| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো নিজে করিঃ
স্বাধীনতার স্বপক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি নির্ণয়ের লিটমাস টেস্ট।
পদ্ধতি ১ -
স্বাধীনতার বিপক্ষ শক্তির কাজ গুলো লিপিবদ্ধ করি। যেমনঃ
১। খুন
২। গুম
৩। অপহরন
৪। ধর্ষণ
৫। অগ্নি সংযোগ
৬। লুটতরাজ
৭। দখল
৮। বন্দী নির্যাতন
.
.
.
যারা এগুলো করছে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। যেমনঃ ছাত্রলীগ, নদীখেকো, দুর্নীতিবাজ, পুলিশের অসৎ কর্মকর্তা, কতিপয় পোশাক কারখানার মালিক, হরতালের নামে অগ্নিসংযোগকারী ইত্যাদি।
পদ্ধতি ২ -
স্বাধীনতা শব্দটির মানে কি? তালিকা তৈরি করুন। যেমনঃ
১। খাদ্য
২। বস্ত্র
৩। বাসস্থান
৪। শিক্ষা
৫। চিকিৎসা
৬। দারিদ্র বিমোচন
৭। মানবাধিকার
৮। ন্যায় বিচার
৯। নিরাপত্তা
১০। স্বজনপ্রীতি মুক্ত সমাজ
.
.
.
যারা এই কাজ গুলোতে সহায়তা করছে তারাই স্বাধীনতার স্বপক্ষ শক্তি। যেমনঃ গ্রামীণ ব্যাংক, টিআইবি, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, রিক্সাওয়ালা, সৎ দুর্নীতিমুক্ত পেশাজীবী ইত্যাদি।
** সতর্কতাঃ বর্তমানের দৃশ্যমান কর্মকাণ্ড মূল্যায়ন করতে হবে। প্রমান সাপেক্ষে ইতিহাস গ্রহন করা যাবে। কিন্তু বর্তমান ও ইতিহাস পরস্পর বিরোধী হলে বর্তমান কে বেশী মূল্য দিতে হবে। যেমনঃ বারাক ওবামার দল আমেরিকার গৃহযুদ্ধের সময় বর্ণবাদী দাস প্রথার পক্ষে যুদ্ধ করেছিল। এটাকে বর্তমানে ইস্যু করা হয় না। মূল্যায়ন করা হয় বর্তমান নীতি, যোগ্যতা, সততা। **
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
স্বপনবাজ বলেছেন: খুব ভালো বলেছেন ! বর্তমান দৃশ্যপটে দেশ অন্ধকারাচ্ছন্ন এক জগতে আছে ! পারস্পরিক অবিশ্বাস আর ক্ষমতার রাজনীতি দেশকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ ভবিষ্যতের দিকে ! আর ইতিহাস কিন্তু একেবারেই খোলাসা ! যুদ্ধাপরাধীদের বিচার মানে ফাসি বাধ্যতামূলক আর জনতার এই জাগরণ দিয়েই বর্তমানের পাপীদের শায়েস্তা করতে হবে ! কিন্তু ফাসি চাই চাই ! কারণ তারা সীমাহীন অপরাধী !
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সাধারন জনতার এই গনজাগরন কেন হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা যে যারা একাত্তুরের ঘাতক রাজাকার ছিল তারা আজও এই দেশের জন্য কোন রূপ মঙ্গল জনক কিছু বয়ে আনতে পারেনা। আমি মনে করি স্বাধীনতার স্বপক্ষ হল এই সাধারন জনতা আর স্বাধীনতার বিপক্ষ শক্তি হল একাত্তুরের ঘাতক রাজাকার। যাদের ফাঁসি হতেই হবে এই বাংলাদেশের মাটিতে। না হলে আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবেনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
তারছেড়া লিমন বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলু এই কত্ গুলা
** সতর্কতাঃ বর্তমানের দৃশ্যমান কর্মকাণ্ড মূল্যায়ন করতে হবে। প্রমান সাপেক্ষে ইতিহাস গ্রহন করা যাবে। কিন্তু বর্তমান ও ইতিহাস পরস্পর বিরোধী হলে বর্তমান কে বেশী মূল্য দিতে হবে। যেমনঃ বারাক ওবামার দল আমেরিকার গৃহযুদ্ধের সময় বর্ণবাদী দাস প্রথার পক্ষে যুদ্ধ করেছিল। এটাকে বর্তমানে ইস্যু করা হয় না। মূল্যায়ন করা হয় বর্তমান নীতি, যোগ্যতা, সততা। **
ব্যাখ্যা দরকার..