নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পের শুরুটা মনে নেই

কখনো মানুষ ছিলাম না, ধীরে ধীরে অমানুষ হয়ে যাচ্ছি।

লোকালহোস্ট

আমি অনেক খারাপ। কিন্তু আমার ভিতরের আমিটা অনেক ভালো।

লোকালহোস্ট › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির বলি বাংলাদেশের সাধারণ মানুষ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণহানি বাড়ছে৷ বাড়ছে আহতের সংখ্যা৷ এতে ঐ পরিবারগুলোতে যেমন বিপর্যয় নেমে আসছে, তেমনি পঙ্গুত্বের শিকার হয়ে অনেকেই কর্মক্ষমতা হারিয়ে দুর্বিষহ জীবন যাপনে বাধ্য হচ্ছেন৷



গত বছর বাংলাদেশে রাজনৈতিক সংহিংতায় ১৬৯ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ১৭,১৬১ জন৷ আর চলতি বছরের প্রথম মাসে নিহত হয়েছেন ১৭ জন৷



আহত ১,৬৪৩ জন৷ এক বছরে রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে প্রায় ৬০০৷



এই হিসাব মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর৷ অধিকার-এর তথ্য অনুযায়ী, এই সংঘর্ষ এবং সহিংসতার শিকার শুধু রাজনৈতিক দলের নেতা-কর্মী নন৷ এদের বড় একটি অংশ সাধারণ মানুষ, যারা কোনভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন৷ যার বড় প্রমাণ বিশ্বজিত দাশ হত্যাকাণ্ড৷



গত ৯ই ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকায় দর্জি দোকানদার নিরীহ বিশ্বজিতকে পিকেটার সন্দেহে কুপিয়ে হত্যা করা হয়৷ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট এলিনা খান ডয়চ ভেলেকে জানান বিরোধপূর্ণ রাজনীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷



তিনি বলেন, সামনে যে পরিস্থিতি ভাল হবে, তারও কোন আশা দেখা যাচ্ছে না৷ কারণ দেশের প্রধান দুই রাজনৈতিক দল আর জোটের মধ্যে দূরত্ব বাড়ছেই৷ আর এর শিকার যে সাধারণ মানুষ, তাদেরও প্রতিকার পাওয়ার কোন জায়গা নেই৷



এ্যাডভোকেট এলিনা খান বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে এই রাজনীতির অবসান হওয়া উচিত৷ অবসান হওয়া উচিত সংঘাতময় রাজনীতির৷ রাজনীতি হতে হবে কল্যাণমুখী এবং মানুষের জন্য৷





এই খবরটি পূর্বে এই সাইটে প্রকাশিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

হাসতেই আছি আমি বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( X( X( X( X( X( X( X( X( এর জন্যে জামায়াত শিবির দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.