নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেচে থাকতে চাই স্বজাতীর কান্না আরদু:খের গানে,মৃত পরাজিত তারপর ও একজন দেশপ্রেমিক হয়ে\"#সবোকা_মঙ্গল_হয়ো_রে .....\"এই ছেলেটা থাকবে না\"

এই ছেলেটা থাকবে না

"এই ছেলেটা থাকবে না গভীর রাতে কাদবে না একলা বসে রইবে না মনের কথা কইবে না" আসলে তেমন কিছুই নাই নিজের সম্পর্কে বলার মতো তাই আজাইরা গান গাইলাম।

এই ছেলেটা থাকবে না › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক পিঠা পুলি উৎসব! :(

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

এক বড় ভাইয়ের বাসায় শীতের পিঠা খেতে বসে নস্টালজিক হয়ে পড়লাম

শৈশবের কথা মনে পরে গেল

গ্রাম থেকে মেহমান আসার সময় হরেক

পিঠা নিয়ে আসতো

ঐ পিঠা দিয়ে আমরা করতাম পিঠা পুলি উৎসব সবগুলার কথা মনে নাই

খেজুরের রস মুখে নিয়ে কুলি খেলা খেলতাম কে কতদূরে কুলি ফেলতে পারে

ভাপা পিঠা গ্রাম থেকে আসতে আসতে এতো শক্ত হয়ে যেত যে মাঝখানে কাঠি ঢুকিয়ে আমরা গাড়ি বানাতাম মাঝে মাঝে চাক্কি বানাই ঘোরাতাম

সবচেয়ে মজা হত একটা পিঠা নিয়ে নাম জানিনা অনেক শক্ত গোল গল আমরা বলতাম ইডা পিঠা ভাই বোনরা একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারতাম প্রবল আক্রোশে এই পিঠা

মেহমান বেচারা চোখের সামনে পিঠা পুলির এই নির্মম উৎসব দেখে ক্যাবলার মতো হাসতো খালি।

আহারে না যেনে মানুষরে কতো কষ্ট দিতাম.......বেচারা হয়তো অনেক সখ করে সারারাত জেগে বানিয়ে আনত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.