নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে লিখি

আফনান আব্দুল্লাহ্

কি বোর্ড এ বক বক করি।

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে


এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে। পরে বিরাট এক মদের কারবারির মেয়েকে বিবাহ করেছে। তাও আবার বাচ্চাকাচ্চা সহ। নিশ্চতই টাকা টুকা হাতানোর জন্যে। বিয়ের পরপরই জামাই-শ্বশুর মিলে সেই মদ আবার অবৈধভাবে মজুদও করেছে। ব্যাংক অ্যাকাউন্ট, ঘরদোর ঘেঁটে তার ট্যাক্স ফাইলের সাথে মেলালে ব্যাপক গরমিলও পাওয়া যাবে নিশ্চিত। সরকার সঠিক পথেই তাই আগাচ্ছে।
.
কিন্তু বিষয় হলো তার সকল পাপের বিরুদ্ধে সরকার ফুল পুলিশি অ্যাকশনে গেল গত ২৬ সেপ্টেম্বর থেকে। এতদিন এই মহাপাপী সানন্দে নাচাগানা করে দিন পার করে আসছিলো। মানে তার লুচ্চামি, তার বিবাহ, তার মদ আর মদের মজুদের কারবার, ব্যাংক হিসাব সবই বহু বছরের পুরনো। তার শ্বশুরজি অনুমোদনের বাইরে বাড়তি দুইটা মদের গুদামও গত মাসের ২৬ সেপ্টেম্বরে বানাননি। সেভাবে কেউ জানতও না এতদিন।
.
”এই নষ্ট বান্দাকে যথেষ্ট পরিমাণে টাইট দেওয়া উচিত” - এই উপলব্ধি সরকার বাহাদুরের এসেছে যখন সে সরকার পরিচালনাকারী দলটাকে চাঁদাবাজ বলেছে তার পর। তার নিজের স্টুডিও চান্দাবাজরা ভাঙ্গার পরে, তাদের পরিচয় জেনে-বুঝে তাদের পুরো দলটাকে চাঁদাবাজ না বলার আগ পর্যন্ত মুক্তাদির আর তার শ্বশুরের কোনো কাজেই সরকারের সমস্যা ছিল না!
.
বাকি প্রজাসাধারণের জন্য সরকারি দলটা যে বার্তা দিচ্ছেন তার প্রথমটা হলো – সকল পাপী মানুষদের কাছ থেকে চাঁদা নেওয়া জায়েজ। এদিকে আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারাতে অন্যের দোষ মাপি।
.
দ্বিতীয় বার্তা হলো – চাঁদাবাজকে চাঁদাবাজ, চোরকে চোর, বাটপারকে যদি বাটপার না বলে টিকে থাকা যায় তাহলে স্রেফ চাঁদা দিলেই হবে। আপনার অন্যান্য পাপ - যেমন ব্যবসা, মজুদ, ব্যাংক হিসাব, ট্যাক্স ইত্যাদি নিয়ে যা খুশি করা যাবে। তেমন টেনশন নাই। ব্যাক্তিগত জীবন নিয়ে স্যোশাল মিডিয়াতেও কেউ তেমন ছি: টি বলবে না।
.
এদিকে এই সরকার বাচ্চাকাচ্চাসহ হাজার দেড়েক মানুষের জান আর তাজা রক্ত মাড়িয়ে আয়রন থ্রোন-এ বসেছে। আর এই রক্তগুলো ঝরেছিল এই চাঁদাবাজি, চুরি, গুন্ডামি বন্ধের দাবিতে। কথা বলার স্বাধীনতার দাবিতে। এই দুঃখ ভুলাতে চাইলে তো মানুষকে প্রচুর লাল পানি গিলাতে হবে। তার জন্য আবার মুক্তাদিরের শ্বশুরের আরও কয়টা মদের গুদাম লাগবে। সেগুলো অসময়ে সিলগালা করলে তো মানুষ মন্দ বলবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন:

আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত—এ বিষয়ে দ্বিমত থাকার কথা নয়। কিন্তু একই সঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং সেগুলোর প্রমাণও স্বচ্ছভাবে যাচাই হওয়া প্রয়োজন। কারণ অভিযোগ, তদন্ত এবং অপরাধ প্রমাণ—এই তিনটি এক বিষয় নয়।

আপনার লেখাটি তাই শুধু সালমান মুক্তাদিরকে ঘিরে নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সমতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ—এই বৃহত্তর প্রশ্নগুলো সামনে এনেছে। রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই সবচেয়ে জরুরি।

২| ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০১

সৈয়দ কুতুব বলেছেন: সালমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলো।

৩| ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ”এই নষ্ট বান্দাকে যথেষ্ট পরিমাণে টাইট দেওয়া উচিত”
....................................................................................
এই রকম নষ্ট বান্দা বাংলাদেশে প্রচুর আছে ।
সব সরকারই নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে ।
সিঙ্গাপুরের লি এর মতো কঠিন না হলে দেশ ঠিক হবেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.