নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূঃস্বপ্ন আমায় জাগায়, হতাশা সঙ্গে থাকে

চলছি, যেমন চলছে। ইমেইল: [email protected]

দুঃখবিলাস

মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে, শুদ্ধ আমার জম্ম। মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর, একমাত্র ধর্ম।।

দুঃখবিলাস › বিস্তারিত পোস্টঃ

আমার দুঃখের কবিতা

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৯

যত দ্রুত তত ক্ষয়

বলি এই মানুষ

গরমের শেষে লাগে ঠান্ডা

সবার শেষে জাগে হুশ!

তুমি কি সুস্থ, তুমি কি সাধারণ

তোমাতেই আছে তবে আমারই মরণ!!



অন্তহীন অন্ধকারে তোমারই অস্তিত্ব

সমগ্র পৃথিবীতে দ্রুততায় জীবন

কষে লাগাতার কিন্তু মরণই সত্য

দ্রুত কেটে যায় ক্ষণ!

বলি আমি কতক্ষণ!!

শুধু সত্যের অন্বেষণে অন্ধ আমি

সত্যছাড়া সবকিছুই চুমি!



কেউ বা ব্যস্ত কেউ বা খুশি

সবাই শুধু সময়ের দাসী

কলমের ব্যস্ততা অথবা কালো দাগ

সাদা কাগজ অথবা চৈতন্যের হাসি!

দ্রুততা অথবা নিশ্চিত ক্ষয়

এটাই সত্যি, এটাই হয়......।।



উষ্ম রক্ত, বড় শক্ত

দ্রুততাই টেনে দেয় জীবনের ইতি

হায়, নবীন তুমি আর

আমারও ছিল জীবন জ্যোতি।

আধুনিকতা অথবা জীবনের একক

তুমি আর আমি সবাই সময়ের বাহক।

লজ্জা পাই না সততায়, কারণ

আমি ভরা শুধু মিথ্যায়।



অপমান আর অশ্রদ্ধা

বড় হবার খানিকটা ব্যর্থতা

সবই হয়েছে পাওনা, উত্তেজিত তুমি, না?



সময়ের কড়াল দাতাঁল মুখ

আসুক তোমার কাছে

বুঝে নিয়ো জীবন এখন

তোমার পিছনে কাঁদে।

দ্রততার ঘূর্ণিতে আমি অসহায়, তুমি তাই

যত দ্রুত তত ক্ষয়, দয়া করে পেয়ো ভয়।



আমি তোমার বন্ধু নই,

শত্রুও ছিলাম না এখনও

আপেক্ষিকতায় বিভ্রান্ত তুমি, যেমন ছিলাম আমি

সবচেয়ে বড় শত্রু সময়

আর তোমার শুধু তুমি।



আর সর্বশেষ উপলব্ধি - একাকিত্ব!

আশির্বাদ করি, বেঁচে থেকো!!

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৬

মুকুল বলেছেন: মন খারাপ না কি? বিরহ চলছে না তো!!!

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৯

দুঃখবিলাস বলেছেন: সখা বিরহ কাহারে কয়,
স্মৃতিচারিত যা হয়ে রয়।
_______________

মন খারাপ না, ভাই। আপনার খবর কি?

২| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১১

মুকুল বলেছেন: আমি আছি কোনরকম! :(

৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৪২

পথিক!!!!!!! বলেছেন: অনেক আফসোস ঝরে গেলা কবিতার বনে

৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪০

রাশেদ বলেছেন: ভালোই।

তোমার শত্রু তুমি
আমার শত্রু আবেগহীনতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.