নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

নীল কষ্ট

২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৯

কষ্ট নেবেগো কষ্ট

লাল কষ্ট, হলদে কষ্ট, বেগুনী কষ্ট

নীল কষ্টও আছে!!!



জান! নীল কষ্টের আছে কিছু শক্তি

যে শক্তিগুণে সবকিছুকে লন্ডভন্ড করে দেয়

চলার গতিকে করে রুদ্ধ।

জান! এই নীল কখনোই হালকা হয়না।

কষ্ট নেবে গো কষ্ট!!!!



জান! নীল কষ্টের একটি ভাষা আছে

যে ভাষার নাম কথাহীন ভাষা।

হৃদয়ের উঠোণে বসে নীল কষ্ট কথা বলে,

কথাগুলো প্রতিধ্বনিত হয়---হৃদয়ের দেয়ালে

কিন্তু জান! এই ভাষা কেউ শুনবে না

শুধু তুমি ছাড়া।

কষ্ট নেবে গো কষ্ট!!!!



জান! নীল কষ্ট জল হয়েও ঝড়ে পড়ে!!

সেই ঝর্নাধারা গড়িয়ে গড়িয়ে হয় নদী

যে নদীর গভীরতা অনেক বেশী

জল হয় ভয়ংকর সুন্দর নীল।

ইচ্ছা হলে নীল জলে পা ভিজাতে পার

কখনো কাটতে পার সাঁতার

নদীর তীরে বসে ভাবতেও পার,

জান! এই নদীর জল কখনই শেষ হয় না।

কষ্ট নেবে গো কষ্ট!!!!

নীল কষ্ট!!!!





মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৪

babar_bamni বলেছেন: কষ্টে কষ্টে জীবন শেষ
তারপর আবারও কষ্ট নেওয়া কি ঠিক হবে?
তারপরও পোষ্ট টি পড়ে মন কিছুটা হালকা হলো
ধন্যবাদ পোষ্টটির জন্য.........

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কষ্টের মাঝেই বেঁচে থাকা,,,,,,,
আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৫

জাগারণ বলেছেন: কষ্ট নেবে গো কষ্ট!!!!

লাল, নীল , হলুদ .. সব কষ্টগুলোকে ছুরে দেন শরতের হাসি-কান্নার আকাশের দিকে । দেখবেন সবকষ্টগুলো রংধনু হয়ে আকাশের বুকে মহাপ্রেমের ছোয়ায় অবস্বাধের বরফ চুর্ণ করে দিয়ে আলিঙ্গণ করছে তার প্রিয়জনকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শরৎ এর শিশির ভেজা সকাল আমার ভীষন পছন্দ আর পছন্দ নদীর তীরের কাঁশফুল,,,,এত সুন্দরকে যদি নীল কষ্ট লন্ডভন্ড করে দেয়,,,,তখন কি হবে কবি!!!!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাল থাকুন

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১১

আজম মাহমুদ বলেছেন: ভালো লাগলো। তবে...

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২২

মীর্জা প্রীয়ম বলেছেন: আহ! কষ্ট, অবশেষে পেলাম তোমার দেখা। অবশ্যই নেব তোমার সব কষ্ট। যদি দিতে পার তবে তোমার হৃদয়ের গহীনের সমস্ত কষ্ট, দুঃখ, গ্লানি, হতাশা, নিঃসঙ্গতা, একাকীত্বতা, সময়ের দোলনায় দুলতে থাকা নষ্ট্যালজিয়া এবং পরাজয়ের গ্লানির কাছে ধর্ষিত হওয়া বিধুর অনুভুতি সবকিছু আমি গ্রীষ্মের শৃষ্ক চৌচির মৃত্তিকার মত শুষে নেব। কি আমাকে দেবে...?

অনেক, অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার এত সুন্দর মন্তব্য আমি এক নিঃস্বাসে পড়ে ফেলেছি,,,,, এত সুন্দর করে কি করে বলেন??? আমার ভাবনাতেই আসে না,,,,,,

অনেক---- অনেকগুলো ধন্যবাদ আর শুভকামনা রইল

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১১

শাহেদ খান বলেছেন:

হয়ে ঐ নীল-মোহে-ভ্রষ্ট
নেব না, নেব না কষ্ট !
তোমাদের কষ্টের যজ্ঞে -
পুড়ে ছাই - যা খুশি হোক গে !
নেব না একটুও কষ্ট
মনে রেখ, বলেছি স্পষ্ট !

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্পষ্টই বুঝতে পারছি,,,,,কেউ এতটুকু কষ্ট নেয় না,,,,,,,,,,,,
ধন্যবাদ কবি,,,,,,,,,,
ভাল থাকুন,,,,,,অনেক বেশি

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৫

অণুজীব বলেছেন: ১ম ভালো লাগা

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কোটি কোটি শুভেচ্ছা পাঠালাম,,,,,,,,,,আপনাকে,,,,,,,
আন্তরিক ধন্যবাদ

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৮

উম্মে মারিয়াম বলেছেন: Koshto nebego koshto....horek rokom koshto ache...lal koshto neel koshto...valolagar koshto.....

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাললাগারও আবার কষ্ট হয় নাকি,,,,,,,,কষ্টে কষ্টে জীবনটাই একেবারে ঝালাপালা,,,,,,
আর কষ্ট নয় ,,,,,,ভাল থাকুন,,,,,,,,অনেক বেশি

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৪

জমিদার বাবু বলেছেন: "নীল কষ্ট জল হয়েও ঝড়ে পড়ে!!
সেই ঝর্নাধারা গড়িয়ে গড়িয়ে হয় নদী
যে নদীর গভীরতা অনেক বেশী
জল হয় ভয়ংকর সুন্দর নীল"

দারুন লাগল "নীল কষ্ট"।

১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন

৯| ১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৮

কষ্ট - ১ বলেছেন: খুবই ভাল লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন

১০| ২২ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমতকার লিখেছেন

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য

১১| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪১

রবিন মিলফোর্ড বলেছেন: সুন্দর কবিতা । চমৎকার লিখেছেন ।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন

১২| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩১

নস্টালজিক বলেছেন: বিষাদ সুন্দর!

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

১৩| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১:৩৪

রেজওয়ান তানিম বলেছেন: কবিতা ভাল লাগল

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: Thanks a lot Tanim Bhai, Stay good.

১৪| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৩

নীল কষ্ট বলেছেন: অনেক সুন্দর

কি করে লিখেছেন এত সুন্দর কবিতা

৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ,,,পড়ার জন্য

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৩

আসফি আজাদ বলেছেন: কষ্ট শেয়ার করা কঠিন, কারণ এটি উচ্ছ্বল প্রবহমান নয়। বরং এটা এমন একটা আগ্নেয়গিরি যার সবেগ উদগীরণ নেই, শুধু মাঝে মাঝে হাহাকার করা ধুম্রজালের মাধ্যমে ঠান্ডা হবার তীব্র বাসনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি খুব সুন্দর করে কষ্টের বর্ণনা করেছেন,,,,,,,,,,,,,,,,

আন্তরিক ধন্যবাদ

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ঠিক একই থিমে হেলাল হাফিজ ও লিখেছিলেন বোধ হয়।
তারপর ও আলাদা ভাবনা পড়তেই বেশ।
ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.