নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে কাম-কাজ ছাড়া ফাউল প্যাচাল পারা হয়

দ্রোপদী

আম জনতারও নিম্ন শ্রেনি

দ্রোপদী › বিস্তারিত পোস্টঃ

সামাজিক ভয়

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

ধরুন একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখলেন, আপনার আশে-পাশে যা ঘটছে তা আপনার নিজের চেনা জগতের বাইরে। এই যেমন আপনি দেখলেন মানুষের দুটো পাখা গজিয়েছে এবং তারা ঊড়ে বেড়াচ্ছে, খেলা করছে কিংবা আমাদের চেনা দুনিয়ায় একটা নতুন ডাইমেনশ সংযুক্ত হল, আপনি দেখলেন আমরা ভূ-তাত্তিক টান উপেক্ষা করে আড়াআড়ি কাজ করছি। প্রথম প্রথম আপনি ভয় পাবেন, নতুন অবস্থান গ্রহন করতে পারবেন না বলে জীবন দিতে চাবেন তারপর আগ্রহ পাবেন সবশেষে আপনি আপনার নতুন অবস্থানে অভ্যস্ত হয়ে যাবেন। তারপর সবচেয়ে মজার বিষয় হবে আপনি আপনার নতুন অবস্থান ছাড়া একদিন ও থাকতে চাবেন না। আমাদের Human Society টাও ঠিক তাই নতুন কিছু গ্রহন করতে চায় না পুরোন জগতে থাকতে চায় এবং ভুলে যায় জন্মগত Curiosity কারনে মানুষ নিজের আবাসস্থলের চেহারা বার বার বদলায়। তাই বলছি যারা সমাজের ভয়ে নতুন কিছু করা থেকে বিরত আছেন, দয়া করে বেরিয়ে আসুন, আপনার পাখা গজালেও অসুবিধা নাই, আড়াআড়ি কাজেও অসুবিধা নাই। আপনার জীবন, আপনার খুশি মত কাটান যেভাবে ইচ্ছা কাটান। কারন সমাজ কি বলবে তারচেয়ে বড় দরকার আপনি কি বলতে চান???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: আপনার জীবন, আপনার খুশি মত কাটান যেভাবে ইচ্ছা কাটান। কারন সমাজ কি বলবে তারচেয়ে বড় দরকার আপনি কি বলতে চান???

চমৎকার কথা।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

দ্রোপদী বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

তুষার কাব্য বলেছেন: আমার তো খুব ভাললাগবে কোন এক ভোরে ঘুম ভেঙ্গে যদি নিজেকে কোন নতুন ঠিকানায় দেখি নতুন ভাবে,যদি পাহাড় কিংবা জঙ্গলের মাঝে নিজেকে হারিয়ে ফেলি, কিংবা কোন আদিম জনপদে !

আমি অপেক্ষায় থাকি এমন কোন ভোরের ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

দ্রোপদী বলেছেন: আশা করি পাবেন এমন ভোর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.