নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পের শুরুটা মনে নেই

কখনো মানুষ ছিলাম না, ধীরে ধীরে অমানুষ হয়ে যাচ্ছি।

লোকালহোস্ট

আমি অনেক খারাপ। কিন্তু আমার ভিতরের আমিটা অনেক ভালো।

লোকালহোস্ট › বিস্তারিত পোস্টঃ

অচেনাদের সঙ্গে সিএনজিতে উঠে ধর্ষণের শিকার

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

চট্টগ্রামে অপরিচিত দুই যুবকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় উঠে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।



শনিবার সন্ধ্যার পর জেলার ফটিকছড়ির মাইজভা-ার দরবার শরিফ এলাকা থেকে সিএনজি অটোরিকশা করে আসার সময় ধর্ষণের শিকার হন ওই নারী।



পুলিশের কাছে অভিযোগের পর হাটহাজারী থানা পুলিশ রাতে সাহাবুদ্দিন (২২), মো. ইলিয়াস (২১) ও সাহাব উদ্দিনকে (২০) গ্রেপ্তার করে।



তাদের তিন জনের বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার হাজীর খিলে।



এর আগে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে এক তরুণী ধর্ষণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই গত বৃহস্পতিবার মানিকগঞ্জে চলন্তবাসে ধর্ষণের শিকার হন এক গার্মেন্টকর্মী।



হাটহাজারী থানার ওসি একেএম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফটিকছড়ি থেকে অটোরিকশায় আসার সময় ওই চালক ও যাত্রীবেশী দুই যুবক জোর করে ওই নারীকে ফটিকছড়ির উদালিয়া চা বাগানের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে।



পরে ওই নারী হাটহাজারী থানায় একটি মামলা করেন।



মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাটহাজারীর নুর আলী মিয়া হাট থেকে একজনকে এবং হাজীর খিল থেকে অপর দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।



ওসি লিয়াকত বলেন, “ধর্ষণের অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ওই নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”





তথ্য সূত্রঃ http://www.shomoyerchithi.com/archives/227

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

মোঃ মুশফিকুর রহমান বলেছেন: পুরুষ হিসেবে লজ্জা লাগে। আমিও একজন পুরুষ। আল্লাহ যেন এদের কে "মানুষ" করে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

মেংগো পিপোল বলেছেন: তবে এই হোক তিরে জাগুক প্লাবন, দিন হোক লাবন্য হিদয়ে শ্রাবন।

আমাদের চোখ মুছে দেবার কেউ নেই, নিজের চোখ নিজে মুছে বলতে হবে। বন্ধ কর এই ধর্ষন সন্ত্রাস।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

মাটির কথা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.