়াকু
পরিচালক- শহীদুল ইসলাম খোকন
'উসিলা' ছবি নিয়ে একটি স্মৃতিঃ এই ছবিটার দেখার স্মৃতি আজো মনে পড়ে। আমি তখন ক্লাস ২ তে পড়ি। আম্মু, ছোট খালা, ছোট ফুফুসহ একসাথে আমরা ১০ জন গিয়েছিলাম সিলেটের সবচেয়ে বড় ও অভিজাত সিনেমা হল নন্দিতায় দেখতে। হলের ভিতর মানুষের উপচে পড়া ভিড় দেখে আমি ভয়ে কান্না শুরু করে দেই। ছোট খালা আমাকে কোলে নিয়ে আমাদের সংরক্ষিত আসনে বসে।আমি কান্না থামাই। যখন ছবি শুরু হয় তখন তো পুরো হল অন্ধকার, আমি আবার কান্না শুরু করি। আমার কান্না শুনে হলে আসা অন্য বাচ্চারাও কান্না শুরু করে দেয়। তখন তো হুলুশ্তুল কারবার! এতগুলো বাচ্চার কান্নার আওয়াজ তাও আবার মনে হয় যেন কান্না প্রতিযোগিতা হচ্ছে কে কার চেয়ে জোরে কাঁদতে পারে তেমন। হলের আসা অন্য দর্শকরা তো তখন চরম ক্ষিপ্ত !যেন পারলে সব গুলারে ছুঁড়ে নিচে ১ম শ্রেণিতে ফেলে দেয়! তখন আমার ছোট মামা আমাকে হলের করিডরে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে আর বাহিরের দৃশ্য দেখায় কিছুক্ষণ। বাকী শিশুদেরও তাঁদের অভিভাবক রা একই রকম কোলে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে বারান্দায় নিয়ে। এরপর যখন শান্ত হলাম ছোট মামা জিজ্ঞেস করে এবার ভেতরে যাই ? আর কাঁদবি না তো? আমি বলি না যদি 'রিং চিপস' (বম্বে সুইটস এর হলুদ রঙের ) দাও, মামা হলের ভিতরে থাকা দোকানে গিয়ে ১০ প্যাকেট 'রিং চিপস' কিনে আমাকে নিয়ে আবার ছবি দেখতে ঢুকলেন । আমি তো আর ছবির দিকে নাই, আমি আছি তখন 'রিং চিপস' আঙ্গুলের লাগিয়ে নিজের হাতের আঙ্গুল কামড়ানো তে ব্যস্ত! আর বাকিটা সময় ঐ দিন আর কান্না করি নাই,ভয় ও পাই নাই। তবে এরপর থেকে যতদিন ছবি দেখতে নিয়ে যাওয়ার আগে ঘর থেকেই কান্না না করার ওয়াদা করেই আমাকে নেয়া হতো। আহা কি আনন্দের দিন ছিল !!!!!!!!!!!!!!
* হলের ১ম শ্রেণী মানে কিন্তু একেবারে নিকৃষ্ট জায়গা। অর্থাৎ একেবারে নিচতলায় ও পর্দার একেবারে সামনে। যেখানে নিম্ন আয়ের দর্শকরা বসে। হলের সবচেয়ে ভালো হলো বক্স (ছোট কেবিন এর মতো খুব অল্প সংখ্যক ১০/১৫ জন দর্শক বসতে পারে) এর পর রিয়েল (যাকে ডিসি বলতো ) যেখানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই বসতো।*
আজকের আর বেশী অশ্লীল ছবির অশ্লীল গান দিলাম না। কারন রাতের ঘুমে অসুবিধা হতে পারে! আরও লাগলে আওয়াজ দিয়েন ।
অশ্লীল ও বস্তাপচা গানের ভাণ্ডার
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১২
কবি ও কাব্য বলেছেন: আমি জনপ্রিয়তা পাওয়ার জন্য লিখিনা ।আমি নতুন ব্লগার নই। আমি হেডিং টা কেন দিয়েছি তা শুরুতেই বলেছি। আপনার মত এতো সস্তা চিন্তা করি না। আমার প্রতি পোস্টেই একটি উদ্দেশ্য থাকে তা অবশ্য আপনার মত শিশুরা বুঝবে না @প্রিন্স অফ পারসিয়া । ধন্যবাদ
২|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১১
মাহবু১৫৪ বলেছেন: একটা ভিডিও ও দেখতে পারলাম না। এরর আসছে।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৪
কবি ও কাব্য বলেছেন: মাহবুব ভাই এবার দেখেন
৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৫
নাহিয়ান বিন হোসেন বলেছেন: শিরোনামটা দেখে অবাক হয়েই আপনার পোষ্টে ঢুকেছিলাম! কারন আপনার সাথে এই কথা যায় না! তারচেয়ে বড় কথা হচ্ছে আশির দশকে বাংলা সিনেমায় অশ্লীল গান কোথা থেকে আসবে! যাই হোক, অনেক ধন্যবাদ এরকম একটা কালেশন দেয়ার জন্য!
যারা বাংলা ছায়াছবির গানকে রুচিহীন ও অশিক্ষিত খ্যাঁত শ্রমিক শ্রেণীর গান বলেন তাঁদের জন্য এই গানগুলো দেয়া। আসলেই তো তারা ঠিক কথাটাই বলেন। আমরা কেন এসব বস্তাপচা গান শুনবো আর কেনই এসব নোংরা গানের ছবি দেখবো? এর চেয়ে তো হিন্দি 'ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা' 'মুন্নি বদনাম' ''শিলাকি জওয়ানি' ''মেরি তেরি তেরি মেরি'' কিংবা সর্বশেষ 'কলাভেরি'' গান অনেক অনেক সুন্দর ও রুচিসম্মত আধুনিক শিক্ষিত শ্রেণীর গান!!! যেসব দেখে ও শুনে আমরা অনেক কিছু শিখতে পারি!!!
কথাগুলোয় উত্তম ঝাঝা! তবে এত কথার পর ও আমাদের দেশে হিন্দি শোনা কিছু বাল ছাল যারা আবার হিন্দিতে বাতচিত করে তাদের সংখ্যা বাড়ছে। আর উন্মাতাল ভারত প্রেমী হাসিনা আপা তো পরিবারের সবাইকে নিয়ে হিন্দি পর্ন দেখার জন্য সরকারী অনুমতি জারি করে দিয়েছেন।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৮
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই। সুন্দর বলেছেন। কিন্তু দেখেছেন তো প্রথম জন খুব আশাহত হয়েছে তা তার কমেন্ট এই প্রতিফলন হয়েছে। ওদের জন্য দেয়া দরকার ছিল সত্যি সত্যি অশ্লীল হিন্দি গান।
৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এমন মিথ্যে কেন সব সময় হয় না ! ++++++++
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫৮
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ তিতির । আমরা চাই না বলেই হয় না
৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৭
নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভিডিও গুলোতে এরর আসছে!
আপনার কাছে কি এই গানগুলোর এবং আপনার আগের পর্বের গানগুলোর মিডিয়াফায়ার লিঙ্ক আছে?থাকলে সেটা লেখায় যুক্ত করে দিলে বোধ হয় মন্দ হত না!
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫০
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ। সবগুলো গানের এমপিথ্রি পাবেন একেবারে শেষ লিঙ্কে ক্লিক করে সেই পেইজে গেলে
৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৮
অতুল মিত্র বলেছেন: open hoy na vai ! an error occured ! eto oshlil ken vai ??
৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৮
সুহাসলেলিন বলেছেন: শিরোনাম এমুন দিছেন কেন?
একটা গানও আসছে না, এরর দেখাচ্ছে ![]()
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৬
কবি ও কাব্য বলেছেন: সুহাস ভাই আপনিও এই প্রশ্ন করলেন ? মাইন্ড খাইলাম কিন্তু
৮|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২০
অন্ধকারের_গান বলেছেন: +++++++
৯|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২১
বেঈমান আমি বলেছেন: প্রিন্স অফ পারসিয়া @ মাইন্ড খাইয়েন না ভাই।উনি হিট সিকার না।এটা একটা স্যাটায়ার শিরোনাম।
পাপ্পু ভাই এতো ভিডিও একসাথে কঠিন কালেকশান।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৩
কবি ও কাব্য বলেছেন: বস ধন্যবাদ। প্রিন্স নামের সাথে কামের মিল না দেইখা খুব কষ্ট পাইছে
১০|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২১
রাশেদ হাসান নোবেল বলেছেন: একটা গানও তো চলে না
লুল পাইলাম না 
১১|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরো কিছু আগের দিনের গান শুনতে/দেখতে/জানতে হলে ঢুঁ মারুন এখানে।
গানগুলো ভালো। হেডিংটা এভাবে না দেয়াই ভালো। একটা খোঁচা দিতে চেয়েছিলেন, কিন্তু খোঁচাটা ঠিকমতো দেয়া হয়েছে বলে মনে হয় না।
সুস্থ ও ভালো গানে জীবন গীতময় হোক।
১২|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৩
নোমান নমি বলেছেন: ভিডিওগুলা দেখা যাচ্ছে না।লেখাগুলো চমৎকার। বাংলা সিনেমার গানকে ক্ষেত মনে করি।
ভাই ছবিটা সরায়া ফালান।উদ্দেশ্য যাই থাকুক ছবিটা আপনার এবং আপনার একটিভিটিস এর সাথে যায় না।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪০
কবি ও কাব্য বলেছেন: নোমান ভাই আমিতো এইটা একটা উদ্দেশ্য দিছি। যা ভূমিকাতেই লিখা আছে
১৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৫
রাশেদ হাসান নোবেল বলেছেন: জোর করে কিছু খাওয়ানও যায়না। খিদা লাগলে খেতে ভাল হলে মানুষ এমনিতেই খাবে।
শুধু সুন্দর কথা দিয়ে একটা সুন্দর গান হয়না।
ভাল পোস্ট ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৫
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ নোবেল ভাই।
১৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৭
জোবায়ের নিয়ন বলেছেন: ভাই ছবিটা সরায়া ফালান।উদ্দেশ্য যাই থাকুক ছবিটা আপনার এবং আপনার একটিভিটিস এর সাথে যায় না।
শিরোনাম দেইখ্যা চমকাইছিলাম।পরে ঢুইকা দেখি কান্ড আলাদা।
দারুন পোষ্ট মাগার দেখা যায় না।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪১
কবি ও কাব্য বলেছেন: এবার দেখেন। সব দেখা যাবে
১৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৩০
হাবিবুর রহমান তারেক বলেছেন: ধন্যবাদ।
১৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪১
গরম সিঙ্গাড়া বলেছেন: জটিল!
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৭
কবি ও কাব্য বলেছেন: আপনিও জটিল ,ধন্যবাদ
১৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৯
একজন বাউন্ডুলে বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৪
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৮|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫১
নাফীস কাজী বলেছেন: রগরগা মিথ্যা পোষ্টের হেডিংটা দিয়ে সস্তা হিট সিকার.........
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫৪
কবি ও কাব্য বলেছেন: ভাই কষ্ট কইরা একটু চোখের ডাক্তার দেখাইয়েন ও মগজের ডাক্তারও দেখাইয়েন। আগের কমেন্ট ও ভূমিকা পরস নাই হালা?
ডাক্তার দেখানোর টাকা লাগলে নিয়া যাইস ,দিমুনে
১৯|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫৯
রাশেদ হাসান নোবেল বলেছেন: আমি মনে করি কোন দেশকে দোষ দিয়ে আমরা আমাদের দুর্বলতা ঢাকার চেষ্টা করি। আমাদের শিল্প মাধ্যম অনেক অনেক দুর্বল। এখানে আমরা ভারত বা অন্য দেশের সাথে তুলনাতে যাওয়া মানে নিজেকে আরও ছোট করা। আমরা আমাদের শিল্প মাধ্যম কে আরও উন্নত করব নিজেদের শক্তিদিয়ে। সেটা একদিন হবেই।
ভরতের মিডিয়া অনেক শক্তিশালি এবং অনেক উঁচু পর্যায়ে । বাংলাদেশের গণমাধ্যমের ক্ষমতা নেই তার সাথে এখন প্রতিজগিতা করে। কেউ উন্নতি করলে তার এইটা খারাপ অইতা অশ্লিল এইশব বলে টিনের চশমা পরে নাথেকে নিজেদের ভুলগুলো খুজে বের করাই বেশি যুক্তি শঙ্গত বলে আমি মনেকরি।
শুধু যে শিল্প মাধ্যম উন্নত হতে হবে তানা এখন প্রজুক্তি গত দিকটা আরও জরুরি। ইন্ডিয়ান উপগ্রহ কইটা আর আমাদের কইটা। দুনিয়া আমাদের তা দেখবে না অদেরতা ?
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:১৬
কবি ও কাব্য বলেছেন: নবেল ভাই আপনার সব কথায় একমত হইতে পারি নাই। আমরা ভারত রে দোষী নাই। আমরা দোষ দিয়েছি আমাদের ছাগু ও বলদ পাবলিকদের। ভাই একটা দেশের সিনেমা যদি ৬০০ হলের জন্য বানানো হয় সেখানে ৫০ কোটি টাকার ছবি বানাইলে তো পরেরদিন সব প্রয়োজক রাস্তায় ভিক্ষা করবো। আপনি দেন তাঁদের কে সারা বিশ্বের কয়েক হাজার সিনেমা হলে ছবি চালানোর ব্যবস্থা কইরা দেন তখন দেখবেন সে ৫০ কোটি দিয়ে ছবি বানাতে ভয় পাবে না। না হলে হুদাই এসব বক্তব্য দিয়া কোন লাভ নাই। আমাদের দর্শক দের আগে মানুশিকতা ঠিক করতে হবে তারপর দেখা যাবে ব্যবসা কেমনে করতে হয়।
২০|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০০
আলাভী বলেছেন: আরও দেন.......
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:১৭
কবি ও কাব্য বলেছেন: দিবো। আসিতেছে শীঘ্রই এক পোষ্টে বিনা টিকেটে ৫০ টা ছবির গান
২১|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০১
বেঈমান আমি বলেছেন: সবার কাছে অনুরোধ রইলো বুজে কমেন্ট করেন।পাপ্পু ভাই এইসব হিটের জন্যে পোস্ট করেন না।উনি বাংলা মিউজিকের জন্যে অনেক কিছু করছেন।না বুজে উনারে কেউ ইনসাল্ট কইরেন না।পাল্টা জবাব কিন্তু পাবেন।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০৮
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ @বেঈমান আমি ভাই। ভাই যারা চিনে না তারা এসব বাজে কমেন্ট করবেই। আমি তাঁদের কে ধরার জন্যই এই রকম একটা খোঁচা দিয়েছি। আপনি দেখেন আমাদের কেউ কিন্তু একটাও বাজে কমেন্ট করে নাই। আমি ঐ শিরোনাম ও ছবি দিয়েছি কারন গানগুলো যাতে ঐ হারামিরা শুনে ও দেখে । আমি আসল কথার শিরোনাম দিলে ঐ পাবলিক গুলা পোস্টে আসতো না এবং কমেন্টও করতো না। তাই ওদের কে একটা শিক্ষা দেয়ার জন্যই ডেকে আনা এখানে । যা আপনি কিছুটা বুঝেছেন বস। আবারো ধন্যবাদ।
২২|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছবিখানা দিয়া ভুল করছেন ভাইজান। ছবিখানা না দিলে কেউ আপনারে একটা কথাও কইতে পারত না। যাই হোক, পোষ্টে ঝাজা!
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:১০
কবি ও কাব্য বলেছেন: আমার ভাঙ্গাচোরা যন্ত্রপাতি ভাইরে বহুদিন পর দেখলাম। ধন্যবাদ ভাই। আপনারা আছেন তো তাই ছবিখানা দেয়ার সাহস পাইলাম
২৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চরম পোস্ট।
সব কয়টা গানই পছন্দের।
___ আর নোমান ভাইয়ের মন্তব্যে সহমত।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩৩
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই। উস্তাদ আমিতো আপনাগো লাইগা ঐ ছবি দেই নাই। আমি কিছু আসামি ধরার জন্য একটা ফাঁদ পেতেছি মাত্র
২৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:১২
অন্ধকারের_গান বলেছেন: ইগনরিং জিনিষটা দুঃখজনক
২৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:২১
বেঈমান আমি বলেছেন: পাপ্পু ভাই আপনারে চিনি আপনি কি করেন জানি....সবাইতো চিনেনারে ভাই।
আপনি আজ প্রমান করলেন ১৮+ পোস্টের কি কদর।যেগুলান ১৮+ পায়নাই তারা আগে কখনো আপনার পোস্টে দেখিনাই।ইগনোর দেম।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩১
কবি ও কাব্য বলেছেন: হুম ঠিক বলেছেন বস। আমার টার্গেট আসিল ঐগুলারে ধইরা একটা শিক্ষা দেওনের। শালারা ব্লগে আসে শুধু বদমাশি করার জন্য আর বাংলা সিনেমার গান দেখলে কয় খ্যাঁত! এই গুলারে মান্দার গাছের ডাল দিয়া পিটানো উচিৎ। প্রিন্স অব পার্সিয়া যেইটা মিডিয়ার নোংরা খবর ছাপাইয়া ব্লগ নষ্ট করে ঐটা আমারে কয় 'সস্তা হিট সিকার''? তার মতো পাবলিক রে আমাগো সামনে বসবার সাহস পায় না আর হালায় এই পোষ্ট দেইখা কমেন্ট করলে কেমন লাগে কন তো বস? এই হালাদের জন্যই আমাদের সবকিছু আইজ নষ্ট হইয়া গেছে। গান, নাটক, সিনেমা সব।
২৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩৫
বেঈমান আমি বলেছেন: এদের রুট নাই।আমরা ছেলেবেলায় যেমন বাংলা চিনেমা দেখছি পরে হিন্দি পরে ইংলিশ....বাট বাংলা হইলো মা।সবাই সেটা বুজবেনা।এগুলো ইউটিউব জেনেরেশন নিজের টাকায় একটা এলবাম কিনে শুনতো তাহলে বুজতো।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১২
কবি ও কাব্য বলেছেন: একেবারে খাটি কথা কইছেন।
২৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩৬
রাশেদ হাসান নোবেল বলেছেন: আমরা দোষ দিয়েছি আমাদের ছাগু ও বলদ পাবলিকদের।
আমাদের দর্শক দের আগে মানুশিকতা ঠিক করতে হবে তারপর দেখা যাবে ব্যবসা কেমনে করতে হয়।
আপনার বক্তব্য মতে আমি অবশ্যই ছাগু ও বলদ এবং আমার মানসিকতা খারাপ। এবং আমি সেটা মেনেও নিচ্ছি । কারণ সবার যেখানে এই গান গুল ভাল লাগছে সেখানে আমার যাকে বলে প্রান ভোরে যাবার মত ভাল লাগেনি। পৃথিবী জোড়া দেখতে না পাবার দায় টাকি পাবলিকের। একটা প্রশ্ন করি আপনাকে পাবলিকের জন্য বিনোদন নাকি বিনদনের জন্য পাবলিক?
উপরের গান গুলতে কন কন জিনিসটা ভাললাগার মতো বুঝিয়ে দিন। যেহেতু আমি বুঝিনায়। আপনার দেওয়া প্রথম গান্টার শুর অন্য কথাও শুনেছি মনে হয় এটাও হইত আমার অজ্ঞতা।
পাবলিক যাই বানানো হবে তাই দেখে দেশি শিল্প কে এগিয়ে নিয়ে যাবে এই আসা করে ১০০ বসর বসে থেকেও কোন লাভ হবে না। ভাল কিছু বানানো হলে পাবলিক অবশ্যই পাশে থাকবে। এদানিং এর উদাহরণ কম নয়।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১০
কবি ও কাব্য বলেছেন: নোবেল ভাই আপনি যে দেশিয় শিল্প নিয়ে এতো কথা বলছেন তার আগে বলেন তো কয়টা বাংলা ছবি দেখেছেন? কয়টা বাংলা গান শুনেছেন? কতগুলো বাংলার গান আপনার কাছে আছে? কতজন সেরা সুরকার এর নাম ও তাঁদের গান এর কথা বলতে পারবেন? বাংলাদেশের শুধু খারাপ টা আপনাদের নজরে পড়ে আর এতো সীমাবদ্ধতার মাঝেও যে ভালো কিছু ,সেরা কিছু আছে তা দেখেন না ও খোঁজও রাখেন না, আর আপনাদের মুখে শুধু উন্নতির কথা? এসব উন্নতি করার আগে ভালো করে জানেন ও শুনেন তারপর কথা দোষের কথা আর অনুন্নতের কথা বলতে আইসেন। এখন যে কি ছিরি উন্নতি হইছে তা খুব ভালো আমার চেয়ে আপনি হয়তো জানেন না। কোন শিল্পের দোষ ধরার আগে সেই শিল্পের শুরু থেকে বর্তমান পর্যন্ত আগে ভালো করে জানবেন যে আজ থেকে ১০ বছর আগে কেমন ছিল তারও আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে , তখন নিজেই উত্তর পেয়ে যাবেন এখন কেমন উন্নতি হয়েছে ও কি করে হয়েছে।
২৮|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১১
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: নোবেল ভাইয়ের কথার সাথে আমি কিছুটা একমত।
টাইটানিক ছবিটা যখন মুক্তি পেয়েছিল তখন বাংলাদেশের এক পরিচালক বলেছিল, সে টাকা পেলে নাকি টাইটানিকের মতো ছবি বানানোর যোগ্যতা রাখে......দেখেন কী রকম মন্তব্য।
একটি ছবির প্রথম ভিত্তি হচ্ছে একটা ভাল মৌলিক গল্প। বাংলাদেশের বর্তমানের সব ছবির গল্পগুলো হচ্ছে ভারতীয় ছবিদের নকল। সেজন্য বাংলাদেশের ছবিগুলো ব্যবসা করতে পারছেনা।
এদেশে হলিউডের ছবি দেখানো যাবে কিন্তু বলিউডের ছবি দেখানো যাবে না। অদ্ভুত একটা আইন!
আমার দেশের ছবির গল্পগুলো যদি মৌলিক হয়, অভিনেতা-অভিনেত্রীরা যদি ভাল অভিনয় করতে পারে- তাহলে এদেশে বলিউডের ছবি না দেখে এদেশের ছবি দেখবে।
এদেশের বর্তমানের নায়ক-নায়িকারা সঠিক অভিনয় জানেনা, বেশিরভাগ পরিচালকরা চোর তাই বাংলাদেশী ছবির আজ এই অবস্থা।
++++++
২৯|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১৫
বেঈমান আমি বলেছেন: মোরশেদুল আজাদ পলাশ @বলিউড কি সব অরিজিনাল কাহানি?
৩০|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১৭
বেঈমান আমি বলেছেন: মোরশেদুল আজাদ পলাশ @আমি আপনার মায়ের পক্ষে কথা বলছি যেটা আপনার নিজের বলার দরকার ছিলো।আপনার মার টেক কেয়ার আপনি করবেন আমি না।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৪
কবি ও কাব্য বলেছেন: সুন্দর বলেছেন বস। ভারতের ছবি নকল হয় সেইটা দেখেও শান্তি পায় আর নিজের দেশের ছবি না দেইখা কয় সবগুলা নকল। আসলে এইগুলা যে দিন দিন অন্যর গোলাম হয়ে যাচ্ছে সেইটা তারা নিজেরাও জানে না। আর জানলেও তাঁদের লাগবে না ,কারন তাঁদের জন্মই হয়েছে অন্যর গোলামি করার আর নিজের ঘরে সর্বজ্ঞানী ভাব মারে। এইগুলা মানুষ না পাবলিক ।
৩১|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৩
মনে নাই বলেছেন: ভাবছিলাম অশ্লীল পোষ্টে ঢুকব না, ভেতরে এসে দেখি না ঢুকলে খুব মিস হয়ে যেত। পোষ্টে অসংখ্য প্লাস। সবগুলা গানই আমার খুব পছন্দের।
@মোরশেদুল আজাদ পলাশ : আপনার বলিউড আমাদের ঢালিউড থেকে বেশী নকল সিলেমা বানায়, না জেনেশুনে ফালতু মন্তব্য করবেন না দয়া করে। বলিউডের সিনেমা আপনার ভালো লাগলে দাদাদের দেশে গিয়ে দেখে আসবেন, কেউ বাধা দিবে না।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৯
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ মিয়া ভাই। আমি দুঃখিত এমন শিরোনাম দেয়ার জন্য। তবে শিরোনাম দেয়ার পিছনে যে উদ্দেশ্য ছিল তা হলো ঐ পলাশ, প্রিন্স অব পার্সিয়াদের মত আঁতেল গুলারে হাতের নাগালে পাওয়ার জন্য। সেইটা ভালো মতই হইছে। আইজ দেখুম উনাগো কোন দাদায় আইসা বাচায়!
মোক্ষম একটা জবাব দিছেন। এর জন্য আবারো ধন্যবাদ
৩২|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ![]()
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৩
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।
৩৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৯
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: @ বেঈমান আমি.....বলিউডের অনেক রিমেক ছবি তৈরী হয়। কিন্তু সেগুলা তৈরী করার আগে আগের প্রযোজক-পরিচালকের কাছ থেকে অনুমতি নেয়া হয়।
আপনি হাসালেন ভাই। টেক কেয়ারের কথা বলছেন?
মনে করুন আমি বাংলাদেশের একজন আপেল চাষী। আমার উতপন্ন আপেলগুলোর বেশিরভাগ (শতকরা ৯৯ভাগ) খাদ্যের অযোগ্য। বাজারে বিভিন্ন দেশের অনেক ভাল ভাল আপেল পাওয়া যায়।
আপনি কি বাজায় থেকে ঐ ভাল ভাল আপেল রেখে দুর্গন্ধময় পচা আপেলগুলো কিনবেন?
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৭
কবি ও কাব্য বলেছেন: আইচ্ছা পলাশ সাহেব কন তো দেখি ইংরেজি ছবির কাহিনী নকল কইরা যে এতো ছবি বানায় আপনার দাদারা ,হেরা ইংরেজ কোন কাহিনীকার ও পরিচালক এর অনুমতি নিছে? কইতে না পারলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। সব দুর্গন্ধ আপেল খাওয়াইয়া দিমু কইলাম। আমার দেশের গান দুর্গন্ধ পচা আপেল? এইদেশে থাকো ক্যা ? ঐ দাদা গো দেশে যাইবার পারো না হালা সুগন্ধি আপেল এর বাইচ্চা।
৩৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৩
লিন্কিন পার্ক বলেছেন: লুলেরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে
ইস !! কত আশা নিয়ে আপনার পোস্ট এ আসছিল
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪১
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ । আমি তো ঐ লুলু গুলারে ধরার ফাঁদ পেতেছি আজ। আপনি ঠিকই ধরেছেন।
৩৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: @মোরশেদুল আজাদ পলাশঃ মনে করুন আপনার সন্তান একজন প্রতিবন্ধী। এতিমখানায় অনেক সুস্থ, মেধাবী ছেলে মেয়ে পাওয়া যায় যাদের যত্ন নিলে দেশ ও দশের কাজে লাগবে। এখন কি আপনার সন্তানকে বাদ দিয়ে এতিমখানার শিশুদের লালন পালন করবেন?
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪৩
কবি ও কাব্য বলেছেন: ভাইজান কারে কি কন? ঐগুলার কি এসব বোধ আছে? ঐগুলা তো গোলামি কইরা মজা পায়। আপনি মাথা গরম কইরেন না। রেডিও তে যান। গান দিছি।
৩৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৫
রাইসুল জুহালা বলেছেন: 8) এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- নরম গরম
পরিচালক - এফ কবির চৌধুরী*
৯) যেও না সাথী
শিল্পী- সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- দূরদেশ
পরিচালক - এহতেশাম**
* এফ কবির চৌধুরী এবং অঞ্জু ঘোষ সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময় টিকে থাকা দম্পতি। তাদের বিয়ে টিকেছিল ঠিক ৫৫ ঘন্টা।
** দূরদেশ ছবিটা এহতেশামের সাথে যৌথভাবে পরিচালনা করেছিলেন ভারতের এক পরিচালক। এতদিন পর আর নাম মনে নাই। এই ছবির হিন্দি ভার্সনের নাম গেহরি চোট বা এই জাতীয় কিছু।
পরে আবার বিস্তারিত মন্তব্য করব। এখন একটু ব্যস্ত আছি।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৩
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ বস। আপনার অপেক্ষায় ছিলাম। কাজ শেষে ফিরে আসুন তারপর কয়টা উচ্চ শিক্ষিতও উন্নত প্রজাতির গর্দভ রে বাংলা তালিম দিতে হবে বস।
৩৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাইজান আপনে এখনও আবেদনময়ী ছবিখানা রাখছেন কেন? জিনিসটা দৃষ্টিকটু লাগছে।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৬
কবি ও কাব্য বলেছেন: মিয়া ভাই, আর কয়টা লুলুরে আটকাই তারপর সরামু। রাইতের বেলায় অনেক রে পাইনা। দিনের বেলায় তাঁদের কিছু তামশা দেখি। তারপর ধলাই দিয়া ছবিটা সরামু।
৩৮|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫২
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: @ কবি ও কাব্য.....আপনি এইরকম অভদ্রদের মতো কথা বলছেন কেন?
আপনি যে গানগুলো দিছেন, সেগুলো আমারও খুব প্রিয়। আমার ১ম কমেন্ট দেখেন। আমি প্লাস দিছি।
আমি বর্তমান বাংলা ছায়াছবির অবস্থার কথা বলছি।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৩
কবি ও কাব্য বলেছেন: ভাই আমি খুব অভদ্র একটা মানুষ, যখন দেখি যে আমার দেশের খারাপ টারে বড় করে দেখে আর অন্যদের খারাপ রে ভালবাসে। আমার দেশের কি ভালো জিনিস নাই? আমি তো এইখানে একটাও খারাপ গান দেই নাই, কিন্তু এখানে খারাপ টা নিয়া ফালাফালি করে অন্য দেশের সুনাম করে তখন আমি পৃথিবীর সবচেয়ে খারাপ ও অভদ্র মানুষ। ভালো হক,খারাপ হোক এটা আমার দেশের । এখানে আমি খারাপ টারে তুলে ধরার জন্য এই পোষ্ট দেই নাই। দিয়েছি ঐসব গোলাম দের যারা হিন্দি,ইংলিশ নগ্ন নৃত্যর গান রে বুকে জরায় আর আমার ভালটা দেখলে চোখ কচলায় আর কয় "ছি ছি"
৩৯|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:১৯
মাহমুদ মান্না বলেছেন: ৭+৯+১১+১২ ভালা পাই
৪০|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩০
ফারুক মাহমুদ বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর পোস্ট এবং কালেনশান, অনেক অনেক পরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩৭
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এগুলো আমার সোনালি দিনের সোনালি স্মৃতির টুকরো
৪১|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩১
এ হেলাল খান বলেছেন: ++++++++
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩৬
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ @হেলাল ভাই। তবে আপনারে আইজ শুধু +++ দিলে হবে না। কিছু বাংলা নামধারী কিছু অছাত্র কুছাত্র রে ক্লাস করাতে হবে। নইলে কিন্তু আপনার সাথে কথা বন্ধ
৪২|
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:০৫
রাশেদ হাসান নোবেল বলেছেন: আপনার মন্তব্য দেখে মর্মাহত হলাম। আপনার যেটা ভাল লাগছে সেটা আমারও ভাল লাগতে হবে এর কোন যৌক্তিকতা পেলামনা । আপনার কেন মনে হচ্ছে আমি বাংলা গান শুনিনা আর হিন্দি ইংরেজি শুনি ও ভাল বলি বোধগম্য নয়। যায় হোক আমি গান শুনি ভাললাগা থেকে। সেটা বাংলা হিন্দি ইংলিশ এমনকি চাইনিজও হতে পারে। আপনি গাননিয়ে পরিসংখ্যান করেন গবেষণা করেন এটা আপনার নেশা বা শখ যাইহোক। আমারও কেন সেটা থাকতে হবে ? আপনি আপনার ফেসবুক আর আগের পোস্ট গুলো দেখুন আমার ভাললাগা আছেকিনা।
অনেক্ষন কি বোর্ড এর উপর আঙুল থেমে আছে।
ভাল থাকবেন। শুভ কামনা ।
১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:৩৭
কবি ও কাব্য বলেছেন: নোবেল ভাই আমি বলি নাই যে আমার যা ভালো লাগবে তা আপনারও ভালো লাগতে হবে। আমি বাংলাদেশের কোন কিছুর খারাপ সমালোচনা সহ্য করতে পারি না। আর যে গানগুলো দেয়ার পর আপনি শিল্পের মান নিয়ে তুলনা করেছেন সেটা আরও বেশী আঘাত লেগেছে। কারন এই ছবিগুলো ও গানগুলোর সাথে আমার সোনালি অনেক স্মৃতি জড়িত। আমাকে আমার বাবা মা যেমন আজ থেকে ২৮/২৯ বছর আগে শুরু হওয়া প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছেন ঠিক তাঁর সাথে সাথে হাতে ধরে বাংলার সেরা ও ভালোগুলোর সাথে পরিচয় করিয়েছেন, মাটি ও মানুষের গন্ধ খুঁজে নেয়ার আনন্দটা শিখিয়েছেন আর বুঝিয়েছেন এটাই তোমার আপন, এসব নিয়েই তোমাকে থাকতে হবে, যদি পারো কোনদিন এই কুঁড়েঘরকে রাজপ্রাসাধ বানাতে তাহলে বুজবো তুমি সুশিক্ষাই পেয়েছো আর যদি তা না করে অন্যর রাজপ্রাসাধ দেখে সেখানে যেতে চাও, এই কুঁড়েঘর ফেলে অন্যর ঐ রাজপ্রাসাধ কে বেশী ভালোবাসো তাহলে বুঝবো আমরা তোমাকে শিক্ষিত করেছি কিন্তু সুশিক্ষিত করিনি। যে শিক্ষা তোমার মাটি ,মানুষকে দূরে ঠেলে দেয় আর ঘৃণা করতে শেখায় সেই শিক্ষিত করার জন্য আমরা অপরাধী থাকবো সারাজীবন। তাই শিক্ষিত হয়ে অন্যর রাজপ্রাসাধ কে ভালবেসে নিজের মাটিকে ঘৃণা করোনা। মনে রেখো যতই বিলাসবহুল রাজপ্রাসাধ দেখো সেইটা তোমার নয়, এই কুঁড়েঘর টাই তোমার এবং তোমার শিক্ষা ও মেধা দিয়ে তুমি একে অন্যর ঐ রাজপ্রাসাধ এর মতো গড়ে তুলো ,তাতে তোমারই সার্থকতা হবে। তাই বাবা মায়ের সেই শিক্ষাটা আজো অন্তরে ঘেথে রেখেছি আর নিজের দেশের সব কিছুকেই আপন করার সাহস পেয়েছি । মাথা উঁচু করে বলার সাহস রাখি ' এই পচা গানগুলো আমার বাংলদেশের। আমি এই পচা মানহীন গানগুলোকে ভালোবাসি''।
আপনিও ভালো থাকবেন।
৪৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:০৪
অপ্রিয় বলেছেন: একটা "অশ্লীল" শিরোনাম দিয়ে আপনার আবেগ ও একটি সুন্দর পোষ্টকে অযথা অসুন্দর করে দিলেন।
"আমরা কেন এসব বস্তাপচা গান শুনবো আর কেনই এসব নোংরা গানের ছবি দেখবো? এর চেয়ে তো হিন্দি 'ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা' 'মুন্নি বদনাম' ''শিলাকি জওয়ানি' ''মেরি তেরি তেরি মেরি'' কিংবা সর্বশেষ 'কলাভেরি'' গান অনেক অনেক সুন্দর ও রুচিসম্মত আধুনিক শিক্ষিত শ্রেণীর গান!!!"
শিলা-কি জওয়ানির সাথে কলাভেরীকে আপনি কিভাবে এক কাতারে ফেলেন? বোঝান তো আমাকে? এ দুটোর মধ্যে মিল একটিই যে সেটা হচ্ছে দুটোই ভারতীয়। যাতে অনেকের কানে জ্বালা ধরে। আপনার দেওয়া এই গানগুলো যারা লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন তাদের জিজ্ঞাসা করেন তো ভারতীয় সংগীত সম্পর্কে তাদের মতামত কি?
স্বীকার করি, মুন্নী, শিলা-কি জওয়ানি চটুল যৌন আবেদনময়ী গান, তাহলে আসেন বলিউডের চটুল যৌন আবেদনময়ী গানের সাথে আমাদের যৌন আবেদনময়ী গানের তুলনা করি - তখন লজ্জা পাবেন না তো?
গানের কোন দেশ নেই, আমি মুন্নী, শিলা-কি জওয়ানি শুনি কখনও কখনও, তাতে আমার মেহেদী হাসানের গজলের বা বিসমিল্লাহ খানের শানাই বা রশীদ খানের খেয়ালের তৃষ্ণা মেটে না।
১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৪
কবি ও কাব্য বলেছেন: অপ্রিয় ভাই ধন্যবাদ। আপনার কথা শুনে বুঝলাম আপনি অনেক বড় 'কলাভেরি'' আঁতেল। আপনাদের জন্যই ঐ অশ্লীল ছবি দিয়া অশ্লীল শিরোনামের দিয়ে এই ফাঁদ পাতা। আমি আমার ব্লগে অসংখ্য সুন্দর শিরোনাম দিয়ে বাংলা গানের অনেক পোষ্ট দিয়েছি যা বাংলা গান প্রিয় মানুষদের প্রশংসা পেয়েছিল। কিন্তু সেইগুলোর একটাতেও আপনার মত বিশ্ব সংগীত বিষয়ক আঁতেল এর দেখা পাইনি। তাই বুঝাই যাচ্ছে যে আপনি অশ্লীল গান দেখার আশায় এবং বাংলা গানকে একটু ধোলাই করতে না পারায় আপনি খুব লজ্জিত ও মর্মাহত। আপনি তাংলিশ 'কলাভেরি' গানকে মানসম্পন্ন গান বলছেন। ভালো খুব ভালো। যে গানের শিল্পী নিজেই বলেছিল এটা একটা অতি সাধারণ কথার সাধারণ গান, আর ভারতেরই বিখ্যাত গীতিকার জাভেদ আখতার বলেছিলেন 'এটা কোন গান হলো' ? যে গানের কোন অর্থ নাই শুধু হুজুগে জনপ্রিয় হয় সেই গানেরই ভক্ত আপনি।
""গানের কোন দেশ নেই, আমি মুন্নী, শিলা-কি জওয়ানি শুনি কখনও কখনও, তাতে আমার মেহেদী হাসানের গজলের বা বিসমিল্লাহ খানের শানাই বা রশীদ খানের খেয়ালের তৃষ্ণা মেটে না।" ভালো কথা বলেছেন । গানের কোন দেশ নাই। আমি কোন বিদেশি গান কে শুনতে না করিনি। আমি নিজেও বিদেশি গান বহু শুনেছি এবং এখনও শুনি। কিন্তু পার্থক্য একটাই আমি সেইসব বিদেশি গানের ভিড়ে আমার মা ,মাটি ও দেশকে কখনও অসম্মান করিনা। কারো সাথে গান শেয়ার করলে তা সবসময় বাংলা গানই করি। কারন আমি বিদেশি গানের এক অতি নগণ্য ভক্ত মাত্র কিন্তু সেইসব গানের কোন প্রচারক আমি নই এবং জীবনে যেন তা না হই এটাই আল্লাহর কাছে কামনা করি। যত বিখ্যাতই হোক কেন আমি বিদেশের প্রচারণা করবো? ওরা কে? কারা? আমার কেউ না। আমার উচ্চশিক্ষা আমাকে আমার দেশের মাটির ঘ্রাণ কে ঘৃণা করতে শিখায়নি ।শিখিয়েছে মনের সর্বোচ্চ আসনে আমার দেশকে স্থান দিতে। সে যত মানহীনই হোক তা আমারই, আমার দেশরই। সেটা স্বীকার করার মত সৎ সাহস আমার আছে। এবং আমি আমার এই তথাকথিত মানহীন গান কে নিয়েই সারা বিশ্বের সাথে যুদ্ধ করবো। ৭১ রে যেমন বাংলার বিরোধিতা করে কিছু খাটাশ বাংলাদেশি রাজাকার নামের খাতায় নাম লিখিয়েছিল সেই ধারা আজও অব্যাহত আছে যারা এখনও নানাভাবে আপনাদের মত বিশ্ব সংগীত আঁতেলদের মাধ্যমে। পার্থক্য একটাই ঐ রাজাকার রা স্বাধীনতার যুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল আর এই রাজাকার রা শিল্প সংস্কৃতি তে বাংলা কে অবহেলা করে । আপনি মেহেদী হাসান এর গজল শুনে মনের তৃষ্ণা মেটান আর আমরা রাধা রমণ, শাহ আব্দুল করিম ,লালন -হাসন শুনে মনের তৃষ্ণা মেটাই।
৪৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৪
শুভ রাত্রি বলেছেন: প্রিন্স অফ পারসিয়া বলেছেন: ভালো কালেকশন, তবে রগরগা মিথ্যা পোষ্টের হেডিংটা দিয়ে সস্তা হিট সিকার হবার কোন মানে নেই
৪৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এই গানগুলি শুনছিতো..... ছোটোবেলায় আম্মারে দেখছি ক্যাসেট প্লেয়ারে বাজাইতে........ তখনও ভাল লাগত এখনও লাগে....... হাজার হোক আমার মায়ের পছন্দের গান.........
কবি ও কাব্য কে অনেক অনেক ধন্যবাদ....... ![]()
অ.ট. ফুডুর এই মাইয়াটা কে???????? :#>
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ফুডুর ঐ মাইয়াটা হইলো আমাগো ভারত প্রেমী দালালদের প্রিয় কলকাতার এক নায়িকা পাওলো দাম । যারে দেখলে ঐ ভারত প্রেমীদের লুল পড়ে।
৪৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৫
নুরুল আলম৯ বলেছেন: গানের কোন দেশ নেই, আমি মুন্নী, শিলা-কি জওয়ানি শুনি কখনও কখনও,
৪৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৮
রাহিক বলেছেন: ইদানিংকালে আবার সিনেমা জগতের সবকিছুতেই হিন্দি ছবির অন্ধ অনুকরণ হচ্ছে ।যা খুবই খারাপ লক্ষণ ।আবার বস্তাপচা হিন্দি সিরিয়ালের অনুকরণে বানানো হচ্ছে ডেইলি সোপ ।এসব অখাদ্য ছাড়া কি আমাদের দেশীয় চিন্তা ভাবনার কিছু চলতে পারে না ।
৪৮|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬
Observer বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৭
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ও আপনাকেও +++++
৪৯|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৯
ইমুব্লগ বলেছেন: ঃ)আপ্নের রগরগা গান শুইন্যা নুনু ঘুমায়
!
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০২
কবি ও কাব্য বলেছেন: ইমুব্লগ আপনার মত নুনুচোষাদের ধরার জন্যই এই ফাঁদ। যারা সারাদিন থাকেন আমাদের নুনু চোষার অপেক্ষায়। কারন আপনারা হলেন হিজরা যারা সারাদিন ব্লগে ঘুরাঘুরিই করেন রগরগা পর্ণ দেখার জন্য। হিজরা দের নুনু পর্ণ না দেখলে আর অন্যদের নুনু না চুষলে খাড়ায় না। এমন নুনু না রেখে ঐটারে কাইটা ফেলেন আপনার উপকার হবে।
৫০|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৩
সিউল রায়হান বলেছেন: আপনার শিরোনামটি পরিবর্তন করা উচিত। ইনফ্যাক্ট এই লেখাটাও পরিবর্তন করা উচিত স্যাটায়ার টোন থেকে সরিয়ে এনে।
আমি এটা এজন্যে বলছি কারণ আমার যতটুকুন মনে পড়ে এগুলোর প্রতিটাই খুব জনপ্রিয় গান। আমি এই গানগুলোর যুগের পরের মানুষ কিন্তু ছোটকালে অনেক শুনেছি এগুলো। সেই গানগুলোর ভিডিও সহ আপনার এই পোস্ট অনেকেই প্রিয়তে রাখতে চাইবেন, সেই ব্লগারদের প্রিয়তে নেয়া পোস্টের তালিকা দেখে আরো কেউ এই পোস্ট পড়বেন এমনটাই হবে। হিন্দী গানের আগ্রাসনের কারণে স্যাটায়ারমূলক পোস্টে আপনাকে বাংলাদেশের অনেক মানুষের কাছে ভীষণ জনপ্রিয় কিছু গানের পোস্ট স্যাটায়ার করে দিতে হবে না, ওটাতেই বরং আমাদের পরাজয়।
আমি একটা উদাহরণ দিয়েই শেষ করি, হয়তোবা বুঝাতে পারবো নিজেকে। ধরুন, আপনি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিবেন এবং আপনার প্রাইজ পাওয়ার সম্ভাবনা নেই। আপনার প্যারেন্টস আপনাকে বললেন: "হাল ছাড়ার কিছু নেই, প্রাণপণ চেষ্টা করে একটা দৌড় দিয়ে দিতে।" আপনি তাই করলেন তবুও লাস্ট হলেন। এখন আপনার বাসায় কি হবে রাতের বেলায়? আপনার বাবা-মা কি আপনাকে ভৎসর্না করবেন নাকি প্রশংসা করবেন তাদের কথা মেনে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্যে? অবশ্যই পরেরটা, তাই না? অন্যের সাফল্য আমাদের কাছে মূল্যহীন যদি আমরা নিজেদের সাফল্য চিনে নিয়ে সেটাকে সেলিব্রেট করি...
শুভকামনা
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি হিন্দি গান কে ব্যবহার করে বাংলা জনপ্রিয় গানের পোষ্ট দেই নি। আমি গানগুলো দিয়েছি আমার প্রিয় নিয়মিত সেই সব ব্লগার বন্ধুদের জন্য যারা বাংলা গানকে কোনদিন অবহেলা করেনা। শিরোনাম টা দিয়েছি শুধু কিছু আগাছা, দালাল দের ধরার জন্য। যারা ব্লগে প্রতিদিন নোংরা পোষ্ট দিয়ে ব্লগটা নষ্ট করছে এবং ব্লগের ভিতরে সবসময় একটা ক্যাচাল লাগিয়েই রাখে । আমি জানতাম আমার শিরোনাম দেখে ওরা এখানে প্রবেশ করবে এবং তাঁদের জিনিস না পেলে কিছু ঝাল মিটাবে। কিন্তু আমার সব পরিচিত ব্লগার বন্ধুরা ভালো করেই জানেন যে আমি কি দিতে পারি। আমার কোন পোষ্ট তাঁদের চোখ কোনদিন এড়িয়ে যায়নি।
৫১|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৫
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: কঠিন পোস্ট বস।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৬
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ও আপনাকেও +++++
৫২|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৭
অহন_৮০ বলেছেন: ভালো কালেকশন... +++
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৬
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ও আপনাকেও +++++
৫৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৪
হেডস্যার বলেছেন:
হেডিং নিয়া অনেকের আপত্তি সত্বে ও আপনি আপনার কথাই উপরে রাখছেন।
আচ্ছা যান, আপনি জিতছেন।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ স্যার । আমি কিছু আগাছা বের করার জন্য শুধু জাল পেতেচি । পরে বদলাবো
৫৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
মুহসীন৮৬ বলেছেন: সরাসরি প্রিয়তে এবং অনেক ধন্যবাদ আপনার চমৎকার আইরনি'র জন্য!!
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪০
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের মত বাংলা গান প্রিয় মানুষদের জন্যই আমার সব পরিশ্রম ।
৫৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩
ইউসুফ খান বলেছেন: অনেকগুলো অসাধারন গানের ভিডিও একসাথে। নাইস জব। ভালো লাগলো অনেক। ভালো থাকবেন।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪১
কবি ও কাব্য বলেছেন: তানিম ভাই আপনাকেও অনেক ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন
৫৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৭
সাকিন উল আলম ইভান বলেছেন: সখেদে পোষ্ট টা দিয়েছেন সেটা বুঝাই যাচ্ছে দেশের এসেট উগুলা , দারুন পোষ্ট ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ইভান ভাই। তবে আপনার কাছ থেকে আমি পোস্টের প্রশংসা নয় আমি চাচ্ছি ঐ বিদেশি দালাল গুলারে একটা শক্ত গদাম দেয়া কিছু বাণী। আশা করি আমার আশাটা পূরণ করবেন মিয়া ভাই। ভালো থাকবেন
৫৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩০
আমি-মুসাফির বলেছেন: ভালো কালেকশান
৫৮|
১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০০
স্বর্ণমৃগ বলেছেন: দারুন!!
গানগুলো তো বটেই, অশ্লীল আর চটুল গানের ভক্তদের দারুনভাবেই গদাম দিয়েছেন!
অনেক ভাল লাগলো।
ভাল থাকুন।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইজান। ওদের গদাম দেয়ার জন্যই ঐ শিরোনাম ও ছবি দেয়া। কারন এইটা দেখলে ওরা এই পোষ্টে ঢুকবেই এবং তা না পেলে উলটা পাল্টা কথা বলবে। আমার ফরমুলায় তারা ভালভাবেই পা দিয়েছে। ভালো থাকবেন
৫৯|
১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৫
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ভাই চরম পুস্ট । ভাই "আয়না তে ঐ মুখ দেখবে যখন , কপলের কালো তিল পরবে চোখে" এই গানটার লিংক দিলে খুশি হবো ।
অনেকগুলো অসাধারন গানের ভিডিও একসাথে।
ভালো থাকুন । নতুন পোস্ট এর অপেক্ষায় রইলাম ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ লতিফ ভাই। আপনার গানটা আজ রাতেই এই পোষ্টে যোগ করে দিবো।
৬০|
১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২০
সবুজ ভীমরুল বলেছেন: দারুন!!!
++++
তবে এই পোস্ট পড়ে অনেকের তীব্র ভারত প্রেম আর হিন্দি ভাষা প্রেম উথলে উঠেছে!! ব্যায়াফুক বিনোদন।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৬
কবি ও কাব্য বলেছেন: মিয়া ভাই আপনি এইভাবে ভারত প্রেমীদের কোন কামড় না দিয়ে চলে যাবেন তা আমি ভাবতে পারিনি। অনেক ধন্যবাদ। পারলে একটা ভিমরুল এর কামড় দিয়েন দাদাদের ।
৬১|
১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০০
নেফেরতিতি বলেছেন: পোস্টের নাম দেখেই বুজসি যে আপনি শিকার ধরতে বসছেন।ঝাকে ঝাকে জাটকা ধরা পড়তেসে।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২১
কবি ও কাব্য বলেছেন: হাঁ হাঁ হাঁ, ঠিক বলেছেন। কারেন্ট জালে ব্যাপক ধরা পড়েছে আরও পড়বে। ধন্যবাদ
৬২|
১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৫
রিফাত হোসেন বলেছেন: ++++++++++++++
একটা সময় ছিল যখন পরিবারের সকলকে নিয়ে শুক্রবারে বিটিভিতে পুরানো ছবি দেখতাম । তখন অবশ্য অনেক ছোট ছিলাম । ![]()
আমার স্মৃতি চোখে ভাসছে ।
+++
এখন আমি একা ও দূরে
সবাইকে নয় আমি ছোট বেলাকে মিস করছি ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২৪
কবি ও কাব্য বলেছেন: ঠিক বলেছেন । সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো! অনেক ধন্যবাদ
৬৩|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৪
ভালো থাকতে চাই বলেছেন: 
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১৯
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ
৬৪|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১০
আশফাক উদ্দোজা বলেছেন: ধন্যবাদ। এবার ৭০ দশকের গান নিয়ে একটি পোস্ট চাই।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১৮
কবি ও কাব্য বলেছেন: অবশ্যই দিবো। ধন্যবাদ । এছাড়া আমার ব্লগে ও রেডিও তে বাংলার অনেক সেরা গান পাবেন । দেখার আমন্ত্রণ রইলো
৬৫|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২১
সাদাসিধা মানুষ বলেছেন: ভালো কালেকশান ..খুব সুন্দর পোস্ট!! আপনার উদ্দেশ্য সফল হোক!!
৬৬|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হেডিং যথাযথ হয়েছে বলে আমি মনে করি !!
চমৎকার পোস্ট
সরাসরি প্রিয়তে !!
তবে যারা হেডিং নিয়ে নানা কথা বলছে আমি নিশ্চিৎ তারা ১৮+ এর টানে এসে এখন বিব্রত ![]()
ভাললাগা দিলাম!!
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪
কবি ও কাব্য বলেছেন: চয়ন ভাই অনেক্কক্কক্কক্কক্কক্কক্ক ধন্যবাদ। তবে হ্যাঁ, আমাদের পুরনো কোন বন্ধু এই নিয়ে কোন বিব্রত হয়নি । তারা সবাই বুঝতে পেরেছে আমার চালটা। বিব্রত ওরা ও অভিযোগ ওদেরই যারা আমার ব্লগে আগে কখনও আসেনি এবং যারা বিদেশের দালাল ।
আবারো ধন্যবাদ এক মাত্র আপনিই যথার্থ সঠিক মন্তব্য করেছেন
৬৭|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এমন একটা পোস্ট দেবার জন্য ![]()
শুভকামনা রইল অনেক !!
৬৮|
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৪
মনে নাই বলেছেন: ভারতের পা-চাটা দালাল আর কুকুর গুলার কমেন্টস দেখে মনে হচ্ছে পোষ্টের হেডিং আর ছবিটাও যথার্থ হয়েছে, এমনভাবে না দেয়া থাকলে এই কুকুরগুলাকে সরাসরি ধরা যেত না হয়তো।
আচ্ছা এমনওতো হতে পারে যারা ভারতের ছবি ও গানের গুনগান করতেছেন উনারা ভারতের অধিবাসী, তাহলেতো উনাদেরকে গালমন্দ বা পচা কথা বলা ঠিক হবেনা, বরং উনাদের জন্মভূমি প্রেমের জন্য প্রশংসা করা উচিত।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪০
কবি ও কাব্য বলেছেন: ভাই ঐগুলা একটাও ভারতীয় না। আমি ওদের ব্লগ ঘুরে দেখেছি। ঐগুলা আমাদের নব্য রাজাকার।
৬৯|
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি এমন পোস্টের জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি
আপনাকে ।
অনেক প্রিয় গান এখানে আমার ,
পরে আবার লিখব ।
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪১
কবি ও কাব্য বলেছেন: @হেলাল ভাই আপনাকেও ধন্যবাদ। আসুন আমরা এই গানগুলোকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেই।
৭০|
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:২৪
অপ্রিয় বলেছেন: আপনি একটা ইডিয়েট, আমি কোথায় বললাম 'কলাভেরী' গান মানসম্পন্ন গান? আমি বলেছি 'মুন্নি বদনাম' ''শিলাকি জওয়ানি' আর 'কলাভেরী' এক কাতারের না।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৩৩
কবি ও কাব্য বলেছেন: আপনার মত বিদেশের পা চাটা কুকুর হওয়ার চেয়ে ইডিয়েট হওয়া অনেক ভালো অনেক সম্মান বোধ করছি। আমি সেই ইডিয়েট যে তাঁর দেশ ও দেশ কে সবার উপরে রাখে। আপনাদের মত এক দেশের নিমক খেয়ে অন্য দেশের পা চাটি না।
৭১|
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৩২
অপ্রিয় বলেছেন: শুধু ইডিয়েটই না, আপনি অত্যন্ত নীচু মনের মানুষ। আপনার ব্লগে যারা কমেন্ট করে তারা আপনার মেহমান, আপনি তাদের অনেককেই অযথা চরম অসন্মান করে কথা বলেছেন।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৪১
কবি ও কাব্য বলেছেন: আমার কোন পা চাটা কুকুর মেহমান হতে পারে না। আমার যারা মেহমান তারা ভালো করেই জানে আমি কেমন। এতো উঁচু মনের আমার দরকার নাই যে তাঁর দেশকে ছেড়ে অন্য দেশের প্রশংসা করে বেড়াবে। এতো যখন শখ তাহলে দাদাদের কাছে গিয়ে থাকলেই তো পারেন। ঐ খানে গিয়ে দাদাদের পা চাটুন। এখানে এসে অশ্লীল ছবি দেখতে না পেয়ে অযথা নিজের দেশকে অপমান করার দরকার নাই। আর আপনি যে কত উঁচু মনের তা বুঝা হয়ে গেছে। আমি ব্লগে প্রতিদিনই লিখি যেখানে সব সুন্দর মনের মানুষরা আসে ও আগামীতেও আসবে। আমার বল্গে আসা ২১০০০ মেহমান এর মাঝে আপনাকে এই প্রথম দেখলাম এবং কেন এসেছেন তা ভালো করেই বুঝা হয়ে গেছে। আপনার যে নুন্নতম লজ্জাবোধ নেই তাও জানলাম
৭২|
১৯ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩২
আলফা-কণা বলেছেন: opriyote rakhlam,,,,,ar oshlilotar daye apnake 6 masher karadondo dilam jubosomaj k , ay oslil gaan post deyar jonnnnooo,,,,,,,asha kori next time, posting er bapare eksho bar vabbbben,,,,,lol
১৯ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪০
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ পোষ্ট অপ্রিয়তে রাখার জন্য। আরও বেশী করে এমন অশ্লীল গান দিবো। খুশি ?
৭৩|
১৯ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:১১
বর্ণচোরা বলেছেন: i support u.
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৬
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ সমর্থন দেয়ার জন্য
৭৪|
১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসাধারণ সব গান........
সে কথা আর না ই বা বলি।
সবার অন্তরে থাকুক চিরকাল বেঁচে।
++
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ফয়সল ভাই।
৭৫|
১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩১
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লেগেছে আপনার পোষ্টের আইডিয়া টা
এসব গান বেশিরভাগ ই শোনা, তবে যারা এসব নিয়ে নাক সিটকায় তাদের গুতিয়েই দেখাতে হয়
চালিয়ে যান
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪
কবি ও কাব্য বলেছেন: @তানিম ভাই ধন্যবাদ। ঐ সব নাক সিটকানো উচ্চ মরগিয় দালাদের ধরার জন্যই এই ফাঁদ
৭৬|
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭
কুন্তল_এ বলেছেন: দারুণ পোষ্ট ... প্রিয়তে। সাদাকালো জাফর ইকবাল ও সুবর্ণাকে দেখে নস্টালজিক হয়ে পড়লাম। ![]()
অ.ট. আপনার নাম পাপ্পু নাকি? আমি ভাবতাম আমার নামটা বোধহয় আনকমন।
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ @কুন্তল ভাই। জী , আমার নাম পাপ্পু ।
৭৭|
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫২
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: দারুণ একটা পোস্ট!! সরাসরি প্রিয়তে!!
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫১
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই
৭৮|
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৩
মাথা ঠান্ডা বলেছেন: অসাধারন কালেকশন । সোজা প্রিয়তে । এই গান গুলো কালজয়ী । আবেদন কখনো শেষ হবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
কবি ও কাব্য বলেছেন: ঠিক বলেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ
৭৯|
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৩
েক আিম বলেছেন: চুছিলদের তো ছবি দেইখাই চুলকানি উইঠাগেছে।
পাপ্পুভাই স্বীকার করে নেন আমরা নষ্ট হয়ে গেছি।
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৫৩
কবি ও কাব্য বলেছেন: ঠিক বলেছেন বস। এই পোস্টে নতুন নতুন ব্লগার আর ভারতের দালাল দের দেইখা বুঝা যায় যে আমরা নষ্ট হয়ে গেছি
৮০|
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৪
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: আসলেই অশ্লীল........... তবে বাংলাসিনেমার সম্পদ
৮১|
২০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩২
ছাইরাছ হেলাল বলেছেন:
শুধু অডিও অপশন থাকলে শুনতে সুবিধে হয় ।
৮২|
২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৩৯
আহমাদ জাদীদ বলেছেন: হেডিং টা দুর্দান্ত! পোস্টটাতো বটেই......
৮৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০০
রন্টি চৌধুরী বলেছেন: আমার কাছে মনে হচ্ছে শিরোনামটা বেশ কার্যকর হয়েছে। যারা লুল চিন্তা নিয়ে পোষ্টে এসে আশাহত হয়েছেন তারা আশাহত হয়ত হলেন, কিন্তু যারা সেই আশায় এসেও ভাল কিছু গানের একটা দুর্দান্ত পোষ্ট পেলেন তাদের প্রাপ্তি কিন্তু অনেক। আর যারা পোষ্টদাতার আগের একটিভিটিজ জেনেই পোষ্টে এসেছেন এটা ভেবেই যে এখানে ভাল কিছু কালেকশন পাবেন তারা তো জানতেনই কি পাবেন। সেইক্ষেত্রে আমি শিরোনামটাকে কার্যকর বলব যেহেতু এটা স্বাভাবিকের চেয়ে বেশী পাঠক পেল শিরোনামের কারনে।
ধন্যবাদ পোষ্টদাতাকে। স্পেশাল একটা থ্যাঙকস ফেইসবুকে রেডিও পেইজটার জন্যে। আমার ছেলেবেলার প্রিয় সব গান পোষ্ট করা হয় ওই পেইজ এ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩২
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ @রন্টি চৌধুরী ভাই। আমার উদ্দেশ্য ছিল ঐসব নোংরা মন মানুশিকতা সম্পন্ন ও বিদেশী দালালদের এই পোষ্টে এনে একটা শিক্ষা দেয়ার। আমি জানতাম যে ওরা এখানে এসে আশাহত হয়ে কিছু বলবে। সেই ফাঁদে তাঁরা পা দিয়েছে এবং পরেও ঐসব ধরনের মানুষেরা যারা এসেছিল তাঁরা তাদের বন্ধুদের অবস্থা দেখে আর কিছু বলার সাহস পায়নি। আমার বন্ধুদের আমি ভালো করেই জানি, আমার এখানে কোন বাজে মন্তব্য করলে আমার আগেই তাঁরা সেই মন্তব্বকারির উপর ঝাঁপিয়ে পড়ে। কারন আমার সাথে আছে সৎ, সত্য ও সুন্দর মনের সাহসী দেশপ্রেমিক বন্ধুরা। যারা এই ব্লগেরই সব কৃতি ও দুর্দান্ত ব্লগার।
আর ফেইসবুকের পেইজটা আমাদের অনলাইন রেডিওর ফ্যান পেইজ। আমাদের ওয়েবসাইট খুলে দিলে আপনার ছেলেবেলার কোন গান থেকে আপনি বঞ্চিত হবেন না। শুভকামনা রইলো।
৮৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৬
ইন্দ্রজাল বলেছেন: আমার দেশের কুত্তা ডাক লেও আমার ভাল লাগে, যারা হিন্দি র জন্য চিল্লায়তাসে ওরা সব মীর জাফরের দল,ঘশেটীর দল, তাদেরকে তাদের প্রভুরাও শেষে লাত্থি দিয়ে ভাগিয়ে দেই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২১
কবি ও কাব্য বলেছেন: অনেক দুর্দান্ত কথা বলেছেন। অনেক ধন্যবাদ
৮৫|
১১ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪৬
ভাবসাধক বলেছেন: এত কথার পর ও আমাদের দেশে হিন্দি শোনা কিছু বাল ছাল যারা আবার হিন্দিতে বাতচিত করে তাদের সংখ্যা বাড়ছে। আর উন্মাতাল ভারত প্রেমী হাসিনা আপা তো পরিবারের সবাইকে নিয়ে হিন্দি পর্ন দেখার জন্য সরকারী অনুমতি জারি করে দিয়েছেন।
৮৬|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪০
কাউসার রানা বলেছেন: তোর সঙ্গে একযোগে বলা উচিত - এমনই মিথ্যা আরো চাই, আরো চাই
সরি বস তুই করে বলার জন্য। তুই ভাষাটা অনেক কাছের মনে হয় তাই।
৮৭|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫০
রাতুল_শাহ বলেছেন: সবগুলি গান আমার প্রিয়।
পোষ্টে ভাল লাগা রইল।
৮৮|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:০১
কেএসরথি বলেছেন: ইসসস একটা সময় ছিল এইগান গুলো সবখানে শোনা যেত। এখন কোথায় সব হারায় গেলো ?
৮৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৪
অনিক০০৭ বলেছেন: ১০০ প্লাস আপনার জন্যে, প্রিয়তে নিলাম, চারপাশে হিন্দী গান শুনতে শুনতে কানটা পঁচে যাচ্ছে। আসুন সবাই হিন্দী গান বর্জন করি। এসব ভালো গান শুনি।
৯০|
০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
খেক খেক বলেছেন: ভালো লাগলো।ডাউনলোড লিঙ্ক থাকলে আরো ভালো হত।
এখানে অপ্রিয় এর কমেন্ট পড়লাম।একটা লিঙ্ক দিচ্ছি ভাই।পড়ে দেখুন।তারপর অপ্রিয় এর কমেন্ট পড়ুন।তাহলেই বুঝতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০৬
প্রিন্স অফ পারসিয়া বলেছেন: ভালো কালেকশন, তবে রগরগা মিথ্যা পোষ্টের হেডিংটা দিয়ে সস্তা হিট সিকার হবার কোন মানে নেই