নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে কাম-কাজ ছাড়া ফাউল প্যাচাল পারা হয়

দ্রোপদী

আম জনতারও নিম্ন শ্রেনি

দ্রোপদী › বিস্তারিত পোস্টঃ

পিছুটান

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

সাত সকালবেলা ঘুম ভেঙ্গে মিরনের আবার মেজাজ খারাপ হয়ে গেল।
-"আবার Late!!!! হচ্ছেটা কি?????"
-"প্রতিদিন Exactly সাতটা চব্বিশে ঘুম ভাঙ্গে কেন আল্লাহ মালুম!! যা হোক আপাতত এইসব না ভেবে অফিস যাওয়াটাই সবচেয়ে জরুরী।"
সোভান গার্মেন্টস এর accounts department এর junior intern officer মিরন সব কাজ করে ৮ টা চব্বিশে ঘর থেকে বেরোলেন। - "আজ নির্ঘাত ১০টায় পোছাব।"
রাস্তায় বেরিয়ে মিরন দেখলেন, ফাকা রাস্তা কোন জ্যাম নাই। কিন্তু, As Usual রিকশা একটাও নাই।
- "ফের হাটতে হবে।"মিরন ভাবতে লাগলেন
-"সকালে নতুন বিছানা দেখলাম, বাথরুমে নতুন ব্রাশ!?! মানে আবার নতুন রুমমেট!!!!! রান্নাঘরে এক ঝলক দেখাও হল। মাথা ঘুরে পরে গেল বোধহয়। এত্ত তাড়া ছিল অফিসের ভাল করে দেখাও হল না। Young ছেলে- পেলে মাথা ঘুরে পরে যায়, আপসোস!! বাড়ীঅলাকে বলতে হবে, দুই দিন পর পর নতুন লোক; গত এক মাস যাবত একজনের সাথে কথা পর্যন্ত হল না। হবে কিভাবে সকালে দেখি নতুন লোক রাতে দেখি নাই।"
এইসব ভাবতে ভাবতে রাস্তার মোড়ে মিরন একটা খালি রিকশা দেখতে পেলেন এবং.........

-"আরে, অই যে একটা রিকশা দেখতে পাচ্ছি; নির্ঘাত যাবে না। বেটাদের এত্ত তেল!!!! আজকাল তো ডাক দিলে শুনতেও চায় না?"
মিরন জোর গলায় ডাক দিলেন-
-"এই মামা যাবে??? এই রিকশা এই, এই?? বুঝি না, প্রতিদিন এক ঘটনা রিকশা ডাক দেই শুনেই না আরে, অই মাম, অই অই''

হটাত মিরনের পাজরে ভয়ঙ্কর ব্যাথা হতে থাকল। বুকে শ্বাস কমে আসতে লাগল।মাথাটা ঘুরে গেল মনে হয়।একটা সাদা গাড়ি দেখতে পেলেন, সাথে সাথে বুঝতে পারলেন কি ঘটেছে। চিৎকার করতে চাইলেন কিন্তু নিজের গলার শব্দ শুনে নিজেই ভয় পেলেন।
"-গরররররর!!!?!!;;আগ্ররররর, আগ্রহহহহহহহ"
শুনতে পেলেন লোকজন যেন বলছে-
-"ধর ধর, সাদা গাড়ীটারে ধর!! পুলিশ ডাকেন কেউ??? ইয়া আল্লাহ!!! এত মারা গেছে। ভাই লাশটা কেউ হাসপাতাল নেন??"
চমকে উঠলেন মিরন
-"লাশ??? আমি লাশ!!!"
মিরন গাড়ির লাইসেন্স প্লেটটা দেখলেন খ-১২৩৪।কালো গ্লাস পরা মোটা একটা লোক।
মিরন চিৎকার করে বলতে চাইলেন,"পালিয়ে যাচ্ছে কেউ ধরেন, প্লিজ।" কিন্তু, বলবেন কিভাবে, ভীষণ ঘুম পাচ্ছে যে, খুব ঘুম পাচ্ছে,

মরন ঘুম পাচ্ছে মিরনের।

সাত সকালবেলা ঘুম ভেঙ্গে মিরনের আবার মেজাজ খারাপ হয়ে গেল।
-"মানে কি আবার Late!!!! বুঝি না ৭টা ২৪ এ কেন ঘুম ভাঙ্গে আমার???"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.