| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হায়রে হৃদয় - তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ - প্রান্তে ফেলে যেতে হয়।"
![]()
ইউরোপের এক পাঁচতারা হোটেলে আয়োজিত গজল সন্ধ্যায় গায়কের সাঙ্গীতিক ইন্দ্রজালে মন্ত্রমুগ্ধ শ্রোতা-দর্শকের অনেকেরই চোখ মুদে এসেছে। তাদের সিংহভাগই ভারতীয় উপমহাদেশের। অসাধারণ এই গায়ককে দূর প্রবাসের ওই অনুষ্ঠানে আনতে পেরে তারা আনন্দিত এবং তৃপ্ত। অনুষ্ঠানের মাঝামাঝি গায়ক তার পরিবেশনা থামিয়ে কথা বলা শুরু করলেন:
"আমি এ জীবনে দুনিয়ার অনেক নামি-দামি শহরে গান গেয়েছি। কিন্তু কোথাও এখানকার মত সম্মান আর ভালোবাসা পাইনি। আপনাদের আপ্যায়ন আর মেহমানদারিতে আমি ধন্য!"
প্রশংসা ঈশ্বরেরও পছন্দ। গায়কের কথা শেষ হওয়ার আগেই করতালিতে ফেটে পড়লো এতক্ষণ কার মন্ত্রমুগ্ধ দর্শকমণ্ডলী। হাততালি আর আনন্দ ধ্বনি থামছেই না। হঠাৎ গায়ক সবাইকে থামতে অনুরোধ করলেন। বললেন,
"আমার এ কথায় এত উৎফুল্ল হওয়ার কিছুই নেই।"
দর্শকরা কিছুটা হতোদ্যম আর কিংকর্তব্যবিমূঢ়। এ কেমন কথা!
এবার গায়ক বললেন,
"`আমার কথাতে এত উৎফুল্ল হওয়ার কারণ নেই। কারণ, এর আগে যে যে শহরেই গিয়েছি, সেখানে আমি এই একই কথাই বলেছি।`"
অসাধারণ রসিকতাটা ধরতে পেরে আবারও দর্শক ফেটে পড়লেন হল ফাটানো হাসি আর করতালিতে।
রসিক এ শিল্পীর নাম জগজিৎ সিং। ভালোবেসে অনেকে বলেন- গজলসম্রাট। বন্ধুরা বলতেন মহারাজ। তিনি তার কনসার্টগুলোতে গান গাওয়ার ফাঁকে ফাঁকে অসাধারণ সব কৌতুক পরিবেশনের জন্য বিখ্যাত ছিলেন।
ঢাকার শেরাটন হোটেলের (এখনকার রূপসীবাংলা) বলরুমে ১৯৯২ সালে (এক বছর আগে-পিছে হতে পারে) জগজিতের এক কনসার্ট উপভোগ করার সৌভাগ্য হয়েছিল এই লেখকের। সাংবাদিক হিসেবে আমি একেবারে সামনের সারিতে ছিলাম। জগজিতের সঙ্গীদের (বাজানেওয়ালাদের) একজন ছিলেন বেশ তরুণ এবং তার যন্ত্রটি বাজানোয় বেশ উৎসাহ দেখা যাচ্ছিল। ওদিকে একের পর এক `ইয়ে দৌলত ভি লে লো , আপনিহি আপকো জিন্দা রাখনা কিতনা মুশকিল হ্যায়, পাত্থার বিচ আইনা রাখনা যিতনা মুশকিল হ্যায় (নিজেকে বাঁচিয়ে রাখা এতটা মুস্কিলের কাজ যতটা পাথরের মাঝখানে আয়না রাখা), হোঁটোসে ছুলো তুম মেরা গীত অমর কার দো` (তোমার ঠোঁটের ছোঁয়া পেলেই আমার এ গীত অমর হয়ে যাবে), `মেরা কাতিল মেরা মুন্সিফ হ্যায় কেয়া ইন্সাফ ও মুঝ্সে কারেগা` (আমার হন্তারকই আমার বিচারক সেজে বসে আছেন, সুতরাং কী ন্যায় তিনি করবেন আমার পক্ষে!) সহ জগজিৎ তার তখন পর্যন্ত সেরাগুলো পরিবেশন করছিলেন। দর্শকরা সব মাতোয়ারা। হঠাৎ জগজিতের ইশারায় অন্য বাদকরা সব থেমে গেলেন এবং জগজিৎ নিজেও। কিন্তু ওই তরুণ চোখ মুদে তার বাজনা (সম্ভবত গিটার) বাজিয়েই যাচ্ছেন। এ ঘটনায় পুরো হলরুম হেসে উঠলো। তরুণ চোখ খুলে বিষয়টা বুঝতে পেরে লজ্জায় মরি মরি। ওদিকে সিং সাহেব চোখ মটকে দর্শকদের বললেন- `বাচ্চা হ্যায় না, জোশমে আ গিয়া…হাহ হাহ হা!`
এত বড় মাপের এবং বিশ্বখ্যাত একজন শিল্পী যে এতটা লঘু তারে আসর মাতাতে পারেন, নিজ দলের কনিষ্ঠতম সদস্যের সঙ্গেও এতটা ইয়ারি-দোস্তি দোখতে পারেন- তা সমানে না থাকলে বিশ্বাস করা কঠিন ছিল।
যে গানটি তাকে জনমানুষের কাছে চিরচেনা আর স্মরণীয় করে রেখেছে তা হলো:
Woh Kaghaz Ki Kashti - Jagjit Singh
Ye Daulat Bhi Le Lo, Ye Shohrat Bhi Le Lo
Bhale Cheen Lo Mujhse Meri Jawaani
Magar Mujhko Lauta Do Bachchpan Ka Saawan
Wo Kaagaz Ki Kasthi Wo Baarish Ka Paani
Mohalle Ki Sabse Nishaani Purani
Wo Budhiya Jise Bachche Kehte The Naani
Wo Naani Kee Baaton Mein Pariyon Ka Dera
Wo Chehre Ke Jhuriyon Mein Sadiyon Ka Phera
Bhulaaye Nahin Bhool Saqta Hai Koi
Wo Choti See Raaten Wo Lambi Kahaani
Kadi Dhoop Mein Apne Ghar Se Nikalna
Wo Chidiya Wo Bulbul Wo Thithli Pakadna
Wo Gudiya Ki Shaadi Pe Ladna Jhagadna
Wo Jhoolon Se Girna, Wo Gir Ke Sambhalna
Wo Pithal Ke Challon Ke Pyaare Se Tho'fe
Wo Tuti Hui Chudiyon Ki Nishaani
Kabhi Re't Ke Oonche Tilon Pe Jaana
Gharonde Banana, Banaake Mitaana
Wo Maasoom Chaahat Ki Tasveer Apni
Wo Khwabon Khilono Ki Taabir Jaageer Apni
Na Duniya Ka Gham Tha Na Rishton Ke Bandhan
Badi Khoobsoorat Thi Wo Zindgaani
(আমার ধন-সম্পদ-মর্যাদা সবই নিয়ে নাও,
চাও তো আমার এ সোনালি যৌবনও কেড়ে নাও।
কিন্তু এর বিনিময়ে আমাকে ফিরিয়ে দাও
শৈশবের সেই বর্ষণমুখর শ্রাবণের দিনগুলো,
সেই যে উঠোনে জমে যাওয়া বৃষ্টির পানিতে
কাগজের নৌকা ভাসানোর আনন্দভরা ক্ষণগুলো…)
পূর্ব পাঞ্জাবের উর্দু কবি সুদর্শন ফকির রচিত এই অসাধারণ গানটি গেয়ে দুনিয়া জুড়ে সঙ্গীত ভক্তদের হৃদয়মন্দিরে স্থায়ী আসন করে নিয়েছিলেন ভারত সরকারের পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত গজলশিল্পী জগজিৎ সিং।
৭০ বছর বয়সে ১০ অক্টোবর সোমবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাইর লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ছবি)
সত্তরের দশক পর্যন্ত উপমহাদেশের সঙ্গীত ঐতিহ্যের অন্যতম শাখা উর্দু গজলের জগৎটা ছিল রাজা-মহারাজা আর অভিজাতদের বৈঠকখানার বিশেষ আয়োজনের ঘেরাটোপে বন্দি। তখন উপমহাদেশীয় ঘরানার গজল সাম্রাজ্য শাসন করছিলেন নূরজাহান, মালিকা পোখরাজ, বেগম আখতার, তালাত মাহমুদ আর মেহেদি হাসানের মত ওস্তাদ গায়করা। এর পরবর্তী ধাপে জগজিৎ সেইসব গজল গায়কদের নেতৃত্বে ছিলেন যারা গজলকে অভিজাতদের বৈঠকখানা থেকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসেন।
জগজিতের প্রথম দিককার অ্যালবামগুলোর নাম প্রায় সবক`টিই ছিল ইংরেজি। পরবর্তী প্রায় সব অ্যালবামের নামে স্থান করে নেয় উর্দু। গানের কথা বাছাইয়ের ক্ষেত্রেও পরবর্তী সময়ে জগজিৎ অনেক সচেতন হয়ে ওঠেন। তার গাওয়া গানগুলোর পর্যালোচনায় বোঝা যায় ক্রমশ আধ্যাত্মিকতার আবহে তিনি বুঁদ হয়ে যাচ্ছিলেন।
ভারতের জীবন্ত কিংবদন্তী লতা মুঙ্গেশকরের সঙ্গে জগজিৎ সিংয়ের অ্যালবাম সাজদা ক্ল্যাসিক গজল অ্যালবাম হিসেবে স্বীকৃত। এ অ্যালবামের আদমি আদমি কো কেয়া দেগা (মানুষ মানুষকে কী দিতে পারে), হার তারাফ হার জাগা বেশুমার আদমি ফেরভি তানহাই কা শিকার আদমি (আশপাশে চতুর্দিকে অসংখ্য অগণন মানুষ তারপরও মানুষ নিঃসঙ্গতায় ভোগে) গানগুলো ঊঁচু মানের গজল-রুচির পরিচায়ক।
উর্দু ছাড়াও জগজিৎ গান গেয়েছেন মাতৃভাষা পাঞ্জাবি, বাংলা, হিন্দি, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায়। বাংলায় তার অ্যালবাম তৃষ্ণা বাঙালি শ্রোতাদের আপ্লুত করেছে। এ অ্যালবামের গানের মধ্যে আছে, চোখে চোখ রেখে আমি সুরা পান করি, বেশি কিছু আশা করা ভুল, তোমার চুল বাঁধা দেখতে দেখতে প্রভৃতি।
আর গজল ছাড়াও গেয়েছেন ভজন আর গুরবাণী (হিন্দু ও শিখ ধর্মীয় বন্দনাগীতি)। এ ধারায় তার অ্যালবামের মধ্যে আছে মা, হরে কৃষ্ণ, হে রাম, ইচ্ছাবল, মান জিতাই জগজিৎ প্রভৃতি। এসব কীর্তি তাকে মুকেশ, হরি ওম শরণ, ইয়েসুদাস, অনুপ জালোটাদের মত শীর্ষ ভজন গায়কদের কাতারে স্থান দিয়েছে।
১৯৭৬ সালে এইচএমভি প্রকাশিত জগজিতের প্রথম অ্যালবাম দ্যা আনফরগেটেবল তাকে শ্রোতাদের হৃদয়ে সত্যি সত্যি অবিস্মরণীয় করে তোলে। তার তরতাজা মখমলি গলায় গাওয়া গজল ও গীতগুলো বিরাজমান গজল গায়কদের চেয়ে ভিন্নতার স্বাদ নিয়ে আসে। একইসঙ্গে ক্লাসিক ও সেমি ক্লাসিকের মিশ্রণে জগজিৎ গজলকে সাধারণের কাছে জনপ্রিয় করে তোলেন। পরবর্তী সময়ে জগজিতের পথ ধরে পংকজ উদাস, অনুপ জালোটা, ভূপিন্দর সিং, অশোক খোসলা, রূপ কুমার রাঠোর, চন্দন দাস, বিজয় সিং, পিনাজ মাসানি, অনুপ জালোটার সাবেক স্ত্রী সোনালি জালোটা (পরে সোনালী রাঠোর) প্রমুখ শিল্পী গজলের সঙ্গে গীতের সংমিশ্রণ ঘটিয়ে একে সাধারণের একেবারে কাছে নিয়ে আসেন।
`আনফরগেটেবল` প্রকাশের পর সঙ্গীতের কুলীন আর শুদ্ধবাদীরা অনেকটাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন জগজিৎ সিংকে। অন্যান্য স্তরের পণ্ডিতরাও ‘গেল গেল’ শোর তোলেন। তবে সাধারণ শ্রোতা-দর্শকের মাঝে তার কোনও প্রভাব পড়েনি। তারা গজলরাজ (গজল কিং) হিসেবে এ তরুণ গায়ককে শ্রদ্ধার আসনে বরণ করে নেন।
পাঞ্জাবের দাল্লা এলাকার বাসিন্দা সরকারি চাকুরে অমর সিং ধীমান ও বচন কাউরের ঘরে ১৯৪১ সালের ৪ ফেব্রুয়ারি রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্ম নেন জগজিৎ সিং।
![]()
১৯৬৫ সালে ভাগ্যের সন্ধানে মুম্বাই (তৎকালীন বোম্বে) আসা শিখ যুবক জিৎ (পরিবারে এ নামেই ডাকা হতো তাকে) বিজ্ঞাপনের জিঙ্গেল গাওয়া দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তবে এর আগে ১৯৬১ সালেও তিনি মুম্বাই এসেছিলেন। কিন্তু সেবার ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন। সঙ্গীত পরিচালক জয়কৃষ্ণ (জয়কিষেণ) জগজিতের গলায় মুগ্ধ হলেও তাকে ব্রেক দিতে পারেননি। ব্যর্থতার গহ্বরে পড়ে তার অবস্থা এমন হল যে খাওয়া-পড়া তো পরের কথা- ধোপাবাড়ি থেকে কাপড় আনার পয়সাটুকুও সঙ্গে নেই। সব আশা জলাঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আসবেন? কিন্তু ট্রেনের টিকেট কেনার পয়সা নেই! ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে জগজিৎ বলেছেন- ‘বোম্বে থেকে পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত আমি বিনা টিকেটে ভ্রমণ করেছি, ট্রেনের বাথরুমে লুকিয়ে।’
জগজিৎ সিংয়ের জন্ম হয়েছিল দরিদ্র পরিবারে। তার ভাষায়, ‘আমরা ছিলাম একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার.. এতটাই গরিব যে একটি ঘুড়ি কেনাও ছিল বিলাসিতা… বেতারযন্ত্র থাকাটাও ছিল আমাদের জন্য বিলাসিতা।’
![]()
ক্লাস নাইনে পড়ার সময়ে প্রথম পাবলিক পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত মুগ্ধ শ্রোতারা কেউ পাঁচ রুপি, কেউ দুই রুপির নোট হাতে গুঁজে দিয়ে তাকে সম্মান জানান। এ ঘটনা তাকে অনুপ্রাণিত করে।
শ্রীগঙ্গানগর কলেজে ৪হাজার শ্রোতার এক অনুষ্ঠানে গাইছিলেন। হঠাৎ বিদুৎ চলে গেল। তবে সেখানকার সাউন্ড সিস্টেম ছিল ব্যাটারিচালিত। জগজিৎ গেয়ে চললেন এবং শ্রোতারা স্থানুর মত বসে তাকে শুনতে থাকলেন। কেউ নড়লেন না। ওই ঘটনা সম্পর্কে জগজিৎ বলেন, ‘আমি গেয়ে চলছিলাম, কেউ নড়ছে না, সব নিশ্চল… এ ঘটনা আর দর্শকদের প্রতিক্রিয়া আমাকে এটা জানান দিয়ে দিল যে আমার গানের দিকেই মনোযোগ দেওয়া উচিৎ।’
এরপর থেকে রেডিওতে ওই সময়ের ক্ল্যাসিক গায়কদের গান আরও বেশি করে শোনা শুরু করলেন তিনি। তালাত মাহমুদ, আব্দুল করিম খাঁ, বড়ে গুলাম আলী খাঁ, আমির খাঁ প্রমুখ গায়কদের গান শুনতে থাকলেন। আর উর্দু কবিতার ভক্ত জগজিৎ নিজে গাওয়ার ক্ষেত্রে বাণীপ্রধান গানের প্রতি আগ্রহী হয়ে উঠলেন।
বাণিজ্যিক সাফল্যের বিচারে জগজিৎকে ভারতের সর্বকালের সেরা গজল গায়ক ও সঙ্গীতকার হিসেবে মানা হয়।
ধর্ম-বর্ণ দলমত ভেদে সবশ্রেণীর লোকের সঙ্গেই ছিল তাঁর বন্ধুত্ব। দুনিয়াজুড়ে লাখো-কোটি ভক্তের মধ্যে আছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার স্ত্রী গুরশরণ কাউর। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাইর সঙ্গেও তার হৃদ্যতা ছিল। বাজপাইর দু’টি কাব্যগ্রন্থের কবিতা নিয়ে জগজিৎ নিজে সুরারোপিত বের করেছেন দু’টি অ্যালবাম `নই দিশা` ও `সমবেদনা ।`
জগজিতের সঙ্গীতচর্চার শুরু ছেলেবেলা থেকেই। হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্রাজুয়েট জগজিৎ গঙ্গানগরের অন্ধ সঙ্গীতশিক্ষক পণ্ডিত ছগনলাল শর্মার কাছে দু’বছর তালিম নেন। এর পরের ছয় বছর ভারতীয় ক্ল্যাসিক সঙ্গীতে সাইনিয়া ঘরানার গুরু জামাল হোসেনের কাছে শেখেন খেয়াল, ঠুমরি আর ধ্রুপদ।
১৯৬৭ সালে কোলকাতার বাসিন্দা বাঙালি গায়িকা চিত্রা দত্তের সঙ্গে মুম্বাইয়ে (বোম্বে) পরিচয়ের পর দু’বছরের প্রণয় শেষে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তবে চিত্রা ছিলেন ডিভোর্সি। যাহোক, জগজিৎ-চিত্রা বিশ্বে সফলতম গায়কজুটি-দম্পতির গৌরব অর্জন করেছেন। তাদের দ্বৈত অ্যালবাম এক্সটেসিস , অ্যা সাউন্ড অ্যাফেয়ার ও প্যাশন্স শ্রোতারা সাদরে গ্রহণ করেন। এ জুটির সাড়া জাগানো অ্যালবাম গত শতাব্দীর নব্বই দশকের শুরুতে প্রকাশিত বেউন্ড টাইম ।
![]()
তবে সাফল্যের শিখরে আরোহণের মাহেন্দ্রক্ষণে সিং দম্পতির জীবনের চরম শোকাবহ ঘটনাটি ঘটে। ১৯৯০ এর ২৮ জুলাই তাদের একমাত্র সন্তান বিবেক (২১) সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনা অনেকটাই স্থবির করে দেয় তাদের। এর ধারাবাহিকতায় চিত্রা সিং গানের জগতকে বিদায় জানান অর্থাৎ প্রকাশ্যে গান গাওয়া ত্যাগ করেন। তবে তার আগে পুত্রের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত তাদের শেষ অ্যালবামটির (সামওয়ান সামহোয়ার) কাজ তারা শেষ করে নেন।
গত শতাব্দীর আশির দশকের হিন্দি সিনেমা আর্থ, প্রেমগীত, সাথ সাথ থেকে নিয়ে হালের দুশমন, সারফারোশ, তুম বিন, তারকিবসহ তার গাওয়া সবগুলো ফিল্ম সঙ্গীতই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের (সিপাহী বিদ্রোহ) দেড়শত বছর পূর্তি উৎসব উপলক্ষে ২০০৭ সালের মে মাসে ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে শেষ মুঘলসম্রাট বাহাদুর শাহ জাফর রচিত ‘লাগতা নাহি দিল মেরা’ (মন বসে না আমার) গেয়ে শোনান জগজিৎ সিং। এসময় দর্শক সারিতে ছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং, উপ-রাষ্ট্রপতি ভাইরণ সিং শেখাওয়াত, লোকসভা স্পিকার সোমনাথ চ্যাটার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সংসদ সদস্যবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূতগণ এবং বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা।
সব সঙ্গীতেরই এক ধরণের প্রভাব আছে। বলা হয়, জগজিৎ সিংয়ের গায়কীতে এক ধরণেরর নিরাময়কারী আবেশ অর্থাৎ প্রভাব আছে যা অস্থির বা অশান্ত স্নায়ুকে স্বাভাবিক করে তোলে। এ ধারণার ওপর ভিত্তি করে ভারতের বড় বড় শহরে মনোচিকিৎসকরা আজকাল রোগীদের মানিসক চাপ-উদ্বেগ কমিয়ে মনে শান্তি আর স্বস্তি আনার জন্য জগজিতের গান শোনার পরামর্শ দিয়ে থাকেন।
জগজিৎ সিংয়ের বিদেহী আত্মাও সে ধরণের শান্তির রাজত্বে অবগাহন করুক যে রকম শান্তির বাতাবরণ তিনি তার শ্রোতাদের মনে তৈরি করতে পেরেছেন তার গাওয়া গানের মাধ্যমে। সেই শৈশবের বর্ষণমুখর শ্রাবণ, বৃষ্টির পানি-জমে-যাওয়া উঠোনে কাগজের নৌকা ভাসানোর সুখ তার সঙ্গী হোক।
- আহ্সান কবীর।
জগজিত সিং-কে নিয়ে চমৎকার লেখাটি বাংলানিউজটোয়েন্টিফোর.কম থেকে নেয়া (সামান্য পরিবর্তীত)।
![]()
1. Adaa - Jagjit Singh and Lata
2. Aaina
3. A sound Affair
4. A Milestone
5. A Journey
6. An Evening with Jagjit & Chitra Singh
7. Awaaz
8. Your Choice
9. Beyond Time
10. Chahat
11. Classics Forever
12. Close To My Heart
13. Cry for Cry
14. DardBhar
15. Desires
Jagjit Singh & Lata - Gham Ka Khazan Tera Bhi Hai Mere Bhi
Gham ka khazana tera bhi hai mera bhi
Ye nazrana tera bhi hai mera bhi
Apne gham ko geet banakar gaa lena
raag purana tera bhi hai mera bhi
Tu mujhko aur main tujhko samjaon kya
dil deewana tera bhi hai mera bhi
Shahar main galiyon galiyon jiska charcha hai
wo afsana tera bhi hai mera bhi
Maikhane ki baat na kar baat waiez mujhse
aana jana tera bhi hai mera bhi
__________________________________________
DEVOTIONAL ALBUMS:
16. Hare Krishna - Live Concert
17. He Ram
18. Hey Gobind Hey Gopal
19. Jai Siya Ram
20. Maa
21. Man Jeetay Jagjeet
22. Shiva (Dhuns & Bhajans)
23. Shri Krishna Naam Dhun
____________________________________________
24. Echoes
25. Ecstasies
26. Encore
27. Face To Face
28. Forget Me Not
29. Golden Moments - Mohabbat Ki Zubaan
30. Golden Moments - Salaam Karta Chaloon
31. Hope
32. In Concert
33. Insearch
34. Insight
35. Kahkashan
36. Khumaar
37. Live at Royal Albert Hall London
38. Live With Jagjit Singh - CD-1
39. Live With Jagjit Singh - CD-2
40. Live With Jagjit Singh & Chitra
41. Love
42. Love is Blind
43. Magic Moments
44. Marasim
45. Mein Aur Meri Tanhai
46. The Melodious Pair - CD 1
47. The Melodious Pair - CD 2
48. The Melodious Pair - CD 3
49. The Melodious Pair - CD 4
50. The Melodious Pair - CD 5
Ahista ahista - Jagjit Singh (Live)
51. Memorable Concert
52. Mirage
53. Mirza Ghalib
54. Mohabbat
55. Muntazir
56. Nasha
57. Parwaaz - Live
58. Passions
59. Playback Years
60. Rare Gems
61. Romance
62. Saher
63. Sajda
64. Samvedna (Sensitivity)
65. Silsilay
66. Someone Somewhere
67. Soz
68. The Golden Collection
69. The Greatest Punjabi Hits
70. The Latest
71. The Unforgettable (Jagjit and Chitra's First Album)
72. Together
73. Unique
74. Visions
75. Dukhi
76. তৃষ্ণা (বাংলা এ্যালবাম)
![]()
গুরুত্বপূর্ণ লিংক:
১. উইকিপিডিয়া
২. জগজিত কে নিয়ে তথ্য বহুল সেরা একটি সাইট
৩. ইউটিউবে ভিডিও
০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৫
কবির চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩২
কবির চৌধুরী বলেছেন:
Hoton Se Choo Lo Tum
২|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৮
জিসান শা ইকরাম বলেছেন:
আমি যে ওনার কতবড় ফ্যান , তা লিখে প্রকাশ করতে পারবো না।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ- এই পোষ্ট দেয়ার জন্য।
প্রিয়তে নিলাম।
অ:ট: পুরান পোষ্ট পড়তে গিয়ে - অবাক হয়ে দেখলাম , আপনার সাথে আমার দেখা হয়েছিল। কিভাবে এটা ভুলে গিয়েছিলাম , সেটা ভাবছি তখন থেকে।
০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:০৭
কবির চৌধুরী বলেছেন: যারা গানকে ভালবাসে তাদের অবশ্যই জগজিতের গান ভাল লাগবে।
মনসুরের ভাইয়ের আড্ডাতে দেখা হয়েছিল।
ধন্যবাদ জিসান শা ইকরাম।
৩|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৯
নাআমি বলেছেন: জগজিত সিং এর এমন একটা পোস্টের অপেক্ষায় ছিলাম, নিজেও ভাবছিলাম লিখব নাকী, আপনি সে আশা পূরন করলেন .....তবে আমি হলে কখনই আপনার মত চমৎকার করে সাজাতে, উপস্থাপন করতে পারতামনা....
অসাধারন এক পোস্ট , যেটা সাথে না রাখলে অন্যায় হবে....
ধন্যবাদ ....
০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৮
কবির চৌধুরী বলেছেন: আর একটা লিখে ফেলুন, সমস্যা কোথায়?
৪|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৪
ক্রস ফায়ার০০৭ বলেছেন: কবির ভাই জিন্দাবাদ।
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৩
কবির চৌধুরী বলেছেন: ধন্যভাদ ক্রস ফায়ার০০৭
৫|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৫
শেরজা তপন বলেছেন: দারুন তথ্যবহুল লেখা। আমার দারুন প্রিয় এই গজল গায়ককে নিয়েএমন একটা লেখাই আমি মনে মনে খুজছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। লেখাটা প্রিয়েতে রেখে নিলাম।
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৮
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ শেরজা তপন।
৬|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:২৪
মোঃমোজাম হক বলেছেন: হৃদয়ের সবটুকু সন্মান আপনাকে দিয়ে দিলাম।
আপনার এই পরিশ্রম সার্থক হোক।
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৩
কবির চৌধুরী বলেছেন: হ্যা, সবাই জগজিতের গানগুলো শুনলেই আমার পরিশ্রম সার্থক।
ধন্যবাদ
৭|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:২৫
বিং বলেছেন: সব শুনে ফেলতে ইচ্ছা করছে এখনি!
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫০
কবির চৌধুরী বলেছেন: একটা শুনে ঝালাই করে আর একটা.. এভাবে বেস্ট।
৮|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
খুবই কাকতালীয় ভাবে আজকে সকাল থেকেই তাঁর গান
শুনছিলাম, শুনতে শুনতেই আপনার অত্যন্ত পরিশ্রমী লেখাটি
পেলাম। আমি তাঁর গানের সামান্য শ্রোতা মাত্র ।
ধন্যবাদ আপনাকে অনেক ।
লেখাটি সেভ করে রাখলাম ।
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৬
কবির চৌধুরী বলেছেন: আমিও সামান্য শ্রোতা। এখানে অনেক গান আছে যেগুলো আমি একদম নতুন করে শুনতেছি। যাহোক অনেক এ্যালবাম আছে ধীরে ধীরে শুনে দেখুন।
৯|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:২৭
লিন্কল্ন বলেছেন: বেশ ভালো
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৪
কবির চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ
১০|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩১
ডাইনোসর বলেছেন:
সবার মতো আমিও প্রিয়তে নিয়ে রাখলাম।
ধনবাদ।
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ ডাইনোসর
১১|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৫
আর্কভিল বলেছেন: +++
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৮
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ আর্কভিল।।
১২|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫০
পাখা বলেছেন: ++++++
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৭
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৩|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫০
বিনবি বলেছেন: চমৎকার পোস্ট।
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৪|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১০
ফেরারী... বলেছেন: অনেক তথ্যবহুল একটি পোষ্ট। অনেক কিছুই জানলাম এই জিনিয়াস মানুষটি সম্পর্কে।
অ্যালবামগুলো আপলোড করে দেবার জন্য আপনাকে পারসোনালি ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫
কবির চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফেরারী।
১৫|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১১
ভাবসাধক বলেছেন: জগজিত সিং এর এমন একটা পোস্টের অপেক্ষায় ছিলাম, নিজেও ভাবছিলাম লিখব নাকী, আপনি সে আশা পূরন করলেন .....তবে আমি হলে কখনই আপনার মত চমৎকার করে সাজাতে, উপস্থাপন করতে পারতামনা...
০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৫
কবির চৌধুরী বলেছেন: লিখে ফেলুন। একজন একটি বিষয় নিয়ে লিখলে যে আর একজন তা নিয়ে লিখতে পারবে না.. সেরকম কোন নিয়ম নেই।
১৬|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
গানচিল বলেছেন: গান তো অনেকেরই শুনি। কিন্তু কোন একজন নির্দিষ্ট শিল্পীকে যদি আমি মূল থেকে ফলো করি, সেই শিল্পীটি হবেন জগজিৎ সিং। 'সেই আনফরগেটেবল' থেকে শুরু করে সর্বশেষ গজল এলবাম 'ইন্তেহা' পর্য্যন্ত তার প্রত্যেকটা গজল এলবাম বের হবার সাথে সাথেই সংগ্রহ করে রেখেছি।এমন কি তাঁর ফিল্মী সমস্ত গানগুলোও বাদ রাখিনি। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আমার বিশেষ দুর্বলতা থাকলেও এক্ষেত্রে জগজিতের বদলে অনুপ জালোটাকেই প্রেফার করি বিধায় জগজিতের ভজনগুলো ঠিক পছন্দ করি নাই বা সংগ্রহ ও করি নাই। যাইহোক, সময়োপযোগী খুব সুন্দর একটা পোস্ট এটা। যদিও ছোটখাট দু'একটা ভূল আছে। যেমনঃ "আদমি আদমি কো ক্যায়া দে-গা"--গজলটা সেজদা নয়: " সামওয়ান সামহোয়্যার" এর গজল এটা। আর যে সমস্ত এলবামের নাম উল্লেখ করেছেন তার বেশীরভাগই কম্পাইলেশন, কোন মৌলিক এলবাম নয়। যেমনঃ Adaa , A Journey ,An Evening with Jagjit & Chitra Singh ,Awaaz, Your Choice, Chahat, Classics Forever, DardBhar ,Memorable Concert, Mohabbat ,Nasha, Parwaaz - Live (এটাও মৌলিক কোন এলবাম নয়),Playback Years , Rare Gems ,The Golden Collection ,The,Greatest Punjabi Hits ,Dukhi ,Encore
Khumaar , Magic Moments( এটা মূলতঃ ইংল্যান্ড থেকে বেরিয়েছিল। পরবর্তীতে একই এলবাম Passions নামে ১৯৮৭ সালে HMV থেকে বের হয়) Mein Aur Meri Tanhai (ফিল্মের গান)
এই লোকের গজল হটকেকের মত বিক্রী হয় বলে কোম্পানীওয়ালারা এই এলবাম থেকে ২টা, ঐ এলবাম থেকে ২টা নিয়ে যাচ্ছেতাই নাম একটা দিয়ে ক্যাসেট/সিডি প্রকাশ করে মানুষকে প্রতারিত করে। ভজনের কথা বলতে পারবনা, তবে আনফরগেটেবল থেকে শুরু করে ইন্তেহা পর্য্যন্ত জগজিতের শুধুমাত্র গজলের মৌলিক এলবাম মুলতঃ ৪১টি। আর বাংলা গানের এলবাম তৃষ্ণা'র-(১৯৯৩) ২টা গান কিন্তু ( বেদনা মধুর হয়ে যায়, বুঝিনিতো আমি) ১৯৮৭ সালের জগজিত/চিত্রার " অন্যপথে রেকর্ডের গান। অতএব, "তৃষ্ণা'কে কি মৌলিক এলবাম বলা যায়? আপনার উপরই ছেড়ে দিলাম। যাইহোক, অনেক বড় মন্তব্য হয়ে যাচ্ছে। তারপরও জগজিতের সমস্ত গজলের Discography টা সাল সহ নীচে উল্লেখ করলাম।
Unforgettebles (1977)
Live at Wembly(1979)
A milestone (1980)
live in royal albert hall (1982)
Come Alive (live)-1983
The latest ghazals (1983)
Ecstasies (1984)
A sound Affair (1985)
Echoes- live (1985)
Chirag- live at Trinidad (1986)
Passions(1987)
Beyond the time(1988)
Eternity -Live at Pakistan(1988)
Desires(1989)
Mirza ghalib TV serial (1989)
Someone somewhere(1990)
Hope(1991)
Kahkashan (Sardar jeffery productions) (1991)
sajda(1991)
Insearch (1992)
Visions(1992)
Insight(1993)
Live With Jagjit singh (1993)
Face to face(1994)
Cry for cry(1995)
Mirage(1996)
Unique (1996)
Love is blind(1997)
Silsilay(1998)
Marasim(1999)
Aeena(2000)
Saher(2000)
Different Strokes-Live(2001)
Soz(2001)
Forget me not(2002)
Samvedna(2002)
Close to my heart (2003)
Muntazir(2004)
Tum to nahin ho(2005)
Koyee baat chale(2008)
Inteha-(2009)
০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৩
কবির চৌধুরী বলেছেন: নাইনটিজের বেশ কিছু ইংরেজি ব্যান্ডের এ্যালবাম শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনেছি এবং তাদের শুরু থেকে শেষ পর্যন্ত নাড়ীনক্ষত্র খোজ রাখতাম। তাই কিছুটা ধারনা করতে পারি জগজিতের প্রতি আপনার প্যাশনটা।
পোস্টে তথ্যগত ভুল থাকতে পারে অনেক। বড় কোন ত্রুটি-বিচ্যুতি থাকলে বলবেন ঠিক করে দিব। যদিও আমি পোস্টে কোথাও বলিনি এই ৭৬ এ্যালবাম সব কটা জগজিতের করা গান কভার করে। তবে হলে ভালই হয়! তাই যে যে মৌলিক এ্যালবাম বাদ পরেছে তার লিস্ট পেলে উপকৃত হতাম। আপনার Discography তে এ্যালবাম লিস্টে মধ্যে সব কয়টা মৌলিক গান কভার করেছে?
আমার জগজিতের গান ভাল লাগে ঠিক আছে, তবে তার মধ্যে বেশিরভাগ গানের কথাই আমি ১০০% ধরতে পারি না (সরল স্বীকারোক্তি!)। সেটা স্বাভাবিক। অন্য কোন ভাষা, লেখার রীতি বুঝতে হলে সাধনার প্রয়োজন। হিন্দি/উর্দু/শায়ের বোঝার জন্য সে রকম সময় আমি দেইনি। আপনার পছন্দের জগজিতের গানের লিরিক নিয়ে কোন পোস্ট পেলে খুব খুশি হতাম।
গান নিয়ে কোন পোস্টে আপনার মন্তব্য না পেলে পূর্ণতা পায় না। অনেক অনেক ধন্যবাদ গানচিল।
ভাল থাকুন।।
০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৪
কবির চৌধুরী বলেছেন:
Jhoom ke Jab - Jagjit Singh Live in Paris
Joom ke jab rindon ne pilaadi
shekh ne chupake chupake duaa di
ek kami thi taajmahal meN
ham ne teri tasavir lagaadi
aap ne juTaa vaadaa karake
aaj hamaari umra baDhaadi
teri gali meN sajade karake
ham ne ibaadat gaah banaadi
এমপিথ্রি
১৭|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৩
সেজুতি_শিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য ।
০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেজুতি_শিপু।
১৮|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২১
ডিজিটাল ভূত বলেছেন: চরম
০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৫
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৯|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২৯
কাউসার রুশো বলেছেন: অপেক্ষায় ছিলাম কবির ভাই কবে জগজিত সিঙকে নিয়ে পোস্ট দিবেন
অপেক্ষার পালা ফুরলো
আপনাকে ধন্যবাদ জানাতে জানাতে টায়ার্ড হয়ে গেছি।
০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৮
কবির চৌধুরী বলেছেন: বলেছিলাম নাকি জগজিৎ সিং নিয়ে পোস্ট দিব?
যাহোক ধন্যবাদ।।
২০|
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৭
বন পলাশের পদাবলী বলেছেন: গুড পোস্ট।+
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৭
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ বন পলাশের পদাবলী
২১|
০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৬
চাটিকিয়াং রুমান বলেছেন: দারুণ পোষ্ট!!
প্রিয়তে রাখলাম। ![]()
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০২
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ চাটিকিয়াং রুমান।।
২২|
০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:১০
মাহী ফ্লোরা বলেছেন: দারুন!
ঈদ মোবারক।
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১১
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা। লেট ঈদ মোবারাক।
২৩|
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
মাহমুদা সোনিয়া বলেছেন: প্রিয় তে নিলাম!! দুর্দান্ত পোস্ট!! অনেক পরিশ্রম করেছেন।
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
কবির চৌধুরী বলেছেন: হ্যা, কষ্ট কিছুতো হইছেই।
ধন্যবাদ মাহমুদা সোনিয়া।
২৪|
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
রেজোওয়ানা বলেছেন: অসাধারণ পোস্ট!!
ভুপেন হাজারিকাকে নিয়েও এমন একটা পোস্ট লিখুন ভাইয়া......
ঈদের শুভেচ্ছা রইলো ![]()
১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৫
কবির চৌধুরী বলেছেন: ভুপেন হাজারিকার গান অনেক শোনা হয়েছে তবে তাকে নিয়ে লেখার মত তথ্য-উপাত্ত আপাতত মাথাতে নেই।
সময় করে যোগাড় করতে হবে।
লেট ঈদের শুভেচ্ছা।
২৫|
০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ পোস্ট।
এমন একটা পোস্ট চাইছিলাম।
১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮
কবির চৌধুরী বলেছেন:
২৬|
০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৩
এইযেদুনিয়া বলেছেন: জগজিত সিঙ্গের গান শুনতে খুব ভাল্বাসি। কত নিঃসংগ সময় কাটিয়েছি তাঁর গান শুনে শুনে। কিন্তু প্রায় সমইয়ই গানের অর্থ বুঝতাম না। তবুও কী এক আকর্ষণে গান শুনতাম, শুনি।
১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৫
কবির চৌধুরী বলেছেন: ভাল বলেছেন। গানের কথা ছাড়াও জগজিতের গানের আবেদন/আকর্ষণ অসামান্য।
২৭|
০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৪
আলকাতরা বলেছেন: অসম্ভব ভালো লাগলো এ লেখাটা পড়ে। প্লাস। পোস্ট প্রিয়তে।
১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৬
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ আলকাতরা।।
২৮|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৪
নিরন্তর যাত্রী বলেছেন: ধন্যবাদ
১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৩
কবির চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৯|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৮
কবি রাজ বলেছেন: এরকম ডেডিকেটেড পোস্ট সামুতে আজকাল আসেই না বললে চলে।আসলে আপনারা আছেন বলেই এখনও সামু উষর মরুতে পরিণত হয় নি।
শুভকামনা,কবির ভাই। ![]()
১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৭
কবির চৌধুরী বলেছেন: প্রশংসা শুনে
৩০|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কবির ভাই, আপনাকে কিভাবে ধন্যবাদ দিবো বুঝতে পারছিনা।
যারা ইদানিং ব্লগিং এর নামে যা তা লিখে পোষ্ট করে যাচ্ছে তাদেরকে এপোষ্টটি দেখিয়ে বলতে চাই - "দেখুন ব্লগিং কাকে বলে ?"
সত্যি, এরকম পোস্টের আশায়ই এখানে আসি।
১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৮
কবির চৌধুরী বলেছেন: খাইছে
৩১|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভূপেন হাজারিকা কে নিয়ে ১টা পোষ্ট দেওয়ার অনুরোধ করছি।
১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪২
কবির চৌধুরী বলেছেন: ভূপেন হাজারিকা নিয়ে প্রিয় গানচিল পোস্ট দিলে সব চেয়ে ভাল হয়।
৩২|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০৯
দূর্যোধন বলেছেন: ঈদের শুভেচ্ছা ,কবির চৌধুরী ![]()
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৭
কবির চৌধুরী বলেছেন: আমার তরফ থেকেও লেট ঈদ শুভেচ্ছা ।।
৩৩|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২১
বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: অপেক্ষায় ছিলাম
+++++++ অসাধারণ পোস্ট,প্রিয় তে নিলাম
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৫
কবির চৌধুরী বলেছেন: "বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে" খুব সুন্দর নিক।
ধন্যবাদ।।
৩৪|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
শুভকামনা সবসময়ের জন্য......
ঈদ মুবারক ....... ![]()
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ,
লেট ঈদ মুবারক .......
৩৫|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৯
পাহাড়ের কান্না বলেছেন: আহ! জগজিৎ সিং।
ঈদ মুবারক কবির ভাই
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৬
কবির চৌধুরী বলেছেন: কোন গানটা বেশি ভাল লাগে?
লেট ঈদ মুবারক।।
৩৬|
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ঈদ মোবারক, ভালো থাকুন সবসময়
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৫
কবির চৌধুরী বলেছেন: ঈদ মোবারক
৩৭|
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৪
ম্যাজিক লাইট বলেছেন: কবিরীয় পোস্ট
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১১
কবির চৌধুরী বলেছেন:
৩৮|
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২
আহাদিল বলেছেন: আপনার এধরনের পোস্টগুলো ভালো লাগে অনেক! ব্রাভো!
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২২
কবির চৌধুরী বলেছেন: :!>
৩৯|
০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০১
গানচিল বলেছেন: আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হল-Compilation এলবামগুলো ব্যবসায়িক স্বার্থে বের করা হয় বলে সেগুলোর একাধিক এলবামে একই গানের রিপিট হয়ে থাকে।নেটে গান আপলোড করা অনেক ধৈর্য্য ও সময়ের ব্যাপার। আপনি যে ৭৬টা এলবামের গান আপলোড করেছেন তাতে হয়ত খেয়াল করেননি, অসচেতনভাবে আপনিও অনেক গান একাধিকবার আপলোড করেছেন। উদ্যোগটা ভাল, তবে একটু খেয়াল করে এলবামওয়াইজ করে আপলোড করলে ৭৬টার বদলে আপনাকে ৪১টা এলবামই আপলোড করতে হত এবং সেটা অর্গেনাইজলি হত,Mediafire এ বরাদ্দকৃত লিমিটেড স্পেইসের অনেকটা সাশ্রয় হত, সর্বোপরি অনেক কম সময় ব্যয় হত।এটা মিন করতেই আমি Discography,Compilation বা মৌলিক এলবামের প্রসঙ্গটা উল্লেখ করেছি। ভূল তো সবাই করে। আমি করি , আপনি করেন বা বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আহসান কবির ও করেন। যেমন আমার উল্লেখিত এলবামের মধ্যে Gold disc (1982)টা বাদ পড়েছে,Passions এর অন্য নাম Black magic না বলে magic Moments বলে ফেলেছি, হয়তবা আরও অনেক। আপনার আপলোডকৃত ৪১ নং এলবামে একমাত্র "হুটোছে ছুলো তুম ছাড়া বাকি সবগুলো গজল অন্যান্য শিল্পীদের গাওয়া।( যেমনঃ আহাট সি কয়ী লাগতাহে- ভূপিন্দর সিং, আপ জিনকে কারিব- পংকজ উদাস, মিলে কিসিসে নজর-অশোক খোশলা, না জী ভর কে দেখা-চন্দন দাস, নজর মুঝছে মিলাতি- ওস্তাদ মোহাম্মদ হোসেন , রাঙাত তেরি জুলফো- অনুপ জালোটা, ইয়ে বাহার কাহি রাহে - পিনাজ মাসানি) আর
"আমি এ জীবনে দুনিয়ার অনেক নামি-দামি শহরে গান গেয়েছি। কিন্তু কোথাও এখানকার মত সম্মান আর ভালোবাসা পাইনি"
জগজিৎকে গ্লোরিফাই করতে যেয়ে অনুপ জালোটার ফিজি প্রোগ্রামে(১৯৮৩) বলা কথাগুলো আহসান কবির জগজিতের নামেই চালিয়ে দিলেন। রাফতা রাফতা ও হামারে-অনুপ জালোটা আর মৌলিক বলতে আমি একেবারে আনকোরা গজল লিয়ে জগজিৎ/চিত্রা, জগজিৎ, বা জগজিৎ/লতা (সেজদা) এগুলোর কথা বলতে চেয়েছি। কোন মিক্সড এলবাম যেমনঃ "Dil kahin hosh kahin, Nayee Disha, Chausar,Hasrat মোটকথা যেগুলোতে জগজিতের একটি বা দুটি গজল আছে সেগুলোকে টানিনি।এসব ফালতু বিষয় বাদ দেই।
এই শিল্পীর "বাত নিকলেগী গো ফির দুর তালক যায়েগী" শুনে মুগ্ধ হয়ে ১টা ২টা গজল শুনতে শুনতে একটা পর্যায়ে এসে খেয়াল করলাম তাঁর পেছেনের কোন গান (বিশেষ করে গজল ও ফিল্মী গান) শুনাই বাদ পড়েনি।তাই ভাবলাম, একজন শিল্পীর কোন গানই যখন বাদ পড়েনি তাহলে দেখব জগজিৎ কতদিন গাইতে পারেন আর আমি কতদিন শুনতে পারি ।পাগলামী যাকে বলে আর কি। এটাকে তার প্রতি আমার "প্যাশন" বলাটা ঠিক হবেনা। আসলে কোন শিল্পীর প্রতিই আমি অবসেসড নই। জগজিৎ গুনী শিল্পী, গিফটেড কন্ঠ এবং সুরের জন্য তাঁর গান শুনলেও মেহদী হাসান বা গোলাম আলীর কাতারে ভাবতে আমি বরাবরই নারাজ।আর পছন্দের কথা বলেছেন ! ক'টা বলব। জগজিতের সব গানই যে ভাল লাগে। হয়ত কোনটা কম, বা কোনটা বেশী। এই যেমনঃ মন্তব্যের উত্তরে আপনি আপনি Visions এর যে গানটার ইউটিউব লিংক দিয়েছেন সেই Visions এরই "কাভি কাভি ইউ ভি , কই দোস্ত না রাকীব, দর্দ এ দিল মে কামি,আপকো দেখকার দেখতা রেহ গ্যায়া" এ ধরনের অসংখ্য গানই পছন্দ।
http://www.youtube.com/watch?v=
http://www.youtube.com/watch?v=
কাজ নেই তো খই ভাজ " আমার অবস্হা এই মূহুর্তে এরকম।তাই অনেক বকবক করে ফেললাম।
কিছু মনে করেন নাই তো?.......ভাল থাকবেন।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৭
কবির চৌধুরী বলেছেন: আপনার মত সঠিক তথ্য জানলে না হয়, বাছাই করে আপলোড করতাম!
আমার গানের পোস্ট দেয়ার উদ্দেশ্য থাকে, সে শিল্পীকে কিছুটা চেনানো...কিছু গান আপলোড করা.. শোনানো। বাকিটা আপনাদের উপর!!
যে কোন পোস্ট দেবার পর আপনার মত কিছু ব্লগারের কমেন্টস পাবার জন্য অধির হয়ে অপেক্ষা করি। আর গানের পোস্ট হলে মাস্ট বি আপনি প্রথম। আপনার মাথায় গান বিষয়ক তথ্যের যে ভান্ডার আছে... সেটা কি আর বলবো.. আনবিলিভেবল, আমি আর কাওকে দেখিনি। কোন গোজামিল (আমার মত) নেই। বাড়িয়ে বললাম না!
সে কারনে আপনার গানের অসংখ্য পোস্ট দেয়া উচিত। যা আপনার দায়িত্বে পরে। বিশেষ করে বাংলাদেশের বাংলা গান নিয়ে। আপনি পুরাতন-নতুন শিল্পীদের অনেক গান শুনেছেন। ধারনা করতে পারি আপনার বাংলা গানের আর্কাইভ খুবই সমৃদ্ধ। আর সে সকল গানের পেছনের অনেক তথ্য-ঘটনা জানেন। এসব গান-তথ্য হারিয়ে যাচ্ছে, আরো যাবে হয়তো.. আর কোন মাধ্যমে আমরা নাও পেতে পারে। সে কারনেই এত কথা বলা।
যাহোক ভাল থাকবেন।
৪০|
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৮
শ. ম. দীদার বলেছেন: ভাই, নীরবতা দিয়েই আমি আমার অনুভূতি প্রকাশ করতে চাইছিলাম।
কথা না বলেও তো অনেক কথা বলা যায়, তাই না?
একটা অনুরুধ, উস্তাদ মুহতরম মেহেদী হাসান এর উপর কী একটা পোস্ট দেবেন? Discography সহ।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৬
কবির চৌধুরী বলেছেন: মেহেদী হাসান নিয়ে পূর্নাঙ্গ পোস্ট দেয়ার মত লিসেনার আমি হতে পারিনি।
যাহোক আপনাকে ধন্যবাদ।
৪১|
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৮
বাবু_আহমেদ বলেছেন: কোন কথা নাই।প্রিয়তে গেলো।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩৯
কবির চৌধুরী বলেছেন:
৪২|
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৫
সুজয় শর্মা বলেছেন: ধন্যবাদ
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৭
কবির চৌধুরী বলেছেন: পোস্ট পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
৪৩|
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অসাধরণ !! ++++++++
প্রিয়তে !!
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৪
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক আহমেদ চয়ন
৪৪|
১২ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২০
পাললিক মন বলেছেন: সোজা ফেভারিটে, ধন্যবাদ
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৬
কবির চৌধুরী বলেছেন:
৪৫|
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমার পড়া এপিকেস্ট মিউজিক্যাল পোস্ট মনে হয় এটাই! অনেক অনেক ভালো লাগল!
প্রিয়তে নিলাম। আস্তে আস্তে নামিয়ে শুনব
অনেক ধন্যবাদ ভাইয়া!
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬
কবির চৌধুরী বলেছেন:
৪৬|
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩১
লুরমাক বলেছেন: কবির ভাই...... সেই পুরাতন আপনিইইইইই দেখছি.... একদম বদলান নাই!!!!!!!
ভাল আছেনতো???....
ব্যস্ততার জন্য সামুতে কিছু করা হয় না.... কিন্তু আপনাদের দেখি...মাঝে মাঝে ডু মেরে যাই...
আবার হয়তো শুরু করার সময় পাবো...
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫১
কবির চৌধুরী বলেছেন: বদলাই কিভাবে? আমিতো প্রথম আলো মার্কা বলদ আই না!
হাহাহাহ.....
ব্যস্ততা নিয়ে আর কি বলবো! জীবন শেষ অবস্থা।
তবুও অনেকের মত সামু এডিকশন এ পরছি বলে মাসে একটা দুটা পোস্ট দেই।
গান নিয়ে দু একটা পোস্ট লিখে ফেলুন। অপেক্ষায় থাকলাম।
৪৭|
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৮
শয়তান বলেছেন: গানচিলের কমেন্টসগুলা সহ একটা সমৃদ্ধ পোস্টকে শোকেসবন্দী করলাম
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৬
কবির চৌধুরী বলেছেন: গানচিলের কমেন্টস
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০০
কবির চৌধুরী বলেছেন:
Main nashe mein hoon jagjit singh
Thukaraao yaa ab ke pyaar karo main Nashe me hu n
Jo chaaho mere yaar karo main nashe me hu n
Ab bhii dilaa raha huu n yakiin-ne-vaffa magar
Meraa Na aitabaar karo main Nashe me n huu n
Girane do tum mujhe meraa saagar sambhal lo
Itna to mere yaar karo main Nashe me n huu n
Mujhako qadam qadam pe bahakane do vaa-izo n
Tum apanaa kaarobaar karo main Nashe me n huu
Phir be-khudii me n had se guzarane lagaa huu n
Itna Na mujhase pyaar karo mai n Nashe me n huu N
৪৮|
১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫
জুল ভার্ন বলেছেন: আমার প্রিয় শিল্পীকে নিয়ে একন সুন্দর একটি পোস্ট দেবার জন্য ধন্যবাদ। গান নিয়ে, গানের শিল্পী নিয়ে এমনকি মিউজিক্যাল ইন্সটুমেন্টসও তুলেধরে তুমি লেখ-যা সত্যি কস্ট সাধ্য। বরাবরেরমতই অনেক সময় ও পরিশ্রমদিয়ে তোমার পোস্টও একটা মাইল ফলক হয়ে থাকবে।
৩৯তম প্লাস।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৪
কবির চৌধুরী বলেছেন: জগজিতের গান মোটামুটি সব ধরনের সংগীতপ্রেমী পছন্দ করে। এরকম হওয়া বেশ কঠিন।
কবির ভাই আনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। খুবই ভাল লাগছে। খুব।
সামুতে আপনার লেখা মিস করি।
যাহোক ইচ্ছে যা করে দোয়া করি তাই যেন করতে পারেন!
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৩
কবির চৌধুরী বলেছেন: আসেন জগজিতে একটা গান শুনি। গানটা ভাল লাগে। মিউজিক ভিডিওটা মাত্রই দেখলাম (ফালতু)
। গানের সিম্পল ওয়েস্টার্ন ইস্টার্ন ফিউশন কম্পোজিশন ভাল লাগছে। লিরিক মোটামুটি।
Teri Berukhi ~~~ Jagjit Singh
Theree berukhi theree meharbaani
Theree berukhi aur theree meharbaani
Yahi mauth hay aur yahi zindgaani (theree)
Vahi ek phasaana vahi ek kahaani (2)
Javaani javaani javaani javaani (theree)
Labhom par thabasum tho aankhom mein paani (3)
Yahi hai yahi dil jalom ki nishaani (theree)
Bathaoom hai kya aansuvom ki haqeeqat (3)
Jo samajho tho sab kuch na samajho tho paani (theree)
৪৯|
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯
বেসিক আলী বলেছেন: প্রিয়তে রাখার মত এক্খান পোস্ট পাইছি । থেঙ্কু
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৬
কবির চৌধুরী বলেছেন: থেঙ্কু বেসিক আলী।
৫০|
১৬ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৪
রােসল আহেমদ বলেছেন: প্রিয়তে, ৭৮ তম।
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১০
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ।।
৫১|
২০ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৬
মহলদার বলেছেন: এ রকম একটা পোষ্ট এত দেরীতে পড়লাম। ছন্নছাড়া হয়ে যাচ্ছি দিন দিন.....
বাংলা ব্লগ সমৃদ্ধ করছেন আপনারা। চালিয়ে যাবেন......
২২ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৪
কবির চৌধুরী বলেছেন: আপনাদের উৎসাহ পেলে আবশ্যই চেষ্টা করবো।
৫২|
২০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৩
মহলদার বলেছেন: একএক করে শুরু করলাম ডাউনলোড। দেখি কয়দিন লাগে।
২২ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৫
কবির চৌধুরী বলেছেন: ঢাকাতে আসলে সব একসাথে ডিভিডিতে দেয়া যাবে।
৫৩|
২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪২
মহলদার বলেছেন: আপনার কাছ থেকে গান নেওয়ার জন্যই একবার ঢাকা আসার ইচ্ছা আছে। ![]()
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৭
কবির চৌধুরী বলেছেন: যে কোন শুক্রবার চলে আসবেন, ফোন নম্বরতো আছেই আমারটা আপনার কাছে।
)।
৫৪|
১৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০১
আশরাফুল করিম খান বলেছেন: প্রিয়তে এবং +++
২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৩
কবির চৌধুরী বলেছেন:
৫৫|
২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১
দীপান্বিতা বলেছেন: অসাধারণ!......অনেক অনেক ধন্যবাদ, কবির!......অনেক কথা জানলাম
২৭ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩২
কবির চৌধুরী বলেছেন: জানার ব্যপারে আমার ভূমিকার চেয়ে মন্তব্যগুলো অনেক তথ্যবহুল।
ভাল লাগছে শুনে অসম্ভব খুশি হলাম।
৫৬|
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৫
মাহী ফ্লোরা বলেছেন: কি করে তোমার আমি হয়ে গেলাম/ এত কিনা দ্বিধায় এত সহজেই/কি করে তোমার আরো কাছে এলাম... এত ভাল লাগার একটা গান!
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩১
কবির চৌধুরী বলেছেন: বাংলা গানে জগজিতের ঢং এই গজল অ্যালবামটা একটা মাস্টারপিস।
৫৭|
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৪
আলমাস১৭ বলেছেন: মুউ তারে ভালা পাই
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪
কবির চৌধুরী বলেছেন: অবশ্যই।
৫৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৪
শখের গবেষক বলেছেন: অসাধারণ।
সরাসরি প্রিয়তে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৫৯|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১২
তোমার জন্য শুধু বলেছেন:
অসাধারণ সংগ্রহ। অসাধারণ লেখা।
প্রিয়তে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১১
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৬০|
২৬ শে মার্চ, ২০১২ রাত ১১:১৫
ইকরাহি বলেছেন: অ্যালবামগুলো আপলোড করে দেবার জন্য আপনাকে পারসোনালি ধন্যবাদ।
৬১|
২৬ শে মার্চ, ২০১২ রাত ১১:২১
সাদাসিধা মানুষ বলেছেন: প্রিয়তে রেখে চিন্তা করলাম আপনারে ১টা ধন্যবাদ দিব না?? খুব খারাপ হয়ে যায় ব্যাপারটা
তাই ধইন্যা নিয়েন
৬২|
২৯ শে জুলাই, ২০১২ সকাল ১০:২৮
স্বদেশ হাসনাইন বলেছেন: জাগজীত মারা যাবার দিন মনে হয়েছিল আমি আমার সঙ্গীতের পিতাকে হারিয়ে ফেলেছি। খুব কম কণ্ঠই এতটা টাচি হয়। চিত্রার সঙ্গের সেই সময়টা ধরুণ। কেমন একটা অতীন্দ্রীয় জোড়। সম্রাট সম্রাজ্ঞীর অধ্যায়টা পুত্র হারিয়ে এমন ট্র্যাজেডি হবে কে জানতো!
একটা গান ভীষণ ভাল লাগে >
দুনিয়া জিসে কেহতি হ্যায় যাদু কি খেলো না হ্যায়
আহিস্তা আহিস্তা গজলে সেই এক সঙ্গে বড় হওয়া পাড়ার মেয়েটি বড় হয়ে পর্দায় ঢুকে গেল, আর নেকাব হঠাৎ খুলে যাবার সেই দৃশ্যটা একদম অন্তরের গভীরের স্পর্শ করে।
কাল চৌদভি কি রাত ..........
কাল পূর্নিমা রাতে যখন সাদা মদের ফেনা ঝরে পড়ছিল প্রিয়ার কথা শুনিয়ে, তখন একবার মনে হল চাঁদ,আরেক বার ওকে প্রিয়া মুখ।
চিঠি নেই, সন্দেশও নেই...
পত্র নেই খবর নেই, কার আছে জানা তুমি এখন কোথায়?
যথারীতি একটা দারুণ কাজের জন্য অভিনন্দন, কবির চৌধুরী
১০ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৪
কবির চৌধুরী বলেছেন: গজলের লিরিক পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মত কবি সে মজা নিতে জানবে সেটাই স্বাভাবিক!
অনেক দিন পরে আমার ব্লগে আপনাকে পেলাম। অনেক ধন্যবাদ।
৬৩|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৯
আজনবী বলেছেন: অসাধারন প্রচেষ্টা আপনার। অনেক ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১১
কবির চৌধুরী বলেছেন:
৬৪|
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
হাইল্যান্ডার বয় বলেছেন: কষ্ট করে দেওয়া এত সুন্দর একটা পোষ্ট প্রিয়তে না নিয়ে পারা যায় ? পোষ্ট সোজা প্রিয়তে আর সেই সাথে আপনাকে একটা বিশাল থ্যাঙ্কস।
৬৫|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
আরজু পনি বলেছেন:
নাম বলবো না, জগজিৎ সিংয়ের একটা এ্যালবাম একসময় আমার মাথাটা পুরাই নষ্ট করে দিয়েছিল।
আর চিত্রা সিং-এর কিছু গান ছিল কৈশৌরে পুকুরে ভেলায় ভাসতে ভাসতে গা্ওয়া স্মৃতিময় সময়ের।
অসাধারণ পোস্টটির জন্যে কৃতজ্ঞতা রইল।।
৬৬|
১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৮
আসফি আজাদ বলেছেন: জগজিৎ সিং-এর অনেক গজল আমার কাছে আছে। আপনার পোষ্টটাও সংগ্রহে রাখলাম। ধন্যবাদ।
৬৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: অনেক দিন আগেই পোস্টটা প্রিয়তে নিয়েছি। আজকে আবার পোস্টটা পড়তে পড়তে দেখতে দেখতে শুনতে শুনতে মনটা কেমন খারাপ হয়ে গেল।
এখন সামহোয়্যারে ভাল পোস্টের এত আকাল তাই ভাবলাম একটা কমেন্ট করলেও পোস্টটা লাইভ হবে। কিছু লোক নতুন করে পোস্টটাতে ঢুকবে। ভাল একটা পোস্টের সন্ধান পাবে।
আপনার সমৃদ্ধি কামনা করছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক তথ্যবহুল একটি পোষ্ট। অনেক কিছুই জানলাম এই জিনিয়াস মানুষটি সম্পর্কে।
অ্যালবামগুলো আপলোড করে দেবার জন্য আপনাকে পারসোনালি ধন্যবাদ।