নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Happyman

আনান্দ নগর

Happyman

আনান্দ নগর › বিস্তারিত পোস্টঃ

আমি ধার্মিক নয় আমি বিশ্বাসীও নয়। তাই বলে কি একটু অক্সিজেন পাব না?

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

আমি ধার্মিক নয়? তা বলে আমি তা নিয়ে বাড়াবাড়ি করি না। মানে আমি ধর্ম বিরুদ্ধ কোনো কথা প্রচার আলাপ করি না। কারন বেশির ভাগ মানুষ ধর্মে বিশ্বাসী তাদের মনে আঘাত দেওয়া বা আমার কথায় তারা কষ্ট পাক তা আমি চাইনা। কিন্তু আমি সব সময় একটু আতঙ্কিত থাকি। মনের অজান্তে যদি কখনো ধর্ম বিরুদ্ধ যুক্তি দেখায় তাহলে তো আমার মহাবিপদ। ধার্মিকরা নাস্তিক বলে খুন করে ফেলতে পারে আবার ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছি বলে সরকার আমাকে জেলে ভরে দিতে পারে। তাই প্রচন্ড ভালোবাসার এই জন্মভূমি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। নিজের মনের কথা নিজের ভিতর পুষতে পুষতে আমি শেষ হয়ে যাচ্ছি। আরজ আলি মতব্বর কে আক্রমন করেনি। তখনকার থেকে এখন অবস্থা বেশি খারপ তাইতো আমর গুরু হুমায়ণ আজাদকে করেছে।

আমি ধর্মে বিশ্বাস করি না বলে প্রাণ ভরে একটু শ্বাস নিতে পারব না???

যারা ধর্ম বিশ্বাস করে পালন করে তাদের প্রতি আমার অনুরোধ একটু অধ্যয়ণ করব একটু বিচারকের দায়িত্ব পালন করুন। দেখুন না আমি আমাদের মত যারা আছে তারা একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারে কিনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

ইমরান হক সজীব বলেছেন: চক্ষে পানি চলে আসলো ভাই আমারো তো একি অবস্থা ।
এরা কোনদিন ভিন্ন মতের, চিন্তার বইপত্রও পড়বে না,যুক্তিও বুঝবে না, আমাদের বোঝারও চেষ্টা করবে না খালি খুনি করে বেড়াবে ।

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

আনান্দ নগর বলেছেন: বাসো ভালো মানুস

২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
কিন্তু বর্তমানে ধর্মবিশ্বসীরাই (ইসলাম) তো বেশী নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। বিশ্বজুড়েই। আপনার চিন্তা কী?

বাংলাদেশেও একই অবস্থা নয় কি?

আপনি তো মুক্ত মানুষ। চিন্তা কি? যা' ইচ্ছে তা-ই করুন। করতে থাকুন। নো চিন্তা ডু ফূর্তি।

আর আপনি যদি একমত না-হন, তবে বলবো আপনার দেখায়, পারসেপশান-এ গলদ আছে। গুরুতর গলদ। দেখার, বোঝার ও উপলব্ধি বোধে সমস্যা আছে।

বিশ্বাসী হয়ে বিশ্বাসীর কাজ করা যে-ই শুরু করবেন, দেখবেন আপনার উপর আরো বেশী যন্ত্রণা, নির্যাতন নেমে আসছে। ট্রাই করে দেখতে পারেন।

B-)

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬

আনান্দ নগর বলেছেন: আমি কিন্তু বলিনি যারা বিশ্বাসী তারা নির্যাতিত হচ্ছেনা। আমি বলেছি যারা বিশ্বাসী নয় তাদের যন্ত্রনার কথা। বিশেষ করে বাংলাদেশে। শুধু মাত্র ধর্মে ভিন্ন মত পোষন করেন বলে তাদের কে খুন করা হচ্ছে সমাজের চোখে খারাপ করে তোলা হচ্ছে।
ধার্মিকরা যেমন তাদের নির্যতনের কথা বলে তেমনি আমি আমার এবং আমাদের মত মানুষে কথা বলেছি।আমি কিন্তু বলিনি যারা বিশ্বাসী তারা নির্যাতিত হচ্ছেনা। আমি বলেছি যারা বিশ্বাসী নয় তাদের যন্ত্রনার কথা। বিশেষ করে বাংলাদেশে। শুধু মাত্র ধর্মে ভিন্ন মত পোষন করেন বলে তাদের কে খুন করা হচ্ছে সমাজের চোখে খারাপ করে তোলা হচ্ছে।
ধার্মিকরা যেমন তাদের নির্যতনের কথা বলে তেমনি আমি আমার এবং আমাদের মত মানুষে কথা বলেছি।আমি কিন্তু বলিনি যারা বিশ্বাসী তারা নির্যাতিত হচ্ছেনা। আমি বলেছি যারা বিশ্বাসী নয় তাদের যন্ত্রনার কথা। বিশেষ করে বাংলাদেশে। শুধু মাত্র ধর্মে ভিন্ন মত পোষন করেন বলে তাদের কে খুন করা হচ্ছে সমাজের চোখে খারাপ করে তোলা হচ্ছে।
ধার্মিকরা যেমন তাদের নির্যতনের কথা বলে তেমনি আমি আমার এবং আমাদের মত মানুষে কথা বলেছি।

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
.
আপনার বলার ভঙ্গিতে কৃত্রিমতা নেই। তবে আপনার ব্যাপারটা ক্ষুদ্র ও বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে। একটু অবাস্তব মনে হচ্ছে। কারণ আপনি বাংলাদেশের কথা বলছেন।

আপনার বক্তব্যের সমর্থনে কোন পত্রিকার ক্লিপিং বা কোন প্রমাণ দিতে পারবেন, যা' আপনার বক্তব্যকে সমর্থন করে? ব্যাপারটা অদ্ভূত লাগছে, তা্ই বললাম।

যেমন আপনি বলেছেন,

[১]

শুধু মাত্র ধর্মে ভিন্ন মত পোষন করেন বলে তাদের কে খুন করা হচ্ছে সমাজের চোখে খারাপ করে তোলা হচ্ছে।

[২]

আমি বলেছি যারা বিশ্বাসী নয় তাদের যন্ত্রনার কথা। বিশেষ করে বাংলাদেশে।

=================================

আর সাম্প্রদায়িক সম্পর্কের যে চিত্র সরকার তুলে ধরছে প্রতিদিন, তা' কৃত্রিম। জঙ্গীবাদ, জঙ্গী তৎপরতা ইত্যাদি ব্যাপার সমূহ হলো রাজনীতির খেলা। আওয়ামী রাজনীতি।

ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় ঠেকেছে। ক্ষমতা ধরে রাখার জন্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার জন্য এক কৃত্রিম, সচতুর চাল।

সন্দেহ হয়, আপনি কি গুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন? না-কি রিয়েল? কনফিউসড্ আমি। #:-S 8-|

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

আনান্দ নগর বলেছেন: আপনি ঠিকই বলেছেন আমি ক্ষুদ্র পরিসরের কথা বলেছি। ক্ষুদ্র পরিসরে অবিশ্বাসীরা বিপদে আছে।
বাংলাদেশে তো আর কেও চিৎকার করে বলে না আমি ধর্ম বিশ্বাস করি না করতে চাইনা।
বাংলাদেশে চিৎকার করে কেও যদি বলে আমি মুসলমা তাহলে নিশ্চয় তাকে কেও খুন বা ক্ষতি করবে না কিন্তু কেও চিৎকার করে যদি বলে আমি অবিশ্বাসী ধর্ম বিশ্বাস করি না তার কি কোনো ই ক্ষতি হবে না ? প্রশ্নটা আপনার কাছে রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.