| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেএসআমীন
কারে বা জানাই বলো বেদনা আমার, বুঝিল না কেহ আমারে...
ইন্টারনেটে কোটি কোটি ওয়েব সাইট আছে। সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে হলে জানতে হয় ওয়েবসাইটের ঠিকানা। আমরা বাংলাদেশী বা বাঙালীদের জন্য সবচে উপকারী, তথ্যবহুল, আকর্ষনীয় ওয়েবসাইট কোনগুলি? প্রিয় ব্লগারদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানতে চাই...
২|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:২১
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই, আসলে আমার বাংলা উইকিপিডিয়া সম্পর্কে ধারনা নেই। আমি আজই শুরু করতে চাই। কী করতে হবে বলুন...
৩|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
কেএসআমীন বলেছেন: গুগলে বা অন্যকোথায় বাংলায় সার্চ করবো কীভাবে? আজ পর্যন্ত একটি প্রমীত বাংলা কী-বোর্ড আমরা তৈরী করতে পারলাম না... আমার মতে যে কী-বোর্ড এখন সবচাইতে বেশী ব্যবহৃত হয় তা-ই স্বীকৃত হওয়া উচিত। এরজন্য কেউ যেন আবার রয়েলটি দাবী না করে বসে....
৪|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৫
রাগিব বলেছেন: @আমীন ভাই, !@@!2128836 !@@!2128837 !@@!2128838 !@@!2128839 ঘেঁটে দেখুন। কেমন লাগে, ভালো/মন্দ, দুইটাই জানাবেন। নিজের যা যা জানার ইচ্ছা, মাঝে মধ্যে ওখানে খোঁজ করে দেখবেন (সরাসরি, বা গুগলের মাধ্যমে)। ইউজারদের অভিজ্ঞতাটাই জানতে চাই, তাহলে আমরা সেইভাবে এটাকে উন্নত করতে পারবো।
৫|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
কেএসআমীন বলেছেন: আপনি বাংলা উইকিপিডিয়ায় কাজ করছেন জেনে খুবই ভাল লাগলো। আমি কি বাংলাদেশের জন্য একটি কার্যকর ট্রাফিক আইন তৈরী করে দিতে পারি? সেটা উইকিপিডিয়ায় স্থান পাবেতো? আমার ব্লগে ট্রাফিক আইনের খসড়াটি পড়ার অনুরোধ করছি।
৬|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮
কেএসআমীন বলেছেন: @রাগিব ভাই, এইমাত্র বাংলা উইকিপিডিয়ায় গেলাম। প্রথম দর্শনে যা মনে হয়েছে তা হচ্ছে, বাংলা ফন্টের সাইজ অনেক ছোট। আর ফন্টের ডিজাইনও ভাল নয়। এখন অনেক ভাল ভাল বাংলা ফন্ট দেখা যায়। সেখান থেকে ভাল একটি বেছে নেয়াই উত্তম নয় কি? প্রথম আলো'র ওয়েবসাইটের ফন্ট ভাল...
ফন্টের আকার অন্তত ২৫% বড় করতে হবে। আরও মতামত পরে জানাবো। আপনাদের মহান উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ।
৭|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
রাগিব বলেছেন: আমীন ভাই, উইকিপিডিয়ার মতো বিশ্বকোষে নতুন জিনিষ না, বরং existing things স্থান পায়। তাই বাংলাদেশের বর্তমান ট্রাফিক আইন যোগ করা যেতে পারে, কিন্তু নতুন প্রস্তাবনা আসলে ব্লগেই রাখা যুক্তিযুক্ত।
৮|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
রাগিব বলেছেন: @আমীন ভাই, বাংলা উইকিপিডিয়াতে কিন্তু কোনো বিশেষ ফন্ট ব্যবহার করা হয় না। যার কম্পিউটারে যা ফন্ট আছে, তাই দেখায়। প্রথম আলোতে নন-ইউনিকোড ফন্ট ব্যবহৃত।
আমার কম্পিউটার ও অন্যত্র কিন্তু সব ধরনের ব্রাউজারেই ফন্ট ঠিক দেখাচ্ছে ... আমার কম্পিউটারে বাংলা ও সোলাইমানলিপি ফন্ট রয়েছে। আপনার কম্পিউটারে সম্ভবত এক্সপির ডিফল্ট ফন্ট ভ্রিন্দা রয়েছে, যা ত্রুটিপূর্ণ।
৯|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৪
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ। এখন বলুন এই ফন্ট সমস্যা থেকে উত্তরণের উপায় কি? এত ছোট ফন্ট যে পড়তেই পারলাম না। আমার এমনিতে চোখে কোন সমস্যা নেই।
১০|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৭
রাগিব বলেছেন: একুশে ডট অর্গ বা অন্যত্র থেকে "বাংলা" বা সোলাইমানলিপি নামের ফন্ট নামিয়ে নিন। তার পর ফায়ারফক্সে ভিউ->অপশন->কন্টেন্টে গিয়ে বাংলার জন্য ফন্ট সেট করে নিন।
১১|
০২ রা নভেম্বর, ২০০৭ রাত ২:১৩
আমি মাহমুদ বলেছেন: ভালো পোস্ট হতে পারতো। কিন্তু প্রাসংগিক মন্তব্য নেই বলেই হয়তো অন্যরা অতটা রেসপন্স করেনি।
১. পেপারের সাইট
২. ব্লগ
৩. ফ্রি সফটয়্যার ডাউনলোডের সাইট
৪. উইকি
৫.হাই ফাইভ, ফেসবুক টাইপের অন্যান্য
আরো আছে ... ... ...
.............................................
!@@!2136678 !@@!2136679 !@@!2136680 !@@!2136681
!@@!2136682 !@@!2136683 !@@!2136684 !@@!2136685
১২|
০২ রা নভেম্বর, ২০০৭ রাত ২:৩৭
রেজা রহমান বলেছেন: ভাই অবসর এর ওয়েব সাইটের লিংক এ দেখতে পারেন
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৭
রাগিব বলেছেন: এই সূত্রে একটু প্রশ্ন করি সবাইকে, বাংলা উইকিপিডিয়া কি আপনারা ব্যবহার করেন, বা তথ্য ঘেঁটে দেখেছেন? ইদানিং বাংলাতে গুগল সার্চ করলে কিন্তু বাংলা উইকিপিডিয়ার অনেক রেজাল্ট পাবেন। যেমন, "শোলাকিয়া" দিয়ে সার্চ করে দেখুন গুগলে, পাবেন বাংলা উইকিপিডিয়ার ভুক্তিটি।
আমরা গত বছর খানেক ধরে নিবন্ধের সংখ্যা বাড়িয়ে এখন প্রায় ছয় মাস যাবৎ নিবন্ধের মানোন্নয়নের দিকে নজর দিচ্ছি। কিন্তু পাঠকদের প্রতিক্রিয়া, ফীডব্যাক জানা দরকার, তাই আমীন ভাইয়ের পোস্টের সূত্রে এই সুযোগটা নিচ্ছি। পাঠক হিসাবে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। (মন খুলে লিখুন, ভালো মন্দ দুইটাই)।