| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক ও খ দুই বোন। পারিবারিক বাগানটার মালিকানা দুইবোন পালাক্রমে উপভোগ করে মা-বাবার নির্দেশক্রমে। পাঁচ মাস ক, পাঁচ মাস খ। এক বোনের ট্যানিউরে অন্য বোন বাগানে পাত্তাই পায় না। এই মুহূর্তে বাগান ক এর মালিকানায়, অবস্থাদৃষ্টে দেখা যাচ্ছে সামনের আরো বেশ কয়েক দফাতেও ক এর মালিকানাই অব্যাহত থাকবে।
এমতাবস্থায় খ বাড়ীতে অনেক চিল্লাচিল্লি করেও কোন ফল না পেয়ে রাগে , দুঃখে বিচার চাইতে গেলো এলাকার সবচে বড় মাস্তানের কাছে! বললো - "ভাইয়া! ভাইয়া! তুমি না কত্ত ভালো! এলাকার সব বাগানে ফুল আর শাকশব্জি চাষের প্রতি কত্ত মনোযোগ তোমার! কিন্তু কি হইছে জানো ভাইয়া! আমার ফালতু বোনটা আমাদের বাড়ীর বাগানটার জিম্মাদারি পেয়ে পাগল হয়ে গেছে, বাগানে ভালোমত কিছুই চাষ করতে পারতেছে না , বরং উল্টা আজে-বাজে সার-কীটনাশক দিয়ে সব গাছ শেষ করে দিচ্ছে। এলাকায় কেউ বেড়াতে আসলে কেউ আমাদের বাগানের দিকে ফিরেও তাকায় না, এমন কি পাশের বাড়ীর বাগান দেখতেও কত কত মেহমান আসে! তুমি প্লিজ কিছু একটা করো ভাইয়া, লক্ষী ভাইয়া আমার... প্লিজ!"
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
কল্পচারী বলেছেন: না মানে, ইয়ে ...
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
রিওমারে বলেছেন: বড় ভাইয়াটা কি আমেরিকা?