| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তারপর এমন একটা দিন আসে, যেদিন তুমি গালে হাত
দিয়ে একটা মানুষের কথা মনে করো ...
মানুষটা একসময় তোমার খুব আপন ছিলো ... কত কথা, কত
গল্প ... তুমি তোমার মেসেজ বক্সটা খুলে দেখো,
সেখানে তার সাথে তোমার অনেক অনেক মেসেজ
জমে আছে ... এক বছর কিংবা তারও আগের মেসেজ ... কত কিছু শেয়ার করা হতো, কত গানের কথা, কত ইমো, কত
হাসি আর কান্না !!
তুমি আস্তে আস্তে মেসেজগুলো পড়তে থাকো ... অনেক
কিছু মনে পড়ে যায় তোমার ... সেইসব আড্ডা ... সেইসব
মূহুর্ত ... তখন কতই না ইমপরট্যান্ট
মনে হতো মানুষটাকে ... তখন কতই না আবেগ কাজ
করতো ... সময়ের ব্যবধানে কি জানি হয়ে গেলো ... খুব
চেনা মানুষটা খুব অচেনা হয়ে গেলো ... আগে যার সাথে প্রতিটা দিন কথা হতো, এখন তার নামটাও
মনে পড়ে না ... কী বিচিত্র ... কী অদ্ভূত !!
জীবনের ডায়রিটা একটু উল্টেপাল্টে দেখলেই
পাওয়া যাবে এমন সব মানুষের নাম ...
যারা একটা সময় তোমার জীবনে ছিলো ... খুব
ইমপরট্যান্ট কেউ ছিলো ... বিকেলের আড্ডার
সঙ্গী ছিল ... পহেলা বৈশাখ আর ঈদে ঘুরতে যাওয়ার
সঙ্গী ছিলো ... হাজার হাজার মেসেজের অংশ ছিলো ... এখন আর নাই ... এখন সেই মানুষটা তার মত ব্যস্ত ...
তুমি তোমার মত ব্যস্ত ... তোমার জগতে এখন নতুন
মানুষরা জায়গা করে নিয়েছে ... তার জগতেও অন্য
মানুষদের আনাগোণা !!
জীবনের রেলগাড়িটা চলতে থাকে ... সেই রেলগাড়ির
একটা সিটে তুমি বসে থাকো ... বিভিন্ন
স্টেশনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ
রেলগাড়িতে উঠে ... তোমার পাশে বসে ... সুন্দর
একটা সময় কাটায় ... তারপর তার গন্তব্যে পৌছলেই
নেমে চলে যায় ... তুমি বসেই থাকো ... আবার অন্য কেউ আসে !!
কোন মানুষ সারাজীবন পাশে থাকবে না, এইটাই
স্বাভাবিক ... কিন্তু বেশিরভাগ মানুষই যাওয়ার সময়
বিদায়টুকুও নিয়ে যায় না ... চুপিসারে চলে যায় ... হুট
করে তুমি একদিন আশেপাশে খুঁজে দেখো, সে আর নেই !!
"কারো বিদায় নিয়ে চলে যাওয়া" - দেখতে কষ্ট হয় ...
কিন্তু "কারো না বলে চলে যাওয়াটা" - পরে টের
পেলে তীব্র কষ্ট হয় !!
চলে গেলে বরং বিদায় নিয়ে যেও ...
চুপিসারে হারিয়ে যেও না ... একটা সময় কষ্ট হয় ...
হাতড়ে খুঁজতে ভীষণ কষ্ট হয় !!" ![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৭
উদাস কিশোর বলেছেন: ভাল লিখেছেন . . . .


তবে মন খারাপের কবিতায় শেষ লাইনে হাসির ইমো !!!
হাতড়ে খুঁজতে ভীষণ কষ্ট হয় !!"
ঠিক বুঝলাম না