নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাপাবাজী

চাপাবাজ । ভীষন আড্ডা প্রিয় । খাইতে পছন্দ করি । বই পড়া , সাইকেল চালানো- আমার বেস্ট হবি । তেতু্লের ভক্ত ।

চাপাবাজী › বিস্তারিত পোস্টঃ

মনের কথা বলবো কারে/ / লালন

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭



মনের কথা বলবো কারে,

কে আছে সংসারে।

আমি ভাবি তাই,

আর না দেখি উপায়

কার মায়ায়

বেড়াই ঘুরে।।

মন আমার ভুলে তত্ত্ব

হলি মত্ত

সার পদার্থ

চিনলি না রে।

হল না গুরুর করণ

তাইতে মরণ

কোনদিন মন

যাবা গোরে।।

ছেড়ে মূল ভক্তি দাড়া

লক্ষ্মীছাড়া

কপালপোড়া

দেখি তারে।

লেগে এই ভবের নেশা

তাইতে দশা

সর্বনাশা

বেড়াই ঘুরে।।

মন আমার আপন বসে

মদন রসে

আপনি মিশে

বেড়াই হারে।

লালন সাঁই বাক্য ছেড়ে

গলা নেড়ে

গোল গড়ে

পাতাল পুরে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.