| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোমায় (Bondhu Tomay)
--by চন্দ্রবিন্দু
ছেঁড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া
বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন এলোমেলো
কথা উড়ে যেতো হাসির
ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী
মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান
শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের
দলে নাও খেলায় ।। ![]()
গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ
চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান
শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের
দলে নাও খেলায় ।। ![]()
বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ
ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান
শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের
দলে নাও খেলায় ।। ![]()
ছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ
চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন যানজটে দেরী হয়ে গেল এ
কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় এ গান
শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের
দলে নাও খেলায় ।।
![]()
## ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
[O Bondhu Toke Miss Korsi Vision]
--পার্থ বড়ুয়া
একলা ঘর, ধূলো জমা গিটার
পড়ে আছে লেলিন,
পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো দোরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো,
নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছু আর জমেনা এখন । ![]()
তোকে ছাড়া হয়না টিউন,
হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয়না দেখা,
থমকে যায় হয় মনে এই
বুঝি এসে ডাক দিলি
থমকে যায় পরক্ষনে, কেন হয়
যে এমন ।
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছু আর জমেনা এখন ।
![]()
@@@@@@@@@@@@@@
তোমার ঐ মোনটাকে
(Tomar Oi Montake)
--by পার্থ বড়ুয়া
তোমার ঐ মোনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধ্বনি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব। ![]()
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয়
এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের
সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধ্বনি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব...।।
![]()
@@@@@@@@@@@@@@@
Ami megh chure dei
(আমি মেঘ ছুড়ে দেই) by
Carbonized
যদি ভুলে যাও না হয় আমাকে,
পারবে কি ভুলে যেতে আমার
স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও
আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে।।
ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না,
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও
আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।
@@@@@@@@@@@@@@@
Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ)
by Habib Wahid, Arfin Rumey & Pradeep
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!
স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো
মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...
স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......
মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে
সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে
স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!
বিঃদ্রঃ কিছু কিছু ভুল হতে পারে, ভুল হলে কাইন্ডলি কারেকশন করে দিয়েন..... ![]()
![]()
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০০
(উৎপল) বলেছেন: আইডিয়াটা মাথায় রইল,
সময় করে দিয়ে দিব। ![]()
সুন্দর পরামর্শের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই!
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
আরজু পনি বলেছেন:
সাথে গানের অডিও অথবা ভিডিও জুড়ে দিলে আরো আকর্ষনীয় হতো ।
শেয়ার করার জন্যে ধন্যবাদ জানাই ।।