নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পের শুরুটা মনে নেই

কখনো মানুষ ছিলাম না, ধীরে ধীরে অমানুষ হয়ে যাচ্ছি।

লোকালহোস্ট

আমি অনেক খারাপ। কিন্তু আমার ভিতরের আমিটা অনেক ভালো।

লোকালহোস্ট › বিস্তারিত পোস্টঃ

লাইটস্পীড টেকনোলজি সম্পর্কে জানুনঃ ওয়েব ডেভেলপার এবং যারা ডোমেইন হোস্টিং কিনতে চান

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

ওয়েব সার্ভারের এক অসাধারণ বিপ্লব হচ্ছে লাইটস্পীড টেকনোলজি। অনেকে একে আদর করে লাইটী বলেও ডাকে। এর কর্মক্ষমতা আপাচি’র চেয়ে অনেক বেশী। একটা অ্যাপাচি সার্ভারের তুলনায় লাইটী ৬গুণ বেশী শক্তিশালী। লাইটী আপনার পিএইচপি’র পারফরম্যান্স অ্যাপাচি থেকে ৫০গুণ বাড়িয়ে দেয় mod_php ‘র সাথে। অ্যাপাচি’তে যেসব ফিচার আছে তা লাইটস্পীডেও পাবেন যেমন .httaccess, mod_rewrite, mod_security, mod_frontpage.





সিকিউরিটিঃ



লাইটস্পীড সার্ভার মূলত ডিজাইন করা হয়েছে সিকিউরিটি’র কথা মাথায় রেখে। লাইটীতে বিল্ড-ইন ডস বা ডিডস অ্যাটাকের জন্য সুরক্ষিত করা আছে। লাইটস্পীড চালিত সার্ভার স্ট্যাটিক ফাইল সার্ভ করার সময় ইউআরএলে যদি কোন ক্ষতিকর হিডেন কন্টেন্ট থাকে তাহলে সার্ভার তা ব্লক করে দেয়। যেকোন হ্যাকার মাত্রই জানে এইটা কিরকম সিকিউর সার্ভার। সার্ভারে ক্ষতিকর কন্টেন্ট যেমন শেল বাইপাস করা মোটামোটি দুস্কর।





লাইটস্পীড vs অ্যাপাচিঃ



অ্যাপাচি’তে কনফিগারেশন টেক্সট ফরম্যাটে থাকে কিন্তু লাইটস্পীডে এক্সএমএল ফরম্যাটে থাকে। অ্যাপাচি ম্যানুয়ালি আপডেট করতে হয় কিন্তু লাইটস্পীডে ম্যানুয়াল/অটো দুইই সাপোর্ট করে। লাইটস্পীড সার্ভারে হাই পারফরমান্স প্রক্সি বিল্ড-ইন থাকে কিন্তু অ্যাপাচি’তে অ্যাড-অন ইন্সটল করে ব্যবহার করতে হয়। তাছাড়া সিকিউরিটি রিলেটেড অন্যান্য জিনিস যেমন স্ট্যাটিক লোড ব্যালেন্সার, এলডিএপি, অ্যান্টি-ডিডস, কানেকশন থ্রটলসহ অনেক কিছু লাইটস্পীডে বিল্ড-ইন থাকে। অ্যাপাচি’তে উক্ত জিনিসগুলো ব্যবহার করতে হলে আপনাকে থার্ড পার্টি ইন্সটল করা লাগবে।







যেহেতু লাইটী এত শক্তিশালী এবং কার্যক্ষম তাহলে আর অ্যাপাচি’তে পড়ে থাকবেন কেন? বিশেষ করে যারা সিকিউরিটি নিয়ে চিন্তিত তারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন লাইটস্পীড টেকনোলজি’র জগতে।







বাংলাদেশে লাইটস্পীড সার্ভার প্রভাইডারঃ হোস্টিং ফেয়ার



ওয়েবসাইটঃ http://hostingfair.net/



হটলাইনঃ ০১৬৭৩১৮২৫৭৪



ফেসবুক পেজঃ https://www.facebook.com/HostingFair



ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/hostingfair/

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

অডি বলেছেন: খারাপ মার্কেটিং। যেভাবে দাবী করছেন, এখন কোন এটাকার যদি কৌতুহল বশত ডিডস করে, আমি নিশ্চিত আপনার প্রোভাইডারই আপনার রিসেলার হোস্টিংটি বন্ধ করে দিবে।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

লোকালহোস্ট বলেছেন: ডিডস চেষ্টা করে দেখতে পারেন। :D :D

২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

রাসেল মাহদুদ বলেছেন: খুবই খারাপ মার্কেটিং। হেডলাইন দেখে মনে হল যে কিছু জানা যাবে। তা পেলাম না।

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

পিচ্চি পোলা বলেছেন: ভেবেছিলাম শিক্ষামূলক পোস্ট। ঢুকে দেখি ব্যক্তিগত বিজ্ঞাপন :(

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অডি বলেছেন: "লেখক বলেছেন: ডিডস চেষ্টা করে দেখতে পারেন।"
এভাবে চ্যালেঞ্জ করছেন? আপনার তো ভাই অনেক সাহসী। আসলেই কি তাই? নাও হতে পারে। সম্ভাবনাটা এরকমও হতে পারে- এটাকের কারণে যদি আপনার সেবা বন্ধ করে দেয় তবে আপনি জাষ্ট এই ডোমেইটাকে ভূলে যাবেন। আর আপনার এই ডোমেইনে এটাক করলে ক্ষতিটা আসলে আপনার হবেনা, হবে ক্রোকওয়েব এর। তাইনা?

তবে একটা কথা বলি- সাহস যদি দেখাতেই চান- এক কাজ করেন তাহলে- কয়েক লাখ ডলার খরচ করে ডাটা সেন্টার বানায়া, সার্ভার বসায়া লাইটস্পিড আর লাইটস্পিড লোড ব্যালেন্সার লাগায়া তারপর চ্যালেঞ্জটা পাবলিকলি ছেড়ে দেন। কি? পারবেন না? পারবেন না? তাহলে দেখেন এটা পারবেন কি না- একাটা প্রাইভেট রেক নেন, সার্ভার দিয়ে ভরেন লাইটস্পিড লাগান, তারপর চ্যালেঞ্জটা দেন। এটা পারবেন? আমিতো এটাক করি না, তবে আপনি যদি এভাবে চ্যালেঞ্জটা জানান, আমার বিশ্বাস কেউ না কেউ হয়ত আপনার চ্যালেঞ্জটা নিবে। যদি টিকে থাকতে পারেন, আপনি তখন পৃথিবীর একমাত্র প্রোভাইডার হবেন যে কিনা শুধুমাত্র লাইটস্পিড দিয়ে ডিডস এটাক ঠেকাতে পারে। ভাবতে পারেন? পেপল, মাস্টাকার্ড ইত্যাদি প্রতিষ্ঠান তখন আপনার কাস্টমার হওয়ার জন্য বাংলাদেশে আসবে আরো কত কি? আপনার কৃতিত্বের কথা কল্পনা করে আমার বুকটা এক বিঘা বড় হয়ে গেছে। ভাই হতাশ করবেন না।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

লোকালহোস্ট বলেছেন: আপনি একটু বেশী বুঝেন। আমি ডিডস প্রটেকশন তো আর অ্যানোনিমাসের জন্য করি নি। সাইবার জগতের কোন কিছুই পরিপূর্ণ সিকিউর না। প্রত্যেক জিনিসই ভুলনেরেবল। আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনি আসলে হ্যাকিং সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু বুঝাতে চান অনেক কিছুই জানেন। প্রথমে আমার মনে হয়েছিল টাইগার ম্যাট আমার পোস্টে কমেন্ট করেছে। যেকোন বিষয় নিয়ে আগে স্টাডি করুন তারপর বুঝে শুনে কথা বলুন। সাইবার জগতে অনেক দিন হল আছি। বিশেষ করে হ্যাকিং এর কোন কিছু নিয়ে আপনার কোন মন্তব্য কেয়ার করতে চাচ্ছি না। আর আমিতো আপনাকে চ্যালেঞ্জ করেছি। আপনি অন্য কারও কথা কেন বলছেন? আমি বলিনি আমার সার্ভার ১০০% সিকিউর কিন্তু নরমাল সার্ভারের তুলনায় অনেক বেশী সিকিউর।

আপনি সিকিউরিটি নিয়ে কথা বলার আগে সিকিউরিটি কি সেটা জেনে আসুন। এসকিউএল ইঞ্জেকশান করে ওয়েবসাইটের পাসওয়ার্ড বের করা যায়। কিন্তু আপনি কি জানেন হেশ মাঝে মাঝে কেন ক্র্যাক হয় না। হেশ এর সাথে সল্ট থাকলে পাসওয়ার্ড কতটুকু সিকিউর হয়? আপনি কি জানেন পিং রিকুয়েস্টের স্টাকচার? আপনি কি বলতে পারবেন কেন লাইটস্পীড সার্ভার সিকিউরিটি বেস করে করা হয়েছে? এর স্টাকচার কেমন জানেন? বলতে পারবেন কেন লাইটস্পীড চালিত মাত্র ১০% সার্ভার রুট করা যায়? সিমলিঙ্ক করতে গেলে লাইটস্পীড সার্ভারে যে ফরবিডেন আসে তা বাইপাস করে কিভাবে?

আমার সার্ভার কোন হ্যাকার কিছু করতে পারবে না এমনটি বলি নাই। বলেছি অনেক নরমাল সার্ভারের তুলনায় এইটা অনেক সিকিউর এবং ফাস্ট। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন তাহলে তো পৃথিবীর একটা সাইটও পরিপূর্ণ সিকিউর না।

যাইহোক মন্তব্য বেশী বড় করতে চাচ্ছি না। আমার কোন কথায় মনে কষ্ট পেলে আমি দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.