| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গিয়েছি (Hariye giyechi)
by অর্নব
কথাঃ সাহানা বাজপেয়ী
ডাউনলোড লিংকঃ
হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি।
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না
শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল ।।
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার
কোনো মানে নেই ।।
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেনও ডাক আসে ।।
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন
যদি কোনোদিন……![]()
![]()
@@@@@@@@@@@@@@@@
মন ভালো নেই (Mon Valo Nei)
by তপু
ডাউনলোড লিংকঃ
মন ভালো নেই,
বলনা কিছুতেই-
তবু বুঝে নেবে কে আছে ।
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবেই-
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশের, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বলো কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে ।
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশের, আমি তারাময়।
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে ।
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশের- আমি তারাময়,
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ॥
![]()
@@@@@@@@@@@@@@@@
তোমাকে ভেবে লেখা
(Tomake vebe lekha) by শুভ
ডাউনলোড লিংকঃ
মন ভালো নেই
বারে বারে মনে হয়
তুমি পাশে নেই
ভাবি ধুর ছাই, কেন কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয় ।
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্মৃতিগুলো এক করে সূর বেঁধেছি
মনে একটাই সুখ
আমাকেও খুব ভালবাস তুমি তাই ভালবাসি তোমায় এতটা
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
জানি তুমি ভাল নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখখানি
ক্ষনিকের জন্য থাকো আজ যে এখানে
ফিরে তুমি আসবে আবার জীবনে কারণ
ভালবাসো আমায় এতটা
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা...
@@@@@@@@@@@@@@@@
চোখটা এতো পোড়ায় কেন
(Chokhta eto poray keno)
By সঞ্জীব চৌধুরী
ডাউনলোড লিংক
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও ।।
বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাঁপাও
আকাশ ঘিরে শংখচিলের শরীর
চেঁরা কান্না থামাও ।।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
আমি তোমার কান্না কুড়াই,
কান্না উড়াই,
কান্না তাপাই
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি ।।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।।
@@@@@@@@@@@@@@@@@@@@
তোমাকে (Tomake)
by আর্টসেল
ডাউনলোড লিংক
তোমাকে আলো ভেবে-
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নিরব থেকে-
ডেকেছি আমায় একা নির্জনে ।
স্বপ্নগুলো হারিয়ে ফেলে-
চেয়েছি ফিরে তোমার আলোকে ।
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে ।
যেখানে স্বর্গ ভাসে তোমার, আমার আকাশ সেখানে
অন্য রং এ আঁকা আয়নায় মৃত জলচ্ছবি
সেই ছবিতে অন্ধকবি আমি (এক)
হাতড়ে ফিরি আলোর সিঁড়ি।।
@@@@@@@@@@@@@@@@@@@
তোমাকে (Tomake)
by Warfaze
ডাউনলোড লিংক
শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে
শুধু বলোনা ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে,
খেয়ালের ফাঁদে..
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যেই মোহের বন্যায় ভেসে যাওয়ায় ধন্য
হলে
তাতে পারিনি ভাসতে, অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতে, স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়ে থাকলে হতাশার খাদে..
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যে যায়, যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নেই
যতই কাঁদাও আমায়,
চলি একা পথ.
বি.দ্রঃ ভুল হলে কাইন্ডলি কারেকশন করে দিয়েন।
আরও গান পেতে ঘুরে আসুন এখানে
অথবা
আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে
& করিমানা কাম ছাড়েনা মদনে
& মোর ঘুুম ঘোরে এলে মনোহর
&বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
&ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
&খুঁজি তোরে কাছে দুরে (studio live) by শোয়েব
&যখন নিরবে দুরে দাঁড়াও এসে
©somewhere in net ltd.