| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ অ্যালবামের গান ‘চাঁদের কোনো অন্ধকার দিক বাস্তবে নেই। আসলে এটা পুরোটাই অন্ধকার’ বিশ্বজুড়েই জনপ্রিয়। কিন্তু কাব্য আর বিজ্ঞানের ভাষা তো সব সময় এক নয়। এই গান আমাদের কাছে যে অর্থই বহন করুক না কেন জ্যোতির্বিদ্যার গবেষকেরা সম্প্রতি চাঁদের অন্ধকার দিকেরও রং আবিষ্কার করেছেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সরাসরি সূর্যরশ্মি পড়ে না বলে চাঁদের একটি দিক অন্ধকার দেখায়। তবে পৃথিবী থেকে প্রতিফলিত আলো চাঁদের ওই দিকে পড়ে। কিন্তু সেই দিকটা দেখতে আসলেই কোন রঙের তা নিয়ে বিতর্ক চলছিল বহুদিন ধরেই। সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিদদের একটি দল জানিয়েছে, চাঁদের অন্ধকার দিক দেখতে ‘টার্কিশ’ রঙের, অর্থাত্ অনেকটা নীলাভ-সবুজ বা ফিরোজা রঙের।
হাওয়াইতে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ পরিচালিত মাওনা লুয়া মানমন্দিরে শক্তিশালী টেলিস্কোপ ও ক্যামেরা বসিয়ে দুই বছর ধরে এ গবেষণা চালিয়েছে জ্যোতির্বিদদের দলটি। তাঁরা দেখতে পেয়েছেন যে পৃথিবী থেকে প্রতিফলিত নীল আলো চাঁদের গায়ে পড়লে চাঁদের ওই অংশটিকে আসলে নীলাভ-সবুজ বা টার্কিশ রঙের দেখায়।চাঁদের অন্ধকার দিকে প্রতিফলিত হওয়ার পর পৃথিবীর নীলাভ আলো বর্ণালির লাল রং পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ছবি: দ্য গার্ডিয়ান
গবেষকেরা জানিয়েছেন, এই রং বুঝতে পারার সবচেয়ে ভালো সময় যখন নতুন চাঁদ ওঠে। জ্যোতির্বিদ দলটির অন্যতম বিজ্ঞানী এবং এই গবেষণা প্রতিবেদনের প্রথম লেখক ‘ডেনিশ মেটেরিওলজিক্যাল ইনস্টিটিউটে’র পিটার থেইল বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘সূর্যের আলো পৃথিবীতে আছড়ে পড়ছে, পৃথিবী থেকে প্রতিফলিত হওয়ার সময়ে এই আলো পৃথিবীর রং নিয়ে যাচ্ছে, তা চাঁদ পর্যন্ত প্রতিফলিত হচ্ছে এবং তারপর আমাদের কাছে ফিরে আসছে।’
পিটার থেইল আরও বলেন, মহাশূন্য থেকে পৃথিবীর ছবিতে এটা স্পষ্ট যে আমাদের এ গ্রহটি নীল দেখায়। নভোচারীরাও বলেছেন, চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে একটি নীল মার্বেলের মতো দেখেছেন তাঁরা। সূর্যের আলো পৃথিবী থেকে নীল রং নিয়ে প্রতিফলিত হয়ে চাঁদের গায়ে পড়লে তা অনেকটাই মলিন হয়ে ফিরে আসে। আর তখন ওই আলোতেই আমরা চাঁদের ওই দিকটা নীলাভ-সবুজ দেখি।
বিজ্ঞানীরা দুটি আলাদা রঙের ফিল্টার লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদের বেশ কিছু ছবি তোলেন। ২০১২ সালের ১৮ জানুয়ারি তোলা ক্ষয়িষ্ণু বাঁকা চাঁদের দুটি ছবিতে বিশেষ একটি ‘হ্যালো’ বা আলোর আভা দেখতে পান তাঁরা। ছবিগুলো বিশ্লেষণ করে তাঁরা রঙের বিষয়টি নিশ্চিত হন।
বিজ্ঞানী থেইল বলছেন, এটাই চাঁদের অন্ধকার দিকের প্রথম নির্ভুল রং পরিমাপ। এর আগে দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফনটেইনের একটি মানমন্দিরে ১৯৬৫ সালে সর্বশেষ এমন চেষ্টা করা হয়েছিল। তিনি মনে করছেন, চাঁদের অন্ধকার দিকের এই পর্যবেক্ষণ পৃথিবীর রঙের হিসাব-নিকাশ রাখার কাজে লাগতে পারে। এ থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণাতেও সুফল পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
বিজ্ঞান গবেষণা সাময়িকী ‘অ্যাস্ট্রোনমি’ এবং ‘অ্যাস্ট্রোফিজিক্স’-এ প্রকাশের জন্য পিটার থেইলের এই গবেষণা প্রতিবেদনটি গৃহীত হয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য । উৎসাহ দেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
২|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর লেখেছেন । কোন ধর্মে আঘাত লাগে দয়াকরে এমন পোস্ট দিবেন না। Happy blogging. কোপাইয়া ব্লগিং করুন। ভাল থাকবেন।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনার উপদেশ মনে রাখবো ।
৩|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
লেখোয়াড় বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
কিন্তু এত শব্দ থাকতে 'চাপবাজী' এই শব্দটি নিলেন কেন নিক হিসেবে?
দেখবো আপনি কেমন চাপাবাজী করতে পারেন।
তবে ব্লগে এ আগে কোন নিক থাকলে অর্থাৎ ব্লগে পুরানো হলে পারবেন।
ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২২
চাপাবাজী বলেছেন: রেজিস্ট্রেশন ছাড়াই প্রতিদিন ঢু মারতাম ব্লগে গত ১/২ বছর যাবত । দেখতাম কে কি লেখে । কাইজ্যা-ফ্যাসাদ-হালিহালাজ সবই সামুতে হয় । বিশেষ করে বৃহস্পতিবার রাতে হেভী ফ্যাসাদ হয় । তবে পুরানো ব্লগাররা ব্লগে আসেন বা লিখেন না , এটা আমার অভজারবেশন । আমরা সবাই কমবেশী চাপাবাজ - ।
৪|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
অপ্রচলিত বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট। নতুন কিছু জানতে পারলাম।
ভালো থাকুন।
হ্যাপি ব্লগিং এর শুভেচ্ছা।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২২
চাপাবাজী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ।
৫|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫১
লেখোয়াড় বলেছেন:
আপনাকে চেনা চেনা লাগছে।
আপনার কথা বলার সুর খুবই পরিচিত মনে হচ্ছে।
ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
চাপাবাজী বলেছেন: নাহ ভাই, মোটেও পরিচিত নই ।
৬|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
বেঈমান আমি. বলেছেন: হ্যালো চাপাবাজ
হ্যাপী ব্লগিং
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০০
চাপাবাজী বলেছেন: চেস্টা করবো আপনার সাথে চাপাবাজি করতে । জানি পারুম না । তারপরও .....।
৭|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬
এম এ কাশেম বলেছেন: চমৎকার পোস্ট।
শুভ ব্লগিং।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১০
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৮|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮
বেলা শেষে বলেছেন: Assalamualikum, I am also very new. Your compliment style is very good, writing style is good, started with "Hightech". Respect . Wellcome.!!!
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১২
চাপাবাজী বলেছেন: ওয়াআলাইকুম আসসা্লাম । ওহ আপনি ও আমার মত নতুন ?? ধন্যবাদ আপনাকে ।
৯|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২
মতিউর রহমান মিঠু বলেছেন: চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ। সামুতে স্বাগতম....
১০|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০
চাপাবাজী বলেছেন: মিঠু ভাই, ধন্যবাদ আপনাকেও ।
১১|
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৮
কবীর হুমায়ূন বলেছেন: চাপাবাজীতো হলোনা; এ যে জ্ঞানের কথা। তবে, বেশ ভালো তথ্য তুলে এনেছেন। অজানাকে জানানোর জন্য ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
চাপাবাজী বলেছেন: দূর ভাই, আমি চাপাবাজী করতে পারি না । নামেই চাপাবাজী । কবীর ভাই, ধন্যবাদ আপনাকে ।
১২|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
ইখতামিন বলেছেন:
লেখাটা এইখানে পড়েছি।
হ্যাপি ব্লগিং টু চাপাবাজ ![]()
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ । আরম্ভ করলাম আর কি !!! অপেক্ষা করেন ।
১৩|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
ইখতামিন বলেছেন: হোয়াট ইস লিপ সার্ভিস?
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
চাপাবাজী বলেছেন: চাপাবাজী আর কি !
১৪|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
ইখতামিন বলেছেন:
হ.. অপেক্ষায় থাকলাম।
শুভ চাপাবাজি। আমি আবার চাপাবাজি খুব পছন্দ করি। যদিও চাপাবাজি ভালো পারিনা। তবে চাপা ভাজি খেতে পারি খুব।
১৫|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
চাপাবাজী বলেছেন: আবার রিপোর্ট কইরেন না ।
১৬|
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
ইখতামিন বলেছেন:
বুঝলাম না... রিপোর্ট করবো কেনো? আপনি কি ব্যান খাওয়া পাবলিক নাকি?
যাই হোক... ভালো লেখা দিবেন। তাহলে সবাই লাইক দিবে।
শুভ ব্লগিং
১৭|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ ।
১৮|
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে স্বাগতম!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১৯|
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।
খুব ভালো একটা পোস্টের মাধ্যমে আপনার ব্লগে আসা হলো।
হ্যাপি ব্লগিং।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
চাপাবাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
লেখোয়াড় বলেছেন:
ভাল লেখা।
ব্লগে আপনার প্রথম লেখা।
আমার প্রথম মন্তব্য।
শুভ ব্লগিং, ভাল থাকুন।