| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জন্ম হয়েছে,গল্প লেখার জন্যবলার জন্যশোনার জন্য, কিছু না হতে পারলে অনন্ত কোন না কোন একটা গল্পের অংশ হবার জন্য।
এই গল্প সফলতার গল্প,....
কিন্তু গল্পটাকে গল্পের মতো রাখতে মানুষ ব্যর্থ হয,কিংবা থাকে না।
মানুষ আশাবাদী....
পুনরায় নতুন গল্পের সূচনা করে,সব সময় যে ভুল থেকে শিক্ষা গ্রহন করে তাও নয়।
এক গল্প থেকে আরেক গল্পের প্ল্যাটফ্রর্ম ভিন্ন হয,মানুষ ক্রিয়েটিভ মানুষ,একই চরিত্র বেশি দিন ভালো লাগে না।
কিছু মানুষ এতোটাই ক্রিয়েটিভ একই সাথে চারটা পাঁচটা গল্প লিখে ফেলে,নিজে তো প্যাঁচে পরেই,আশেপাশের মানুষের স্বাভাবিক গল্প লেখার ক্ষমতা পযর্ন্ত নষ্ট করে দেয়।
কিছু অভিনয় যেমন মাত্রারিক্ত হয়ে যায়।
কারো কারো গল্প এতোটাই গল্পময় যে,গল্পকেও হার মানায়।সে গুলোতেই জীবনের শ্রোতার ভীড় জমায়।
একটা সার্থক গল্পের পিছনে যে কতো না,জীবন আছড়ে পরে পরাজয় মেনে নেয়।তা ভুমিকা তো দুরের কথা,ফেসবুকের স্ট্যাটাসের আড়ালেও কেউ খুজে না।
খুঁজবে কিভাবে?
সে তো আপন গল্প লেখায় ব্যাস্ত,
কিন্তু সে হয়তো জানে না,তার এই লেখা পড়ার কেউ থাকবে না,আর যদি পড়ার লোক খুঁজে বের করে ফেলাই যায়,তবে তা অপ্রকাশিতই রয়ে যাবে।
©somewhere in net ltd.