| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ali r tar maa...
আমি বলেছিলাম-বিএনপি-জামাত দেশবিদবষী, তারা দেশের মঙ্ঘল চায় না, তারা হরতাল দিয়ে এদেশটাকে ধংস করছে,
তুমি লাফিয়ে ঊঠেছিলে, আমার জন্য পরিসংখ্যান নিয়ে বসলে, আওয়ামিলীগ কতটি হরতাল দিয়েছিলো, কতগুলো লোক নিহত হয়েছে!!!
তুমি বলেছিলে...আওয়ামিলীগ খারাপ! আমি উন্মত হয়ে গেলাম! দেখালাম বিএনপি- জামাতের রক্তস্নাত হাতের পরিসংখ্যান!
আমি গনজাগরন মঞ্ছ এ গিয়েছিলাম.........তুমি বলে দিলে আমি নাস্তিক!!
তুমি হেফাজত কে সমর্থন করলে-আমি তোমাকে রাজাকার বানিয়ে দিলাম!
তুমি দেখিয়ে দিলে এদেশে থাকার আমার কোনো অধিকার নেই......হিন্দুসস্থান এ হবে আমার বাসস্থান!
আমিও বলে দিলাম পাকিসস্থানই হবে তোমার গোরস্থান!!!!
তোমার-আমার মত পরিসংখ্যান শিশু আলী বুঝেনা! সে বুঝে না......কারা আস্তিক আর কারা নাস্থিক, সে বুঝেনা তবধায়াক সরকার কি, সে শুধু অপেক্ষা করছিলো তার বাবার আসার অপেক্ষায়...বাবা আসলে একসাথে প্রাতরাশ করবে। হয়ত অপেক্ষায় ছিলো- বাবা তার জন্য কোন খেলনা ভালূক নিয়ে আসবে। আমি জানি তার এই অপেক্ষা নিরন্তর; অবুঝ আলী আস্তে আস্তে বুঝে যাবে –পৃথীবি অনেক নির্মম!
আমার যখন বয়স মাএ তোরো তখন থেকে “বাবা” ডাকটা আমার জন্য অনুপস্থিত। ছোটোবেলার নায়কে হারিয়ে প্রতিটা দিন আমি বুঝেছি বাবা কত বড় আস্থা আর নির্ভরতার প্রতিক।
আলীর কাছেও এই ট্রাকচালক বাবাই ছিল সব ।হয়ত আলী স্কুলে ্যেতো, হয়ত বাবার মৃর্তুর মধ্য দিয়ে তার সোনালী শৈশবের এখানেই ইতি ঘটবে। জীবন সংগ্রামে তাকে হয়ে যেতে হবে কোনো হোটেলের মেসিয়ার অথবা টেম্পুর পাদানীতে ঝুলে থাকা হেলপার। তার আলী নামটি হারিয়ে যাবে আমার আর তোমার দেওয়া “পিচ্চি” নামের মোড়কে!
তোমার বুঝবো না- বুঝতে চাইবো না......সমাজের নিচু স্তরের আলী কষ্ট আমাদের স্পর্শ করব। আমরা জানবো কৎ অসিম শক্তি আমাদের। তারপরেও আমরা ভোট দিয়ে বৈধ্য উপায়ে-আওয়ামি-জামাত-জাতিবাদীদের সুযোগ করে দিবো-আমাদের নিপীড়ণ আর ধর্ষন করতে। আর ভাববো ----আলীরাতো আমাদের কেঊ না!!!
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
এমদাদ হোসেন জাবেদ বলেছেন: হ্যা ভাই,,,,, আমার আলী ও আমার জন্য এমনি করেই অপেক্ষা করছে।
লেখাটি যদি আমাদের রাজনীতি যারা করে তাদের কে যদি একটু ভাবায়,,, অবশ্য এদের বিভেক তো অনেক আগেই মরে গেছে। লাশ দিয়েই তো তাদের সবচেয়ে সুন্দর রাজনীতি হয়।