| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্বহত্যার অর্থ কি?
>আর মাত্র দু'মাস বাঁচবে এমন
কাউকে জিজ্ঞেস করুন।
অভাব আসলেই কাকে বলে?
>দু'দিন খেতে পারেনি এমন
কাউকে জিজ্ঞেস করুন।
ছ্যাঁকা খেয়েছেন, মলম পাবেন
কোথায়?
>প্রতি মিনিটে বোমা পরার
ভয়ে ভয়ার্ত কোন
ফিলিস্তিনীকে জিজ্ঞেস করুন।
ইজ্জত কি?
>একজন ধর্ষিতাকে জিজ্ঞেস করুন।
ভালবাসা কি?
>জোয়ান সন্তান
হারানো পিতা মাতাকে জিজ্ঞেস
করুন।
ছোট বাচ্চাটাকে সময়
দিতে পারছেন না, টাকার
বিনিময়ে আয়া খুঁজছেন?
>কখনো 'মা' ডাক
শুনতে পাবেনা এমন
নারীকে জিজ্ঞেস করুন।
জীবন আসলেই কি? উপরোক্ত
প্রত্যেকটা জায়গায়
নিজেকে কল্পনা করুন।
#ভাল থাকুন প্রতিটা মুহুর্ত। ♥
©somewhere in net ltd.