| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকালহোস্ট
আমি অনেক খারাপ। কিন্তু আমার ভিতরের আমিটা অনেক ভালো।
গাজীপুরের তেলিপাড়া এলাকায় একজন গার্মেন্টস শ্রমিক গণ ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতা কিশোরী শ্রমিক এখন গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ৬ জনের নাম দিয়ে এবং আরো অজ্ঞাত ৪ জনকে আসামী করে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এদিকে ভিকটিমের বাবা আতশ আলী জানান, হাসপাতালে ভিকটিমকে নেয়ার পর থেকে তার মোবাইল ফোনে মেরে ফেলাসহ নানা ধরণের হুমকি দেয়া হচ্ছে।
মামলার বিবরণে জানা যায়, শেরপুর সদরের চান্দের নগরের আতশ আলী তার পরিবারের লোকজন নিয়ে গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকায় হুমায়ূন কবিরের বাসায় ভাড়া থাকেন। ২৭ জানুয়ারি রোববার ভিকটিম (১৩) তার কর্মস্থল তেলিপাড়া এলাকার সেতু গার্মেন্টস থেকে দুপুরের খাবারের বিরতিতে বাসায় গিয়ে খাওয়ার পর অফিসে ফেরার পথে কারখানার সামনে পৌঁছলে বখাটে দলের খপ্পরে পড়ে। তাকে জোর করে পাশের মান্নানের বাড়ির একটি রুমে নিয়ে উপর্যূপরি ধর্ষণ করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার মুখ খোলে এবং পরিবারের লোকজনের কাছে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।
শনিবার সন্ধ্যায় তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভিকটিমের বাবা আতশ আলী। মামলার আসামীরা হলেন ইকবাল, আমিন, শাহিন, জসিম, রহিম, ও ইমন। রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
খবরটি পূর্বে এই সাইটে প্রকাশিত।
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
১১স্টার বলেছেন: কেটে দেওয়া হোক
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২
লাল সবুেজ বলেছেন: দেশে পশুদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে কেন?
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
ছন্ন ছাড়া০০০১ বলেছেন: জনসম্মুখে এই পশুদের মৃত্যু দন্ড দেওয়া উচিৎ।
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
এস দেওয়ান বলেছেন: ধর্ষকদের কে কঠিন শাস্তি দেওয়া হোক ।
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩
*অ্যাকিলিস* বলেছেন: এ কি ধরনের যৌন চাহিদা ??? :-& :-& :-&
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ঢাকাবাসী বলেছেন: ওসব মামলা টামলা না করে ধর্ষকদের ধরে নপুংসক করে দিন। মামলাই এদের সাহস বাড়ায়। এদেশে ওসব করে কিছু হবেনা।